top of page
দৈনিক সংবাদ


রাজ্যের ভোটপর্ব সম্পন্ন, রেকর্ড ভোটদান, চ্যাম্পিয়ন কমিশন
কলকাতা, ২৯ এপ্রিল, ২০২৬: সব রেকর্ড চুরমার। প্রথম দফাকে ছাপিয়ে গেল দ্বিতীয় দফার ভোটদানের হার। শেষ পাওয়া খবর অনুযায়ী দ্বিতীয় দফার ভোটদানের হার ৯২.৪৭ শতাংশ। স্বাভাবিকভাবেই এই সংখ্যা আরও বাড়বে। প্রথম দফায় আমি করেছিলাম ৯২.০৭ শতাংশ ভোটদান অব্দি। এদিন সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম কলকাতা দক্ষিণে। বুধবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন বিকেল ৩টে বাজতেই রাজ্যবাসী বিগত কয়েক দশকের রেকর্ড ধুলিসাৎ করে দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী,
Apr 293 min read


ভোটের শেষ লগ্নে এসে
কলকাতা, ২৭ এপ্রিল, ২০২৬: আজই ছিল ভোট প্রচারের শেষ লগ্ন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দলীয় নেতারা তাঁদের শেষটুকু দিয়ে প্রচার সারলেন। এদিন প্রধানমন্ত্রী শেষবেলায় বলেন, ৪ মে-র পরে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে এই রাজ্যে আমাকে আসতেই হবে।’ দ্বিতীয় দফা ভোটে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল আরও চাঙ্গা করতে ইঙ্গিতবাহী বার্তা দিলেন তিনি। এর পরেই এআই সহায়তায় প্রণীত এক অডিয়োবার্তায় পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তিনি বললেন— ‘‘গণতন্ত্রের মন্দিরে বিজয়পতাকা ওড়ানোর এক অসাধারণ সুযোগ আপনাদের সামনে এসে উপস্
Apr 273 min read


বিজেপি- তে যোগ দিলেন আপ এর রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা
২৪ এপ্রিল, ২০২৬: জল্পনা চলছিলই, কি করতে চলেছেন তিনি! অবশেষে আম আদমি পার্টি ত্যাগ করলেন দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। একা তিনি নন, আম আদমি পার্টির মোট সাত জন রাজ্যসভার সাংসদই বিজেপি-তে যোগ দিচ্ছেন বলে এ দিন দাবি করেছেন রাঘব চাড্ডা৷ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহও আপ ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর। রাঘব চাড্ডার এই দাবি সত্যি হলে আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন ধরাতে চলেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, কেজরিওয়ালের দলের অভিযোগ,
Apr 242 min read


রেকর্ড সংখ্যক ভোট পড়ল প্রথম দফায়
কলকাতা, ২৩ এপ্রিল, ২০২৬: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কমিশন সূত্রে মেলা শেষ তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট পড়েছে ৯২.০৭ শতাংশ। এই পরিসংখ্যান বদলাতে পারে। ফলে, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনের সর্বশেষ ভোটদানের হার সর্বকালীন রেকর্ড ভেঙে দিতে পারে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুসারে তামিলনাড়ুতে ভোটর হার ৮৪.২৯ শতাংশ (পরিসংখ্যান গ্রহণের কাজ চলছে)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড
Apr 233 min read


বাইক রালি বা মিছিল বন্ধ, ‘সায়লেন্স পিরিয়ড’ শুরু, ২৪x৭ হেল্পলাইন পরিষেবা চালু করল লোকভবন
কলকাতা, ২১ এপ্রিল, ২০২৬: ভোটের দুদিন আগে থেকে কোনও ধরনের বাইক রালি বা মিছিল করা যাবে না। নির্দেশ নির্বাচন কমিশনের। মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকে সন্ধে ছ’টা থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত কোনও বাইক চালানো যাবে না। বাইকের পিছনে কাউকে বসিয়েও নিয়ে যাওয়া যাবে না। তবে মেডিকেল এমার্জেন্সি বা বাড়ির কোন অনুষ্ঠান ক্ষেত্রে, অথবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া- আসার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এমনটাই জানাল কমিশন। কমিশন সূত্রে খবর, র্যাপিডো ক
Apr 212 min read


সতর্কতামূলক গ্রেফতারের নামে তৃণমূল কংগ্রেসের ৮০০ নেতাকে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কায় মামলা দায়ের
কলকাতা, ২০ এপ্রিল, ২০২৬: বিধানসভা ভোটের আগে সতর্কতামূলক গ্রেফতারের নামে তৃণমূল কংগ্রেসের ৮০০ নেতাকে গ্রেফতার করা হতে পারে। সোমবার সকালেই এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কাদের কাদের গ্রেফতার করা হতে পারে, এ বার জেলা ধরে ধরে নাম উল্লেখ করে আদালতের কাছে তালিকা জমা দিল তৃণমূল। তাদের আশঙ্কা এই সব দলীয় নেতা এবং কর্মীদের গ্রেফতার করতে পারে কমিশন। দানিশ ফারুকি নামে একজন আইনজীবীর মাধ্যমে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি
Apr 202 min read


