top of page
দৈনিক সংবাদ


মধ্য কলকাতার বেশ কিছু অঞ্চলে ৬০ দিন ১৬৩ ধারা বলবৎ থাকবে, ২১ জুলাই সভা কোথায় হয়, তা দেখার
কলকাতা, ৩০ জুন, ২০২৬: কেউই নির্ধারিত জায়গায় শহীদদের স্মৃতিতে সভা করতে পারবেনা। ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকায় ৬০ দিনের জন্য মিছিল- সমাবেশে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ করে তৃণমূল। কিন্তু এ বার ওই চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (যা ছিল ১৪৪ ধারা) জারি করল পুলিশ। ৬০ দিন এই ধারা বলবৎ থাকবে। এই সময়ে কোনও জমায়েত করা যাবে না। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছেন।
Jun 302 min read


২ জুলাই ‘ইউসিসি বিল ২০২৬’-এর খসড়া পেশ, বিধানসভায় পাস গুন্ডাদমন আইন
কলকাতা, ২৯ জুন, ২০২৬: আগামী ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘ইউসিসি বিল ২০২৬’-এর খসড়া পেশ হবে। সোমবার বিধানসভার অধিবেশনে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউসিসি প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী অগস্ট মাসেই সেই সুপারিশের ভিত্তিতে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয
Jun 292 min read


রাজ্যের নতুন আরও ১২টি ঐতিহ্যবাহী পণ্য জিআই রেজিস্টার্ড তালিকার অন্তর্ভুক্ত হল
কলকাতা, ২৭ জুন, ২০২৬:; জিআই বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি আদায়ের দৌড়ে গোটা দেশের মধ্যে এক অনন্য নজির সৃষ্টি করল পশ্চিমবঙ্গ। ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) রেজিস্ট্রির তালিকায় একসঙ্গে রাজ্যের ১২টি ঐতিহ্যবাহী পণ্য ও শিল্পের নাম অন্তর্ভুক্ত হয়েছে। শুক্রবার ভারত সরকারের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ওয়েবসাইটের রেজিস্ট্রার্ড তালিকায় রাজ্যের ১২টি নতুন ঐতিহ্যবাহী পণ্যের নাম অন্তর্ভুক্ত হয়েছে। নতুন জিআই স্বীকৃতি প্রাপ্ত পণ্যের তালিকায় রয়েছে বীরভূমের শান্
Jun 272 min read


অযোধ্যার রামমন্দিরে দানের টাকা ও অলঙ্কার চুরির ঘটনায় ৮ জন গ্রেফতার, ইস্তফা ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পৎ রাইয়ের
২৬ জুন, ২০২৬: উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী (অলঙ্কার ও রত্ন) চুরির ঘটনায় আট জন অভিযুক্ত গ্রেফতার। অযোধ্যার রামমন্দিরে অনুদান চুরির অভিযোগের তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল বা SIT। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, রামমন্দিরে অনুদান চুরির ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের স্ক্যানারে ছিলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। এবারে আট জন অভিযুক্তের গ্রেফতারির পরেই ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এ
Jun 262 min read


তারাতলার গুদামধস কাণ্ডে মৃতদের ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য
কলকাতা, ২৫ জুন, ২০২৬: তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য। বৃহস্পতিবার বিধানসভায় দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। বি
Jun 252 min read


তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ৫, আহত ২০
কলকাতা, ২৪ জুন, ২০২৬: ফের ভয়াবহ দুর্ঘটনা শহরে। তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। এখনও অব্দি পাঁচ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে ২ জন রয়েছেন আইসিইউ তে। তারাতলার অভিশপ্ত গোডাউনে এখনও অনেক শ্রমিকই ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। ভেঙেছে বিরাট
Jun 242 min read


