top of page
ভিডিও
দশটি অত্যাধুনিক ভাসমান জেটির উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
Top Stories


সনাতনীদের প্রতিমা ছোঁওয়া নিয়ে সিপি বললেন, এক্ষেত্রে পুলিশের কোনও ভূমিকা নেই
কলকাতা, ২৩ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর বিসর্জন নিয়ে সরগরম রাজ্য। বিসর্জনের সময় কেবল সনাতনীরাই প্রতিমা ছুঁতে পারবেন। দশমীর সকালে বাজে কদমতলা ঘাটে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে এসে এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সে প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “মাকে যাঁরা নিয়ে যাবেন, তাঁদের নাম পরিচয়ও আমি সিপি-কে বলে গেলাম, ওটাও আইডেন্টিফাই করে দিতে হবে। যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁরাই প্রতিমাতে হাত দেবেন। এটা


মধুর ভান্ডারকর, ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জীবনকে পর্দায় আনতে চলেছেন
কলকাতা, ২৩ অক্টোবর, ২০২৬: আসন্ন চলচ্চিত্র 'দ্য ওয়াইভস অফ বলিউডে'র কাজ শেষ করার পর, জাতীয় পুরস্কার বিজয়ী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর তাঁর পরবর্তী প্রজেক্টে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনীকে সিনেমাটিক উপস্থাপনায় আনতে চলেছেন। আদিত্য কুমার হালওয়াসিয়া এবং ভান্ডারকর এন্টারটেইনমেন্ট তথা AKH ভেঞ্চারস যৌথভাবে প্রযোজনা করেছেন। 'শ্যামা - দ্য মিসিং চ্যাপ্টার'- এর শিরোনাম দেওয়া চলচ্চিত্রটির লক্ষ্য হবে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জীবন এবং উত্তরাধ


'কমফেক্স দুর্গাপূজা ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬'- এ ১ লক্ষ টাকা জিতল হরিদেবপুরের '৪১ পল্লি ক্লাব'
কলকাতা, ১৬ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর প্যান্ডেল সজ্জায় 'এক্সপ্যান্ডেড পলিইথিলিন' (EPE) ফোমের সৃজনশীল ব্যবহারের স্বীকৃতিস্বরূপ, 'কমফেক্স – ইপিই ফোম সলিউশনস' (COMFEX – EPE Foam Solutions) 'কমফেক্স দুর্গাপূজা ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬'- এর আয়োজন করেছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে কলকাতার বিভিন্ন পুজো কমিটির সৃজনশীলতা, কারুকার্য এবং উদ্ভাবনী দক্ষতাকে পুরস্কৃত করা হয়েছে। হরিদেবপুরের '৪১ পল্লি ক্লাব' প্রথম স্থান অর্জন করে ১ লক্ষ টাকা পুরস্কার জিতেছে। দ্বিতীয় স্থানে থাকা সল্টলেকের 'এ ই (


নিরাপত্তা বেষ্টনী ভেঙে যন্তর মন্তরে প্রবেশ করায় আটক সিজেপি নেতারা, কেন্দ্রের বিরোধী দলগুলিও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে
দিল্লি, ১৩ অক্টোবর ২০২৬: মঙ্গলবার সব ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করার নির্দেশিকা জারির ঠিক পরের দিনই নিরাপত্তা বেষ্টনী ও তালা ভেঙে যন্তর মন্তরের অভ্যন্তরে প্রবেশ করেন সিজেপি-র শীর্ষস্থানীয় নেতারা। এই ঘটনায় সিজেপি-র যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা আরও ১২ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। যার জেরে এদিন সকালে উত্তাল হয়ে ওঠে দিল্লির ওই চত্বর। আইন অমান্য ও সরকারি নির্দেশিকা ভঙ্গের অভিযোগে ওই সিজেপি নেতাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়ে


সুপ্রিম কোর্টে আলাদা মামলা দায়ের রাহুল গান্ধীর, যন্তর মন্তর এ আর করা যাবে না বিক্ষোভ
দিল্লি, ১২ অক্টোবর ২০২৬: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর -এ অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আলাদা মামলা দায়ের করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মামলাকারী হিসেবে পিটিশনে নাম রয়েছে ইন্ডি জোটের আরও সাত নেতার। নির্বাচন কমিশেনর বিরুদ্ধে এই মামলা দায়ের হলো সোমবার। এই ইস্যুতে এ দিন কনট প্লেসের কাছ থেকে রাহুল গান্ধীর নেতৃত্ব শুরু হয় মিছিল। ভগবান দাস মার্গ-এর কাছে দিল্লি পুলিশ এই মিছিল আটকে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে রাহুল গান্ধীর তরফে তাঁর আইনজীবী এই পিটিশন দা
bottom of page