top of page
দৈনিক সংবাদ


তথ্য ও সংস্কৃতি দফতরের অ্যাডভাইজার হলেন মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর মর্যাদা
কলকাতা, ৭ অক্টোবর ২০২৬: এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে মিঠুন চক্রবর্তী। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হলো বর্ষীয়ান অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। তথ্য ও সংস্কৃতি দফতরের অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হলো তাঁকে। পূর্ণমন্ত্রীর সমমর্যাদা পাবেন তিনি। সম্প্রতি কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার) দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মিঠুন এখন থেকে তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। আইএএস সেলের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্ত
3 hours ago1 min read


পশ্চিমবঙ্গে সমন্বিত স্বাস্থ্যসেবা পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে চার্নক হসপিটালস ও ফিলিপসের কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা
কলকাতা, ৭ অক্টোবর, ২০২৬: চার্নক হসপিটালস আজ স্বাস্থ্য-প্রযুক্তি খাতের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ফিলিপসের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছে। এর লক্ষ্য হলো পশ্চিমবঙ্গে তাদের বর্তমান ও আসন্ন হাসপাতালগুলিতে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থাকে আরও শক্তিশালী ও উন্নত করা। এই সমঝোতা স্মারকের বা মউ চুক্তির (MoU) আওতায়, চার্নক হসপিটালস এবং ফিলিপস ক্রিটিক্যাল কেয়ার প্রযুক্তি ও অন্যান্য সমন্বিত স্বাস্থ্যসেবা সমাধান বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো রোগীর সেবার মান
4 hours ago2 min read


রাহুল, প্রিয়াঙ্কা আটক
দিল্লি, ৬ অক্টোবর ২০২৬: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকেও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লির রাজপথে নেমেছিল ইন্ডিয়া জোট। নির্বাচন সদনে যাওয়ার পথে বাধা পেয়ে আকাশবাণী ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। সেখান থেকে মঙ্গলবার রাত ৮টা নাগাদ আটক করা হল রাহুল, প্রিয়ঙ্কাকে। সূত্রের খবর, উত্তর দিল্লির কিংসওয়ে শিবিরে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। সংসদ ভ
1 day ago2 min read


ফ্লাইদুবাই- এর ককপিটে পরিকল্পিত 'সন্ত্রাসবাদী হামলা' ঘটেছে, জানাল সংযুক্ত আরব আমিরশাহি, কো- পাইলটকে ঘিরে বাড়ছে রহস্য
৩ অক্টোবর ২০২৬: দুবাই থেকে তেল আভিভগামী ‘ফ্লাইদুবাই ১০৭৩’ বিমানের ককপিটে চালানো তাণ্ডব কোনও সাধারণ সংঘাত ছিল না, বরং তা একটি পরিকল্পিত 'সন্ত্রাসবাদী হামলা' ছিল বলে শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরশাহি। ওমানি কো-পাইলট বিমানটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে বিরাট বিপর্যয় ঘটানোর লক্ষ্যে ককপিটে থাকা জরুরি 'ক্র্যাশ অ্যাক্স' বা বিশেষ কুড়ুল দিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছারের ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছিল। ককপিটে ক্যাপ্টেন স্মিত মচ্ছা
4 days ago3 min read


চিকিৎসার জন্য দুবাইয়ে নিয়ে যাওয়া হল গোটা বিশ্বে প্রশংসিত স্মিত মচ্ছরকে, দেওয়া হল ‘বিশিষ্ট গুজরাত গরিমা’ সম্মান
১ অক্টোবর ২০২৬: চিকিৎসার জন্য দুবাইয়ে নিয়ে যাওয়া হল ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে। সেখানেই তাঁর চিকিৎসা চলবে। ককপিটে সহ-পাইলটের ছুরির কোপে গুরুতর আহত হন স্মিত। তাঁর মাথা, হাতে এবং শরীরে বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। দুবাই থেকে ইজরায়েলগামী 'ফ্লাইদুবাই এফজেড ১০৭৩' বিমানে যাত্রা শুরুর প্রায় দুই ঘণ্টা পর আচমকাই শুরু হয় বিপদ। ককপিটে হামলার শিকার হয়ে রক্তাক্ত হন পাইলট। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু শেষ মুহূর্তে নিজের জীবনের
6 days ago4 min read
bottom of page