top of page

২৮ ফেব্রুয়ারি খসড়া তালিকা অনুযায়ী সকলের নাম রাখা হচ্ছে তবে থাকবে ক্যাটিগরি


কলকাতা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬: ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। এই তালিকায় খসড়া তালিকা অনুযায়ী সকলের নাম রাখা হচ্ছে। তবে প্রত্যেক ভোটারকেই নির্দিষ্ট ক্যাটিগরিতে ভাগ করে দেওয়া হবে। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। এর পর ধাপে ধাপে আরও তালিকা আসবে। কারা ‘যোগ্য’, কাদের নাম এখনও যাচাই করা যায়নি, তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। ভোটারেরা তাঁদের নাম যাচাইয়ের অবস্থা জানতে পারবেন এই তালিকা থেকে। যে ভাবে খসড়া ভোটার তালিকা রাজ্য প্রশাসনের বিভিন্ন অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছিল, সেই ভাবে চূড়ান্ত ভোটার তালিকাও সেখানে প্রদর্শিত হবে। অনলাইনেও দেখা যাবে এই তালিকা।

এসআইআর হওয়ার আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ টাকা। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে সেই সংখ্যা হয় ৭ কোটি ৮ লক্ষ। ৫৮ লক্ষ নাম বাদ যায় মৃত, ভুয়ো, স্থানান্তরিত ভোটার হওয়ার কারণে। এই ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নামই চূড়ান্ত ভোটারের তালিকা থাকছে। যাচাই এবং নিষ্পত্তির কাজ কতটা এগোল, তা তালিকায় ভোটারদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

যে নামগুলির নিষ্পত্তি হবে, সেগুলিকে যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। তাঁদের শুধু নাম তালিকায় উল্লেখ থাকবে। আলাদা করে পাশে কিছু না-ও লেখা থাকতে পারে। যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’। এখনও পর্যন্ত সেই সংখ্যাটা ৬০ লক্ষ। পরবর্তী সময়ে সেখান থেকে চিহ্নিত যোগ্য ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করবে কমিশন। ওই নামগুলি চূড়ান্ত তালিকায় যোগ করে দেওয়া হবে।

রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেছেন, ‘‘খসড়া তালিকার মতোই তালিকা প্রকাশ করা হবে। যে সমস্ত নাম বিচারাধীন, সেগুলি লিখে দেওয়া হবে। যে সমস্ত নাম মুছে গিয়েছে, সেগুলির নীচে লেখা হবে ‘ডিলিটেড’। বাকি সব একই থাকবে। ফর্ম ৬-এর মাধ্যমে যে নাম যোগ হয়েছে, সেগুলি তালিকায় যোগ হবে। যে পুরনো নাম মোছা হয়েছে, সেগুলিতে ‘ডিলিটেড’ লেখা হবে। বিচারাধীন ভোটারদের নথি যাচাই হয়ে গেলে তাঁরা ভোটাধিকার প্রাপ্ত হবেন।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page