অধিবেশনের শেষ দিনে বিল এনে দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে
কলকাতা, ২৩ জুন, ২০২৬: এই অধিবেশনের শেষ দিনে বিল এনে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। দুর্নীতি তোলাবাজির অভিযোগ থাকলে সম্পত্তি নিলামের সম্ভাবনা রাখবে সরকার। বিধানসভায় দাঁড়িয়ে ফের দুর্নীতি নিয়ে তাঁর সরকারের ‘জ়িরো টলারেন্স’ নীতির কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু আবার জানিয়ে দেন, তাঁর সরকার দুর্নীতি বরদাস্ত করবে না। তিনি বলেন, ‘‘অনেকেই ভাবছেন, দু’মাস জেলে থাকলাম, তার পর আইনি লড়াই করে জেল থেকে বেরিয়ে এলাম! তাঁদের মনে রাখতে হবে, এ বার সম্পত্তি বাজে
Jun 232 min read


বেশ গালভরা বাজেট পেশ করল রাজ্যের নতুন বিজেপি সরকার
কলকাতা, ২২ জুন, ২০২৬: রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট। শুরুই করল ছক্কা হাঁকিয়ে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং গতি আনতে কলকাতা, সুন্দরবন সহ নতুন পাঁচটি জেলার ঘোষণা করা হল। উত্তরবঙ্গে হবে আইআইটি এবং আইআইএম। মেট্রো পাবে শিলিগুড়ি, আসানসোল এবং দুর্গাপুর। কল্যাণীতে নতুন বিমানবন্দর ঘোষণার পাশাপাশি বিমানবন্দর পাবে পুরুলিয়া, মালদহ এবং বালুরঘাট। এক লক্ষ সরকারি কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে অর্ধেক নিয়োগ হবে শিক্ষাক্ষেত্রে। সঙ্গে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ থাকছে। সরকারি কর্মচারীদের ২০% ডিএ
Jun 224 min read


রাজ্যে মহাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস
কলকাতা, ২০ জুন, ২০২৬: রাজ্যে মহাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। ২০ জুন উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক সরকারি অনুষ্ঠান, স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে ১৯ থেকে ২৬ জুন পর্যন্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। পাশাপাশি ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় রাজ্যজুড়ে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন এবং দেশভাগে
Jun 202 min read


‘পশ্চিমবঙ্গ দিবস' উপলক্ষে আগামীকাল রাজ্যে প্রধানমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে
কলকাতা, ১৯ জুন, ২০২৬: আগামীকাল ২০ জুন, তারকেশ্বরের মাটিতে উদযাপিত হতে চলেছে রাজ্য সরকারের আয়োজনে প্রথম ‘পশ্চিমবঙ্গ দিবস।’ পশ্চিমবঙ্গ দিবসের থিম রাখা হয়েছে: “পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন।”অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তারকেশ্বর বৈদ্যবাটী ১২ নম্বর রোডের পাশে বালিগড়ি মাঠে। বালিগড়ি মাঠের পাশেই রয়েছে হেলিপ্যাড। শনিবার সেখানে নামবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্য প্রশাসনে
Jun 192 min read


বিরোধী দলনেতা ঋতব্রতই, ফিরহাদ বিদ্রোহী শিবিরে, তবে নয়না কালীঘাটেই
কলকাতা, ১৮ জুন, ২০২৬: বিরোধী দলনেতা রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাই কোর্ট কোনও অন্তর্বর্তী নির্দেশ না-দেওয়ায় পদে বহাল থেকে গিয়েছিলেন তাঁরা। বিকেল গড়াতে জানা গেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সহযোগী ‘বিদ্রোহী বিধায়ক’ সন্দীপন সাহাকে তৃণমূল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের উপর গত সোমবারই স্থগিতাদেশ দিয়েছে আলিপুর দেওয়ানি আদালত। তবে মামলার নিষ্পত্তি করা হয়নি। আগা
Jun 182 min read


রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ, জুন মাস অব্দি রেলে উচ্ছেদ নয়
কলকাতা, ১৭ জুন, ২০২৬: বাংলায় পালাবদলের পর রাজ্যের পুলিশ ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে এবং বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে আরও দক্ষ করে তুলতে এক বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার। রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ। ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে রাজ্যের পুলিশ ও কলকাতা পুলিশের আধুনিকীকরণ নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দ
Jun 172 min read
bottom of page