top of page
দৈনিক সংবাদ


প্রাণের শহর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন
কলকাতা, ৩১ জুলাই, ২০২৬: প্রায় দুই দশক পর আবার কলকাতায় ফিরলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় আসার আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের ছবি দিয়ে তিনি লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” কলকাতায় নেমে আবেগতাড়িত হয়ে লেখিকা বলেন, ‘খুবই ভালো লাগছে।’ ২০০৭ সালের পর এই প্রথম প্রকাশ্যে কলকাতায় দেখা গেল তাঁকে। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে যেমন সাহিত্য ও সংস্কৃতি মহলে উৎসাহ তৈরি হয়েছে, তেমনই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক।
Jul 312 min read


আগামীকাল থেকে শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নতুন গেট চালু
কলকাতা, ৩০ জুলাই, ২০২৬: শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নতুন গেট চালু হল। মূলত দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ব্যবহারের জন্য চালু করা হয়েছে নতুন ‘সেন্ট্রাল গেট’। মেল এবং এক্সপ্রেস ট্রেন যে সমস্ত প্ল্যাটফর্মে দাঁড়ায়, এই গেট দিয়ে সরাসরি সেখানে ওঠা যাবে। আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা আলাদা গেটের ঘোষণা শিয়ালদহ ডিআরএম-এর। বৃহস্পতিবার স্টেশনের পরিকাঠামো সংক্রান্ত একাধিক নতুন ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। এতদিন যাত্রীদের প্রফুল্ল দ্বার, উত্তর, প
Jul 302 min read


লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে গেল প্রশ্নফাঁস-বিরোধী বিল, আগামীকাল রাজ্যসভায় পেশ
২৯ জুলাই, ২০২৬: হট্টগোলের মধ্যেই লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল প্রশ্নফাঁস-বিরোধী বিল। বুধবার দুপুরে হট্টগোল তুঙ্গে উঠলে বিরোধীরা ওয়াকআউট করে। এর পরেই ধ্বনিভোটে পাশ করানো হয় বিলটিকে। বৃহস্পতিবার এটি রাজ্যসভায় পেশ করা হবে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হলে এবং রাষ্ট্রপতির অনুমোদন মিললে বিলটি আইনে পরিণত হবে। নিটের প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের মধ্যেই কঠোর আইন প্রণয়নের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতো ২০২৪ সালের এই সংক্রান্ত আইনে কিছু সংশোধনের বন্দোবস্ত করা হয়েছে।
Jul 292 min read


আজ থেকে মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা থেকে রাত ১০.৩০ টা অব্দি, মেট্রোর সংখ্যাও বাড়ছে
কলকাতা, ২৭ জুলাই, ২০২৬: আজ থেকে মেট্রোর সময়ে বদল। যাত্রীদের কথা মাথায় রেখেই সময় বদলানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো। সোমবার থেকেই বদলে যাচ্ছে সেই সূচি। ব্লু ও গ্রিন দুই লাইনের জন্যই এই ঘোষণা করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে ব্লু লাইন এবং গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবাও। অর্থাৎ ট্রেনের সংখ্যাও বাড়ছে। বর্তমানে ব্লু লাইন এবং গ্রিন লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। সেটা বদলে করা হচ্ছে ৬টা। পাশাপাশি শেষ মেট্রো ছাড়ার সময়
Jul 271 min read


শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি ছাত্রদের সব দাবিই মেনে নিল কেন্দ্র। আন্দোলন প্রত্যাহার
২৫ জুলাই, ২০২৬: শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ই নয়, কেন্দ্রীয় সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। তাই দিল্লির যন্তর মন্তর থেকে ধর্না কর্মসূচি প্রত্যাহার করে নিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পরে সিজেপি নেতৃত্ব বিক্ষোভ প্রত্যাহারের কথা বলেন। পাশাপাশি যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের এ বার বাড়ি ফিরে যাওয়ারও বার্তা দেওয়া হয়। শনিবার দুপুর ২ টো ১৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় নিজের ইস
Jul 252 min read


রণক্ষেত্র ধর্মতলা, নতুন বিল আসছে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় সিজেপি
কলকাতা, ২৪ জুলাই, ২০২৬: রণক্ষেত্র ধর্মতলা। আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে তুলকালাম ধর্মতলা। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় নেমেছেন। শুক্রবার সন্ধ্যায় ধর্মতলার মোড়ে বিক্ষোভরত আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে গন্ডগোল শুরু হয়। যদিও পুলিশের দাবি, মিছিলে ‘বাইরের কেউ ঢুকে পড়েছে’, এই সন্দেহ এবং অভিযোগে নিজেদের মধ্যেই মারপিট শুরু করেছিলেন বিক্ষোভকারীরা। যার ফলে কিছু ক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মেডিক্যাল প্রবেশিকার (নিট) মতো পরীক্ষাগুলোয় স্বচ্ছতা ফের
Jul 242 min read


