top of page
দৈনিক সংবাদ


কলকাতার বুকে স্কুল পড়ুয়া ছুরি চালালো সহপাঠীকে!
কলকাতা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬: কলকাতার বুকে স্কুলে ছুরি দিয়ে সহপাঠীকে আক্রমণ। বুধবার রক্তারক্তি কান্ড ঘটে গেল সাউথ পয়েন্ট স্কুলে। অভিযুক্ত নবম শ্রেণির এক শিক্ষার্থী। স্কুল সূত্রে খবর, বুধবার দুপুর ১২টা ২৯ মিনিট নাগাদ ক্লাসরুমে ক্লাসশিক্ষকের উপস্থিতিতেই এক ছাত্র তার এক সহপাঠীকে আচমকা ধারালো বস্তু দিয়ে আঘাত করে। ঘটনায় গুরুতর আহত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ছাত্র। থানায় দায়ের হয়েছে অভিযোগ। স্কুলের তরফে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৯
Sep 302 min read


মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত, পিটি উষার নজির ছুঁয়ে ফেললেন গুলবীর সিংহ
২৯ সেপ্টেম্বর, ২০২৬: নাগোয়া গেমস থেকে ষষ্ঠ সোনা পেল ভারত। মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারতীয় দল। ছেলেদের ৪x৪০০ মিটার রিলেতে এল ব্রোঞ্জ পদক। ব্রোঞ্জ এসেছে মিক্সড ৪x১০০ মিটার রিলেতেও। ছেলেদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ জিতে পিটি উষার নজির ছুঁয়ে ফেললেন গুলবীর সিংহ। মঙ্গলবার নাগোয়ার অ্যাথলেটিক্স ট্র্যাকে পুরুষদের ৫,০০০ মিটারের ফাইনালে ১৩ মিনিট ৩২.৭৫ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন ছুঁয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন এবং সেই সঙ্গে রচিত হলো ইতিহাস। ১৯৮৬ সালে সিওল এশিয়ান গেমসে কিংবদন্তি পিটি
Sep 291 min read


স্বামীজীর অপমান মানতে পারছেন না আমাদের উচ্চশিক্ষামন্ত্রী এবং পঞ্চায়েতমন্ত্রী!
কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: স্বামীজির অপমান মানা যাবে না। পুলিশ তদন্ত করে দেখছে। কাউকে ছাড়া হবে না! বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ঘটনার কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘যারাই করে থাকুক, এটা সমাজবিরোধী কার্যকলাপ। এটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’ রবিবারের গোলমালের ঘটনায় পঞ্চসায়র থানায় তিনটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। একটি অভিযোগ করেছে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতি। দ্বিতীয় এফআইআর দায়ের হয়েছে পড়ুয়াদের একাংশের তরফে। তৃতীয় অভিযোগটি
Sep 282 min read


মহিলা মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অপসারিত বিতর্কিত শর্বরী মুখোপাধ্যায়, এলেন অঞ্জনা বসু
কলকাতা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬: পদ থেকে সরিয়ে দেওয়া হল যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় এলেন অঞ্জনা বসু। পুরভোটের আগে সংগঠনের খোলনলচে পুরো বদলে ফেলল রাজ্য বিজেপি। সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে আসার দু’দিন আগেই রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল। সূত্রের খবর, মন্ত্রীদের সাংগঠনিক পদে রাখা হচ্ছে না। এক ব্যক্তি এক পদ- নীতি কার্যকর করতেই এই পদক্ষেপ করা হয়েছে। সাত সাংগঠনিক জেলায় বদলে দেওয়া হল সভাপতি। যে সাতটি জেলায় শুক্রবার সভাপতি বদল করা হয়েছে, সেগুলি হল ব
Sep 252 min read


শিলান্যাস ও ভূমিপুজো হয়ে গেল ‘আদানি আরোগ্য মন্দির’- এর, রাজ্যে আরও বিনিয়োগের আশ্বাস গৌতমের
কলকাতা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬: নিউ টাউনে তৈরি হবে ‘আদানি আরোগ্য মন্দির’। বৃহস্পতিবার সেই হাসপাতালের শিলান্যাস ও ভূমিপুজো সম্পন্ন হল। বুধবার রাতে কলকাতায় আসেন গৌতম আদানি। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর কর্মসূচি ঠাসা। প্রথমে কালীঘাটে পুজো, তার পরে নিউ টাউনে হাসপাতালের শিলান্যাস। কালীঘাটে পুজো দিয়ে বাংলায় নিজের গোষ্ঠীর প্রকল্পের মাটি শক্ত করলেন আদানি। হাসপাতালের শিলান্যাস করে আদানি বাংলায় বলেন, ‘‘বাংলার মাটিকে আমার প্রণাম। কলকাতাকে আমার প্রণাম।’’ তাঁর বক্তব্যে বারংব
Sep 242 min read