খুলে গেল হরমুজ প্রণালী
১৭ এপ্রিল, ২০২৬: হরমুজ প্রণালী খুলে দিল ইরান। লেবাননে আর যে ক’টি দিন যুদ্ধবিরতি চলবে, সেই দিনগুলিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব জাহাজ। এক্স অ্যাকাউন্টে এই ঘোষণা করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে বিশ্বজুড়ে তেল সঙ্কট অনেকটাই মিটবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে সামুদ্রিক চলাচলের উপরে আরোপিত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পও ইতিমধ্যে হরমুজ ‘পুরোপ
Apr 171 min read


সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ, ট্রাইবুনাল নির্বাচনের দু'দিন আগেও কাউকে ছাড়পত্র দিলে দেওয়া যাবে ভোট। ভোটদান বাধ্যতামূলক নয়
১৬ এপ্রিল, ২০২৬: সুপ্রিম কোর্ট, প্রয়োগ করল সংবিধানের ‘বিশেষ ক্ষমতা’। ট্রাইবুনাল যদি নির্বাচনের দু'দিন আগেও কাউকে ছাড়পত্র দেয়, তাহলে তিনি বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। রায় দিল সুপ্রিম কোর্ট। SIR সংক্রান্ত মামলায় অ্যাপিলেট ট্রাইবুনাল ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিল তারিখের মধ্যে যাঁদের আবেদনের নিষ্পত্তি করবে তাঁদের নাম সংযুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ‘‘অ্যাপিলেট ট্রাইবুনাল প্রথম দফার নির্বাচনের জন্য যাঁদের আবেদনকে স্বীকৃতি দিয়ে তাঁদের বৈধ বলে জানাবে। ‘ইনক্লুশন’ এবং ‘
Apr 162 min read


১০ দিনের ইডি হেফাজতে বিনেশ চান্দেল, প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব ইডি- র
১৪ এপ্রিল, ২০২৬: কয়লাকাণ্ডে ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। আর্থিক তছরূপ ও বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে বিনেশের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানো হয়েছে। ইডির বক্তব্য, অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছে। থার্ড পার্টি থেকে টাকা নিয়ে হাওয়ালার মাধ্যমে লেনদেন করা হত। দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই বিনেশের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ইডি। বিনেশের গ্রেফতারির পরপরই আদালতে পেশ করা হয় তাঁকে। মধ্যর
Apr 141 min read


ট্রাইবুনালে আবেদনকারীররা ভোট দিতে পারবেন না, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা বহাল
১৩ এপ্রিল, ২০২৬: ট্রাইবুনালে আবেদনকারীররা ভোট দিতে পারবেন না এবার বিধানসভা নির্বাচনে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ট্রাইব্যুনালের আবেদনকারীদের ভোটদানের আবেদন সরাসরি নাকচ করে দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, 'সেটার কোনও প্রশ্নই ওঠে না। আমরা যদি সেই অনুমতি দিই, তাহলে যাঁদের নাম (ভোটার তালিকায়) অন্তর্ভুক্ত আছে, তাহলে তাঁদের ভোটদানের অধিকার স্থগিত করে দিতে হবে।' এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য
Apr 131 min read


'AZORTE' কলকাতায় নিয়ে এল প্রযুক্তি-চালিত ফ্যাশন রিটেল অভিজ্ঞতা
কলকাতা, ৯ এপ্রিল,২০২৬: সমগ্র ভারত জুড়ে সফল সম্প্রসারণের পর, রিলায়েন্স রিটেলের প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড AZORTE কলকাতায় তাদের ব্র্যান্ডের পদার্পণ ঘোষণা করল। এই শহরেই তারা চালু করল দেশের প্রথম স্বতন্ত্র 'হাই-স্ট্রিট' স্টোর। এলগিন রোডে অবস্থিত এই নতুন গন্তব্যটি প্রযুক্তি, সর্বজনীনতা এবং সমসাময়িক ডিজাইনের এক নিপুণ সংমিশ্রণের মাধ্যমে ফ্যাশন রিটেলকে নতুনভাবে সংজ্ঞায়িত করে AZORTE-এর লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। ১০,০০০ বর্গফুটেরও বেশি আয়তন জুড়ে বিস্তৃত দুই-তলা
Apr 92 min read


দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করল ইরান- আমেরিকা, হরমুজও খুলতে রাজি হয়েছে তেহরান
৮ এপ্রিল, ২০২৬: ট্রাম্পের ইরানি সভ্যতা ধ্বংস করে দেবার হুমকিতে গোটা বিশ্ব আলোড়িত হয়েছিল গতকাল। আন্তর্জাতিক মহলের অনেকেরই অনুমান ছিল, ট্রাম্পের হুমকিতে মাথানত করবে না ইরান। কিন্তু নিজের বেঁধে দেওয়া সময়সীমার ঘণ্টা দেড়েক আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। পাশাপাশি হরমুজও খুলতে রাজি হয়েছে তেহরান। মাঝের ১০ ঘণ্টা ২৬ মিনিটে কী এমন ঘটেছে যে, দুই দেশই আলোচনার টেবিলে বসতে রাজি হলো? স্পষ্ট উত্তর এখনও মেলেনি। এই পদক্ষেপের সূচনা করে পাকিস্তানের শ
Apr 82 min read
bottom of page