top of page

পুজোর ৪ দিন রাতভর মেট্রো, ৫ দিন অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ

5 days ago
2 min read


কলকাতা, ৮ অক্টোবর ২০২৬: পুজোর ৪দিন রাতভর চলবে মেট্রো। ব্লু ও গ্রিন লাইনে সপ্তমীর দুই দিন, অষ্টমী ও নবমীতে রাতভর মেট্রো পরিষেবা চলবে। কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার পুজোর বিশেষ সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর, পঞ্চমী থেকে ২১ অক্টোবর, দশমী পর্যন্ত পুজোর জন্য ওই বিশেষ সূচি মেনে মেট্রো চলবে। ভিড় নিয়ন্ত্রণেও আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে। যাত্রী ভোগান্তি এড়াতে এবং ভিড় সামলাতে টিকিট কাউন্টারের পাশাপাশি AAMAR KOLKATA METRO অ্যাপ বা QR ভিত্তিক মোবাইল টিকিট ও স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন যাত্রীরা। তবে পুজোর ৫ দিন অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।

পঞ্চমী ও ষষ্ঠী ব্লু লাইনে সকাল ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত দিনের সবচেয়ে ব্যস্ত সময় প্রতি ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো। শেষ পরিষেবা মিলবে রাত ১০:৪৮ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এবং রাত ১০:৫০ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। রাত ১১টায় বিশেষ ট্রেন চলবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত। সপ্তমী, মহাষ্টমী ও মহানবমী তে দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত ব্যস্ত সময় প্রতি ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো। শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ০৩:৪৬ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। রাত ০৩:৪৮ সময় পাওয়া যাবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। ভোর ৪টে শেষ ট্রেন ছাড়বে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। দশমীর দিন দুপুর ১ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো ব্যস্ত সময় প্রতি ৮ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ১০:২০ দক্ষিণেশ্বর ও শহীদ ক্ষুদিরাম উভয় প্রান্ত থেকে।

অপরদিকে পঞ্চমী ও ষষ্ঠীর দিন গ্রিন লাইনে সকাল ০৬:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো ব্যস্ত সময় ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো ৷ ​প্রথম ও শেষ ট্রেন সকাল ৬ টায় প্রথম এবং রাত ১১ টায় শেষ ট্রেন দুই প্রান্তিক স্টেশন থেকেই ছাড়বে ৷ সপ্তমী, মহাষ্টমী ও মহানবমী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুপুর ০১:৩০ টা থেকে পরদিন ভোর ০৩:৫৯ টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো দিনে ব্যস্ত সময় প্রতি ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো। ​শেষ পরিষেবার সময় রাত ০৩:৫২ মেট্রো পাওয়া যাবে হাওড়া ময়দান থেকে এবং রাত ০৩:৫৯ সল্টলেক সেক্টর ফাইভ থেকে। দশমীর দিন দুপুর ০১:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো৷ ব্যস্ত সময় প্রতি ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো।

পাশাপাশি ইয়েলো লাইনে (নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর) পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ০৭:১৮ থেকে রাত ০৯:২০ পর্যন্ত পাওয়া যাবে মেট্রো। ব্যস্ত সময় প্রতি ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো। বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৫টি সরাসরি ট্রেনও মিলবে। সপ্তমী থেকে নবমীতে দুপুর ০১:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো৷ ব্যস্ত সময় প্রতি ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো। দশমীর দিন দুপুর ৩:০০ টে থেকে রাত ৯:৩৮ পর্যন্ত মিলবে মেট্রো।

এর সঙ্গে পার্পল লাইনে পঞ্চমী ও ষষ্ঠীর দিন সকাল ০৬:৪০ থেকে রাত ০৯:২৬ পর্যন্ত পাওয়া যাবে মেট্রো ব্যস্ত সময় প্রতি ২১ মিনিট অন্তর মিলবে মেট্রো। সপ্তমী থেকে দশমী দুপুর ৩:০০ টে থেকে রাত ১০:৫৫ পর্যন্ত পাওয়া যাবে মেট্রো দিনের ব্যস্ত সময় প্রতি ২৫ মিনিট অন্তর মিলবে মেট্রো।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page