ছাত্র বিক্ষোভের আঁচ ধীরে ধীরে সারা দেশে, আগামীকাল এসএফআই শহরে মিছিল করবে, সিজেপি-র তরফেও বিক্ষোভ মিছিলের অনুমতি চাওয়া হয়েছে
কলকাতা, ২৩ জুলাই, ২০২৬: দিল্লির ছাত্র বিক্ষোভের আঁচ ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ছে। কলকাতাতেও নিট-কাণ্ডে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই শুক্রবার শহরে মিছিল করবে। দেশ জুড়ে ছাত্র ধর্মঘটেরও ডাক দিয়েছে তারা। এ ছাড়া, সিজেপি-র তরফে শুক্রবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়ে পুলিশকে ইমেল পাঠানো হয়েছে বলে খবর। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে অবস্থান স্পষ্ট করল রাজ্য বিজেপি। তাপস ছাড়াও সাংবাদিক বৈঠকে ছিলেন বিজেপির প্রধান মুখপ
Jul 232 min read


রাজ্যে গঠিত হলো সপ্তম পে কমিশন, ছয় মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ
কলকাতা, ২২ জুলাই, ২০২৬: রাজ্যে গঠিত হলো সপ্তম পে কমিশন। বেতন-ভাতা, ডিএ ও পেনশন খতিয়ে দেখতে এই কমিশন গঠন করা হয়েছে এবং ছয় মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্যপাল আরএন রবির অনুমোদনক্রমে চার সদস্যের কমিশন গঠনের কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল নবান্ন। কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক পার্থ মুখোপাধ্যায়, আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যান
Jul 221 min read


অন্যরকম ২১ জুলাইয়ের সাক্ষী থাকল কলকাতা
কলকাতা, ২১জুলাই, ২০২৬: এবারে এক অন্য ২১ জুলাইয়ের সাক্ষী থাকল শহর কলকাতা। একই শহরে কয়েক কিলোমিটারের ব্যবধানে তিনটি সভা দেখল তিলোত্তমা। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভায় আয়োজন করেছিলেন বিদ্রোহী তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেখানে তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক উপস্থিত ছিলেন। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবাইকে চমকে দিয়ে শহিদ মিনার চত্বরে বিশাল সমাবেশের আয়োজন করে কংগ্রেস। পাশাপাশি বিদ্রোহী তৃণমূল সাংসদ, যাঁরা এনসিপিআই-তে যোগ
Jul 213 min read


বিধানসভায় ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযান ও পুলিশের গুলিচালনা সংক্রান্ত রিপোর্ট পেশ, অভিযুক্ত মণীশ গুপ্তকে মন্ত্রী!
কলকাতা, ২০ জুলাই, ২০২৬: সোমবার বিধানসভায় ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযান ও পুলিশের গুলিচালনা সংক্রান্ত সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পিকার রথীন্দ্র বসুর অনুমতি নিয়ে বিধানসভার সচিবালয়ের কাছে রিপোর্টটির প্রতিলিপি হস্তান্তর করেন তিনি। ঠিক কী রয়েছে সেই রিপোর্টে, কার নির্দেশে সে দিন গুলি চালানো হয়েছিল- বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। এমনকী, কেন সেই রিপোর্ট বিগত সরকার প্রকাশ্যে আনেননি, সেই সম্বন্ধেও জানান মুখ্যমন্ত্রী
Jul 202 min read


শিলিগুড়ি সফরে সীমান্ত নিরাপত্তাকে অগ্রাধিকার দিলেন অমিত শাহ
কলকাতা, ১৮ জুলাই, ২০২৬: উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি। শনিবার সকাল থেকে ঠাসা কর্মসূচি ছিল অমিত শাহের। উত্তরকন্যার পাশে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখেছেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন
Jul 182 min read


মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ স্কুল পড়ুয়া সহ ৫। গ্রেফতার গেটম্যান, সাসপেন্ড সুপারভাইজার
কলকাতা, ১৭ জুলাই, ২০২৬: মুর্শিদাবাদের আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হল চার স্কুলপড়ুয়াসহ মোট পাঁচ জনের। শুক্রবার সকালে কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় একটি স্কুলগাড়িকে সজোরে ধাক্কা মারে নিমতিতা-কাটোয়া ডাউন লোকাল। দুর্ঘটনায় স্কুলগাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দা। পরে আর একজন পড়ুয়ার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার কিছুক্ষণ আগেই
Jul 172 min read
bottom of page