পুজোর আগেই শিল্পনীতি ঘোষণা করবে রাজ্য সরকার, শিল্পায়নের লক্ষ্যে জমি বিতরণের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬: রাজ্য সরকার পুজোর আগেই শিল্পনীতি ঘোষণা করবে। বুধবার মিলন মেলা প্রাঙ্গনে শিল্পায়নের লক্ষ্যে জমি বিতরণের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন শিল্পের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানে শিল্পবান্ধব পরিবেশ তৈরির উপর জোর দিয়ে বলেন, ‘জলে, হাওয়ায় শিল্প হয় না। পুজোর আগেই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসছে।’ একইসঙ্গে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার বার্তা দিয়ে তিনি আশ্বাস দেন, ১৫৫-৩৩৫ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। যদি কোথাও কেউ হুমকি দেয় বা তোলাবাজি কর
Sep 232 min read


বিজেপি ও কালীঘাট তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মুকুন্দপুর
কলকাতা, ২২ সেপ্টেম্বর, ২০২৬: বিজেপি ও তৃণমূল, বলা ভালো কালীঘাটপন্থী তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মুকুন্দপুর। আহত হলেন প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর, নেত্রী উপাসনা চৌধুরী। মঙ্গলবার দফায় দফায় চলল হামলা, মারধর, ভাঙচুর। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। বিজেপি কর্মীদের মারের চোটে হুমায়ুনের চোখ-মুখ ফেটে গিয়েছে বলে অভিযোগ। কালীঘাটপন্থীদের অভিযোগ, যাদবপুর এলাকায় তাদের বেশ কয়েকটি কার্যালয় দখল করেছে বিজেপি। তার প্রতিবাদে মঙ্গলবার মুকুন্দপুরে তারা মিছিল করতে গেলে চড়াও হন বিজেপি কর্
Sep 221 min read


মাঠে রইলেন মমতাপন্থী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী
কলকাতা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬: মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনে লড়ছেন মমতাপন্থী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। শনিবার সকালে তিনি রেজিনগরের উপনির্বাচন থেকে সরে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। বেলা গড়াতেই মমতা শিবিরের প্রার্থী রবিউল ঘুরে দাঁড়ালেন। দুপুর নাগাদ জানিয়েছেন তিনি প্রার্থী পদের মনোনয়ন তুলে নিচ্ছেন না। ফলত, রেজিনগরে উপনির্বাচনের মহারণে মমতা শিবিরের তরফে প্রার্থী রয়েছেন। উপনির্বাচনের প্রার্থিপদ প্রত্যাহারের সময় ছিল শনিবার বিকেল ৩টে পর্যন্ত। রবিউল জা
Sep 192 min read


নতুন নাম ও প্রতীক পেলেও নব্য রাজনীতির প্যাঁচ পয়জারে উপনির্বাচনে ধরাশায়ী মমতাপন্থী বা কালিঘাটপন্থী তৃণমূল
কলকাতা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং দলের পরিচিত ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ফ্রিজ করার পর দুই শিবিরকেই নতুন নাম ও প্রতীক বেছে নিতে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। সেই প্রক্রিয়া শেষে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরের জন্য নতুন নাম ও প্রতীক চূড়ান্ত করেছে কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির আগামী উপনির্বাচনে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে লড়বে। তাদের নির্বাচনী প্রতীক হিসে
Sep 183 min read


দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন, সেবা সংকল্প অভিযান, ক্যাশলেস চিকিৎসায় ঊর্ধসীমা ৫ লাখ
কলকাতা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের রাজনৈতিক সফরকে সম্মান জানিয়ে বিজেপি শুরু করেছে 'সেবা সংকল্প অভিযান'। এই উপলক্ষে নেশামুক্তি এবং বাল্যবিবাহ রোধকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। "এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, সামাজিক সংস্কার করতেও এসেছে’’- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনায় এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে মহিলাদের নেশামুক্তি অভ
Sep 172 min read


ইউপিআইয়ের নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানো নিয়ে তোলপাড়
দিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: ২০০০ টাকার উপরের বিল ইউপিআই -এর মাধ্যমে কোনও মার্চেট অ্যাকাউন্টে পেমেন্ট করতে গেলে দিতে হবে নির্দিষ্ট এমডিআর অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেট। এই বিজ্ঞপ্তি সামনে আসতেই শুরু হয়ে গেছে চর্চা। জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পাশাপাশি বিরোধী নেতা রাহুল গান্ধীও এর তীব্র নিন্দা করেছেন। সমস্যা হচ্ছে পেট্রল পাম্পে। ১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ের নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানোর কথা বলেছে কেন্দ্র। দু’হ
Sep 162 min read


‘ভাইপো গ্যাং’ চন্দ্রনাথকে খুন করতে দু’কোটি টাকা খরচ করেছে- দাবি শুভেন্দুর!
কলকাতা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: চন্দ্রনাথকে খুন করতে দু’কোটি টাকা খরচ করা হয়েছে। তার পরেই তিনি জানান, এই টাকা শুটার বা সুপারি কিলারদের কাছে পৌঁছে দিয়েছে ‘ভাইপো গ্যাং’! মঙ্গলবার এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের শীর্ষনেতৃত্ব জড়িত রয়েছে বলে দাবি করে চন্দ্রনাথ রথের খুনের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই ব্যাখ্যা করেছিল বিজেপি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়েছে বলেই তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। এবারে আরও এক ধাপ এগিয়ে সরা
Sep 151 min read
bottom of page