top of page
দৈনিক সংবাদ


সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ, ট্রাইবুনাল নির্বাচনের দু'দিন আগেও কাউকে ছাড়পত্র দিলে দেওয়া যাবে ভোট। ভোটদান বাধ্যতামূলক নয়
১৬ এপ্রিল, ২০২৬: সুপ্রিম কোর্ট, প্রয়োগ করল সংবিধানের ‘বিশেষ ক্ষমতা’। ট্রাইবুনাল যদি নির্বাচনের দু'দিন আগেও কাউকে ছাড়পত্র দেয়, তাহলে তিনি বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। রায় দিল সুপ্রিম কোর্ট। SIR সংক্রান্ত মামলায় অ্যাপিলেট ট্রাইবুনাল ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিল তারিখের মধ্যে যাঁদের আবেদনের নিষ্পত্তি করবে তাঁদের নাম সংযুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ‘‘অ্যাপিলেট ট্রাইবুনাল প্রথম দফার নির্বাচনের জন্য যাঁদের আবেদনকে স্বীকৃতি দিয়ে তাঁদের বৈধ বলে জানাবে। ‘ইনক্লুশন’ এবং ‘
Apr 162 min read


১০ দিনের ইডি হেফাজতে বিনেশ চান্দেল, প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব ইডি- র
১৪ এপ্রিল, ২০২৬: কয়লাকাণ্ডে ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। আর্থিক তছরূপ ও বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে বিনেশের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানো হয়েছে। ইডির বক্তব্য, অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছে। থার্ড পার্টি থেকে টাকা নিয়ে হাওয়ালার মাধ্যমে লেনদেন করা হত। দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই বিনেশের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ইডি। বিনেশের গ্রেফতারির পরপরই আদালতে পেশ করা হয় তাঁকে। মধ্যর
Apr 141 min read


ট্রাইবুনালে আবেদনকারীররা ভোট দিতে পারবেন না, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা বহাল
১৩ এপ্রিল, ২০২৬: ট্রাইবুনালে আবেদনকারীররা ভোট দিতে পারবেন না এবার বিধানসভা নির্বাচনে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ট্রাইব্যুনালের আবেদনকারীদের ভোটদানের আবেদন সরাসরি নাকচ করে দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, 'সেটার কোনও প্রশ্নই ওঠে না। আমরা যদি সেই অনুমতি দিই, তাহলে যাঁদের নাম (ভোটার তালিকায়) অন্তর্ভুক্ত আছে, তাহলে তাঁদের ভোটদানের অধিকার স্থগিত করে দিতে হবে।' এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য
Apr 131 min read


'AZORTE' কলকাতায় নিয়ে এল প্রযুক্তি-চালিত ফ্যাশন রিটেল অভিজ্ঞতা
কলকাতা, ৯ এপ্রিল,২০২৬: সমগ্র ভারত জুড়ে সফল সম্প্রসারণের পর, রিলায়েন্স রিটেলের প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড AZORTE কলকাতায় তাদের ব্র্যান্ডের পদার্পণ ঘোষণা করল। এই শহরেই তারা চালু করল দেশের প্রথম স্বতন্ত্র 'হাই-স্ট্রিট' স্টোর। এলগিন রোডে অবস্থিত এই নতুন গন্তব্যটি প্রযুক্তি, সর্বজনীনতা এবং সমসাময়িক ডিজাইনের এক নিপুণ সংমিশ্রণের মাধ্যমে ফ্যাশন রিটেলকে নতুনভাবে সংজ্ঞায়িত করে AZORTE-এর লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। ১০,০০০ বর্গফুটেরও বেশি আয়তন জুড়ে বিস্তৃত দুই-তলা
Apr 92 min read


দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করল ইরান- আমেরিকা, হরমুজও খুলতে রাজি হয়েছে তেহরান
৮ এপ্রিল, ২০২৬: ট্রাম্পের ইরানি সভ্যতা ধ্বংস করে দেবার হুমকিতে গোটা বিশ্ব আলোড়িত হয়েছিল গতকাল। আন্তর্জাতিক মহলের অনেকেরই অনুমান ছিল, ট্রাম্পের হুমকিতে মাথানত করবে না ইরান। কিন্তু নিজের বেঁধে দেওয়া সময়সীমার ঘণ্টা দেড়েক আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। পাশাপাশি হরমুজও খুলতে রাজি হয়েছে তেহরান। মাঝের ১০ ঘণ্টা ২৬ মিনিটে কী এমন ঘটেছে যে, দুই দেশই আলোচনার টেবিলে বসতে রাজি হলো? স্পষ্ট উত্তর এখনও মেলেনি। এই পদক্ষেপের সূচনা করে পাকিস্তানের শ
Apr 82 min read


