top of page

‘ভাইপো গ্যাং’ চন্দ্রনাথকে খুন করতে দু’কোটি টাকা খরচ করেছে- দাবি শুভেন্দুর!

Sep 15
1 min read

কলকাতা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: চন্দ্রনাথকে খুন করতে দু’কোটি টাকা খরচ করা হয়েছে। তার পরেই তিনি জানান, এই টাকা শুটার বা সুপারি কিলারদের কাছে পৌঁছে দিয়েছে ‘ভাইপো গ্যাং’! মঙ্গলবার এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের শীর্ষনেতৃত্ব জড়িত রয়েছে বলে দাবি করে চন্দ্রনাথ রথের খুনের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই ব্যাখ্যা করেছিল বিজেপি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়েছে বলেই তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। এবারে আরও এক ধাপ এগিয়ে সরাসরি কত টাকার বিনিময়ে কাজ হয়েছে, তার দাবি করলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে খুন হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথের মা হাসিরানি রথকে নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী করেছে বিজেপি। মঙ্গলবার হাসিরানি হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন। সেখানে তাঁর সঙ্গে গিয়েছিলেন শুভেন্দু। চন্দ্রনাথের খুনের তদন্ত নিয়ে সেখানেই মুখ খোলেন তিনি।

শুভেন্দু দাবি করেছেন, যারা সুপারির টাকা সরবরাহের কাজ করেছিল, তাদের কল রেকর্ডিং তিনি নিজে শুনেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যারা টাকা দিয়ে এসেছিল শুটারকে, তাদের কল রেকর্ড শুনেছি। বাকিটা সিবিআই দেখছে। চার্জশিট করেছে।’ শুভেন্দু জানান, তাঁর বিশ্বাস চন্দ্রনাথ খুনের ঘটনায় দোষীদের ফাঁসিই হবে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন এবং বিচারাধীন হওয়ায় সব তথ্য প্রকাশ্যে আনতে চাননি শুভেন্দু। তাঁর কথায়, মামলা আদালতে রয়েছে বলেই তিনি এই মুহূর্তে বেশি কিছু বলছেন না। সিবিআই এখনও পর্যন্ত যে সাতজনকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে দু’জন ছাড়া বাকিরা ভিন্‌রাজ্যের পেশাদার অপরাধী।






 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page