top of page
দৈনিক সংবাদ


রাজ্যে শুরু সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকাকরণ, সরকারি হাসপাতালগুলিতে ‘লাইভ মনিটরিং’ চালু
কলকাতা, ৩০ মে, ২০২৬: কেন্দ্রের সহযোগিতায় শনিবার থেকে রাজ্যে শুরু হয়ে গেল বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি। বিধাননগর হাসপাতাল থেকে গোটা রাজ্যে এই কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে নির্দিষ্ট বয়সের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণ থেকে সুরক্ষা দিতে এই কর্মসূচি চালু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন,
May 303 min read


উত্তরবঙ্গ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত রাজ্য সরকারের, শীঘ্রই রাজ্যে শুরু হচ্ছে জনগণনা
কলকাতা, ২৯ মে, ২০২৬: শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরি প্রমুখেরা। জনগণের প্রতিনিধি হিসাবে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও বৈঠকে যোগ দেন। এদিন পাহাড়ের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্ষা এলেই প্রতি বছর ব্যাপক দুর্যোগের মুখে পড়ে পাহাড়-তরাই-ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে বিপর্যয় ম
May 292 min read


অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়েছে ২৭ মে, বিভিন্ন খুঁটিনাটি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
কলকাতা, ২৮ মে, ২০২৬: অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়েছে গতকাল। বৃহস্পতিবার এ বিষয়ে বড় আপডেট দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানালেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিলআপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেন অগ্নিমিত্রা। মন্ত্রী বলেন,"DBT মাধ্যমে টাকা পৌঁছে
May 283 min read


জৈন সাধুদের ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে কলকাতায় 'সকল জৈন সমাজ'-এর বিশাল মৌন মিছিলের আয়োজন
কলকাতা, ২৮ মে ২০২৬: মধ্যপ্রদেশের রেওয়ায় সম্প্রতি এক পথ দুর্ঘটনায় অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতিতে দুজন শ্রদ্ধেয় জৈন 'আর্যিকা মাতাজি'-র মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে ব্যথিত ও বিচলিত হয়ে, কলকাতার 'সকল জৈন সমাজ' এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে তারা সারা দেশের জৈন সাধু ও সন্ন্যাসীদের ন্যায়বিচার, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। এই বিষয়ে আবেদন জানিয়ে আজ কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন—শ্রী
May 282 min read


কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
কলকাতা, ২৬ মে, ২০২৬: কাকলি ঘোষ দস্তিদার সহ উত্তর ২৪ পরগনার ছয় তৃণমূল বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। আমন্ত্রিত ছিলেন ওই তিন জেলার বিধায়ক-সাংসদেরা। উত্তর ২৪ পরগনায় তৃণমূলের মোট ৯ জন বিধায়কের মধ্যে ৬ জন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বৈঠকে। তাঁদের মধ্যে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও স্বরূপনগরের বীণা
May 262 min read


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, কারন নিয়ে ধোঁয়াশা
কলকাতা, ২৫ মে, ২০২৬: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। 'শান্তিনিকেতনে' সোমবার দুপুরে প্রবেশ করলেন কয়েক জন পুলিশকর্মী। তাঁদের কয়েক জন ছিলেন সাধারণ পোশাকে। কয়েক জন পরেছিলেন সাদা উর্দি। তবে কী কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ গিয়েছে, তা স্পষ্ট নয়। একটি সূত্রের দাবি, ডিরেক্টর অফ সিকিউরিটি পক্ষ থেকে আধিকারিকদের একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছে। কিছু ক্ষণ পরেই বাড়ির ভিতর থেকে একটি মনিটর নিয়ে বেরিয়ে যান পুলিশকর্মীরা। তার পর সেই মনিটর তুলে দেওয়া হ
May 252 min read


রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত গৃহীত
কলকাতা, ২৩ মে, ২০২৬: শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু নতুন সিদ্ধান্তের কথা জানালেন। জুলাই মাস থেকেই বাংলায় দেওয়া হবে 'আয়ুষ্মান ভারত' কার্ড। যে ৬ কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন, তাঁরাই সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পরে এই প্রকল্পের আওতায় আরও মানুষ যুক্ত হবেন। নতুন যাঁরা যুক্ত হতে চান, তাঁরা জুলাই থেকে আবেদন করতে পারবেন। গোটা ভারতে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন (উপভোক্তারা)। প্রায় ১ কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা যাঁরা অন্য রাজ্যে আছেন, ত
May 232 min read


কেন্দ্র থেকে রাজ্য বেশ কিছু বরাদ্দ পেতে চলেছে, জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২২ মে, ২০২৬: কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে রাজ্য অবিলম্বেই পেতে চলেছে ৩৯ হাজার কোটি টাকা। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে একটি ঘরোয়া আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আগামী দিনে আরও একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আসার ইঙ্গিতও দেন এদিন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, নমামী গঙ্গে প্রকল্পের আরও বিস্তার হতে চলেছে রাজ্যে। আগামিকাল বেলা ১২টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের সঙ্গে। সেখানেই আয়ুষ্মান মন্দির প্রকল্প
May 222 min read


সরকারি আধিকারিকদের সংবাদমাধ্যমে মুখ খোলা সংক্রান্ত নির্দেশিকার সামান্য পরিমার্জন
কলকাতা, ২১ মে, ২০২৬: বুধবার জারি হওয়া সরকারি আধিকারিকদের সংবাদমাধ্যমে মুখ খোলা সংক্রান্ত নির্দেশিকার ব্যাখ্যা দিল নবান্ন। বৃহস্পতিবার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর একটি নতুন ব্যাখ্যায় জানিয়েছে, আগের নির্দেশিকার প্রয়োগক্ষেত্র সীমিত করা হচ্ছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র রাজ্য সরকারের নিয়মিত (রেগুলার) দফতরগুলির আধিকারিক ও কর্মচারীদের ক্ষেত্রেই ওই নির্দেশিকা প্রযোজ্য হবে। পাশাপাশি সরকার নিয়ন্ত্রিত বোর্ড, পুরসভা, পুরনিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অ
May 212 min read


কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি দিল রাজ্য, অনুপ্রবেশ রুখতে চালু হল সিএএ
কলকাতা, ২০ মে, ২০২৬: অনুপ্রবেশ রুখতে, কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি দিল রাজ্য। প্রথম দফায় কাঁটাতার দিতে বিএসএফ কে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করল রাজ্য। ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পশ্চিমবঙ্গে নতুন আইন কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অন্তর্ভুক্ত নন, তাঁদের গ্রেফতার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত সুরক্ষা বা
May 202 min read


লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান
কলকাতা, ১৯ মে, ২০২৬: ভোটের দু’দিন আগে লড়াইয়ের ময়দান থেকে সরে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তা নিয়ে তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গিরের ঘোষণা, ‘‘আমি এই ভোটে লড়ছি না।’’ মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা ঘোষণা করেন জাহাঙ্গির। বলেন, ‘‘ফলতার
May 192 min read


যখন কিংবদন্তি গল্প বলার শৈলী মিলিত হয় ভারতের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে
JioHotstar ও রাজকুমার হিরানি উপস্থাপন করছেন ‘প্রীতম অ্যান্ড পেড্রো’, যার প্রিমিয়ার হবে ৩রা জুলাই ১৯ মে, ২০২৬: কখনো কখনো, সবচেয়ে বড় গল্পগুলোর সূচনা হয় অত্যন্ত অপ্রত্যাশিত কোনো সূত্র ধরে। সমুদ্রসৈকতে পরিত্যক্ত একটি এটিএম বুথ, তার পাশে দাঁড়িয়ে থাকা দুই অসম্ভাব্য চরিত্র— এবং এমন এক রহস্য যা মুহূর্তের মধ্যেই জাগিয়ে তোলে তীব্র কৌতূহল। ‘Pritam and Pedro’- এর মাধ্যমেই স্ট্রিমিং জগতে অভিষেক ঘটছে রাজকুমার হিরানির— যা ছিল বহু প্রতীক্ষিত। এই সিরিজের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো লং ফর্ম্
May 192 min read
bottom of page