ইরানের খার্গ আইল্যান্ডে হামলা, ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
৭ এপ্রিল, ২০২৬: ইরানের প্রধান তৈলভান্ডার খার্গ আইল্যান্ডে হামলা শুরু হয়েছে বলে খবর। খার্গের ৫০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম মেহর। ডেডলাইন দিয়েছিলেন ৪৮ ঘণ্টার। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানকে কার্যত পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, ‘আজ রাতেই একটি আস্ত সভ্যতার মৃত্যু হবে।’ হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার স
Apr 72 min read


মুখ্যমন্ত্রীর বক্তব্যের কারণে পরিবেশ আরও খারাপ হলে ব্যবস্থা নেবে কোর্ট, ট্রাইব্যুনালের জন্য একটি কমিটি গঠন করতে হবে
৬ এপ্রিল, ২০২৬: সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে হল এসআইআর মামলার শুনানি। সেখানে নির্বাচন কমিশন জানায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন। তারা জানিয়েছে, এই সংক্রান্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য আদালতে জমা দেওয়া হয়েছে। এই মন্তব্যের জেরে পরিবেশ আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কমিশনের আইনজীবী। সু্প্রিম কোর্ট জানিয়েছে, প্রয়োজনে হস্ত
Apr 62 min read


অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই ট্রাইবুনালে কিভাবে আবেদন করতে হবে, বিজ্ঞপ্তি জারি করে জানাল কমিশন
কলকাতা, ৩ এপ্রিল, ২০২৬: ভোটার তালিকা সংক্রান্ত আপিল প্রক্রিয়ায় গতি আনতে অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে গেল। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী ভাবে ট্রাইবুনালে আবেদন করতে হবে, বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বলে জানিয়েছিল আদালত। সেই মতোই শুক্রবার কমিশন বিবৃতি দিয়ে প্রক্রিয়া জানিয়ে দিল। এখন আবেদনকারীরা ঘরে বসেই voter.eci.gov.in পোর্টালে
Apr 32 min read


মালদহের অশান্তির ঘটনা নিয়ে তুঙ্গে নির্বাচনী সংঘাত
কলকাতা, ২ এপ্রিল, ২০২৬: বৃহস্পতিবারে তুঙ্গে নির্বাচনী সংঘাত। মালদহের মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের। আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়। ভোটের প্রচার সভা থেকে কালিয়াচকের ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপ দেগেছেন অমিত শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ‘দুর্নীতির রেকর্ড গড়েছে মমতার সরকার।
Apr 22 min read


আগামীকাল থেকে লাগু হয়ে যাবে নতুন কর ব্যবস্থা আয়কর আইন, ২০২৫
৩১ মার্চ, ২০২৬: ১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে আয়কর আইন, ২০২৫। আমূল বদলে যাবে প্রত্যক্ষ কর ব্যবস্থা। ১৯৬১ সালের আয়কর আইন শেষ হচ্ছে ৩১ মার্চ। কেন্দ্র জানিয়েছে, আয়কর আইন আরও সহজ করার জন্য এই পদক্ষেপ করছে কেন্দ্র। শুধু আয়কর আইন নয়, নতুন শ্রম কোড সংক্রান্ত কারণে চাকরিজীবী ও মধ্যবিত্তদের জন্য বদলে যাবে অনেক কিছুই। সেই লক্ষ্যে গত ২০ মার্চ ‘আয়কর বিধিমালা, ২০২৬’-এর খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, নতুন আইনের আওতায় আয়কর বিধিমালা প্রকা
Mar 312 min read


শ্যামনগর রাহুতায় সংস্কৃত টোল শিক্ষা কেন্দ্রে ঘটা করেই আয়োজিত দেবী অন্নপূর্ণার পুজো
কলকাতা, ২৬ মার্চ, ২০২৬: অন্নপূর্ণা পুজো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। সাধারণত চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার আরাধনা করা হয়। হিন্দুদের বিশ্বাস, এই পুজো করলে গৃহে অন্নের অভাব হয় না। খাদ্যের অভাব দূর হয়। সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সেদিকে নজর রেখেই একটানা ২৫ বছর ধরে অন্নপূর্ণা করা হচ্ছে শ্যামনগর রাহুতায় উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান নামক টোলে। এই টোলের অধ্যক্ষ সোমনাথ শাস্ত্রী জানান, গরিব মানুষজনের যাতে অন্নের অভাব না হয় সেইজন্য বাসন্তী নবরাত্রি অ
Mar 261 min read


পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন আবহে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২৬ মার্চ, ২০২৬: আগামিকাল, শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের প্রায় এক মাস হতে চলেছে। এই পরিস্থিতিতে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক
Mar 262 min read
bottom of page