top of page
দৈনিক সংবাদ


পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভায় ₹২,২০০ কোটি ক্ষতির কথা ঘোষণা করে জরুরি নীতিগত সহায়তা চেয়েছে
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬: রাজ্যের কোল্ড স্টোরেজ ইউনিটগুলির প্রতিনিধিত্বকারী একমাত্র সক্রিয় সংস্থা, পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (ডব্লিউবিসিএসএ) আজ কলকাতার তাজ তাল কুটিরে তাদের ৬১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করে। সভার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রী বেচারাম মান্না, মাননীয় কৃষি বিপণন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; শ্রী প্রদীপ কুমার মজুমদার, মাননীয় এমআইসি বিভাগ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং উপস্থিত ছিলেন: শ্রী সুনীল কুমার রানা, ডব্লিউবিসিএসএ
23 hours ago2 min read


মার্চ থেকেই ইরাবতী নদীর অতিরিক্ত জল আর পাকিস্তানে প্রবাহিত হতে দেওয়া যাবে না
১৬ ফেব্রুয়ারি, ২০২৬: সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার কয়েক মাসের মধ্যেই আবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে ভারত। জম্মু-কাশ্মীর সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল ইরাবতী নদীর অতিরিক্ত জল আর পাকিস্তানে প্রবাহিত হতে দেওয়া যাবে না। জম্মু ও কাশ্মীরের জল সম্পদমন্ত্রী জাভেদ আহমেদ রানা জানিয়েছেন, ৩১ মার্চের মধ্যেই শাহপুর কান্দি বাঁধের কাজ শেষ হয়ে যাবে। বাঁধটি তৈরি হয়ে গেলেই ইরাবতীর অতিরিক্ত জল পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেওয়া হবে। গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গ
24 hours ago2 min read


বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর পর বাংলাদেশের মসনদে বিএনপি, নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর পর ফের ঢাকার মসনদে ফিরছে প্রয়াত খালেদা জিয়ার দল। শেষ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা এবং হাসিনাকে কেন্দ্র করেই। সেই ‘অক্ষ’ থেকে বাংলাদেশের রাজনীতিকে বার করে আনার ডাক দিয়েছিলেন জামাত এবং এনসিপি-র নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। ফলে বিএনপির ন
4 days ago2 min read


দীর্ঘ সময় পরে বাংলাদেশে সম্পন্ন হল সাধারণ নির্বাচন। শুরু হয়েছে ভোটগণনা
১২ ফেব্রুয়ারি, ২০২৬: শেখ হাসিনার সরকারের পতনের ১৮ মাস পরে বাংলাদেশে হল সাধারণ নির্বাচন। বিক্ষিপ্ত কিছু হিংসা আর চার জনের মৃত্যুর খবর ছাড়া মোটের উপরে শান্তিপূর্ণ ভাবেই শেষ হলো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তেমনই দাবি বাংলাদেশ নির্বাচন কমিশনের। বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশের সময়) দেশের ৩২,৭৮৯ কেন্দ্রে ভোটের হার ছিল ৩২.৮৮ শতাংশ। হাসিনা সরকারের পতনের দেড় বছর পরে এই নির্বাচনকে ঘিরে এ দিন বাংলাদে
5 days ago2 min read


অন্নপূর্ণা স্বাদিস্ট লিমিটেড সৌরভ গাঙ্গুলির অনুমোদনে একটি নতুন FMCG ব্র্যান্ড ‘OFFSIDE’ চালু করল
কলকাতা, ১০ ফেব্রুয়ারী, ২০২৬: পূর্ব ভারত জুড়ে উল্লেখযোগ্য উপস্থিতি সম্পন্ন FMCG কোম্পানি অন্নপূর্ণা স্বাদিস্ট লিমিটেড কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নতুন ব্র্যান্ড OFFSIDE চালু করেছে। ব্র্যান্ডটি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলি দ্বারা সমর্থিত, যিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কোম্পানির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। অফসাইড শহর ও আধা-শহুরে মার্কেটে কোম্পানির কৌশলগত সম্প্রসারণকে চিহ্নিত করে, যা তার প্রতিষ্ঠিত গ্রামীণ বিতরণ শক্তিকে পরিপূরক
6 days ago2 min read


সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল
Pic- AI ১১ ফেব্রুয়ারি, ২০২৬: জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল। ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময়ে সকলকে উঠে দাঁড়াতে হবে। বুধবার সকালে নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় সঙ্গীতের মতো এ ক্ষেত্রেও সময় স্থির করে দেওয়া হয়েছে। ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক ১৯০ সেকেন্ড (৩ মিনিট ১০ সেকেন্ড)-এ পরিবেশন করতে হবে। নতুন গাইডলাইনে বলা হয়েছে, সমস্ত সরকারি
6 days ago1 min read


ইআরও-রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কোনও ভাবেই এসআইআর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা যাবে না, পিছিয়ে যাচ্ছে ভোটার তালিকা প্রকাশের দিন
কলকাতা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬: সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। পাশাপাশি, রাজ্যের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক মনু সিঙ্ঘভিকেও। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সব তরফের কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে
Feb 92 min read


শুনানির সময়সীমা বাড়াতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি, কিছু শর্তের বিনিময়ে ডোমিসাইল সার্টিফিকেট গণ্য
কলকাতা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬: আজ অর্থাৎ সাত ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা এসআইআর শুনানি পর্বের। কিন্তু এই শুনানির সময়সীমা বাড়াতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি বাড়ানোর কথা চিঠিতে জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সাত-আট জন নির্বাচনী আধিকারিকের থেকে জানতে পারলাম এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেই কারণেই কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের কাছে আ
Feb 72 min read


ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশ
৫ ফেব্রুয়ারি, ২০২৬: ডিএ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এই কমিটিই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ডিএ দেওয়ার বিষয়টি স্থির করবে। এ ছাড়াও অবিলম্বে ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার
Feb 53 min read


মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কট, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিবৃতি কমিশনের
২ ফেব্রুয়ারি,২০২৬: দিল্লি সরগরম। সোমবার কমিশনের বৈঠক থেকে বেরিয়েই মমতা বলেন,‘আমাদের অসম্মান করা হয়েছে। আমরা বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছি।’ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘মিথ্যাবাদী’ বলে মমতার তোপ, ‘কমিশনের থেকে আমাদের কোনও প্রত্যাশা নেই। এরা বিজেপির দালাল।’ বিকেল সাড়ে চারটে নাগাদ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মিটিং রুমে ঢোকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের নেতৃত্ব ছাড়াও ছিলেন SIR-এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, ভোটার তালিকায় ‘মৃত’ ভোটার
Feb 22 min read
bottom of page



