'কমফেক্স দুর্গাপূজা ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬'- এ ১ লক্ষ টাকা জিতল হরিদেবপুরের '৪১ পল্লি ক্লাব'

কলকাতা, ১৬ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর প্যান্ডেল সজ্জায় 'এক্সপ্যান্ডেড পলিইথিলিন' (EPE) ফোমের সৃজনশীল ব্যবহারের স্বীকৃতিস্বরূপ, 'কমফেক্স – ইপিই ফোম সলিউশনস' (COMFEX – EPE Foam Solutions) 'কমফেক্স দুর্গাপূজা ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬'- এর আয়োজন করেছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে কলকাতার বিভিন্ন পুজো কমিটির সৃজনশীলতা, কারুকার্য এবং উদ্ভাবনী দক্ষতাকে পুরস্কৃত করা হয়েছে।
হরিদেবপুরের '৪১ পল্লি ক্লাব' প্রথম স্থান অর্জন করে ১ লক্ষ টাকা পুরস্কার জিতেছে। দ্বিতীয় স্থানে থাকা সল্টলেকের 'এ ই (AE) ব্লক সমাজ কল্যাণ সংঘ' পেয়েছে ৫০,০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ভবানীপুরের 'রে স্ট্রিট সর্বজনীন দুর্গাপূজা কমিটি' পেয়েছে ২৫,০০০ টাকা। প্যান্ডেল ডিজাইনে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং শৈল্পিক স্থাপনা ও সাজসজ্জায় ইপিই ফোমের সৃজনশীল ব্যবহারের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। বিজয়ী তিনটি কমিটিই নগদ পুরস্কারের পাশাপাশি ট্রফি ও শংসাপত্র গ্রহণ করেছে।
বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অশোক বিশ্বনাথন, প্রযোজক অমিত আগরওয়াল এবং বিডিজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অলোক গোয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'কমফেক্স'-এর সিইও সুমিত ভাট এবং তাঁর দলের সদস্যরা, যাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
'কমফেক্স'-এর এই উদ্যোগ কলকাতার দুর্গাপুজোয় 'এক্সপ্যান্ডেড পলিইথিলিন' (EPE) ফোমের ক্রমবর্ধমান ভূমিকাকে তুলে ধরে। মূলত শিল্পক্ষেত্রে ব্যবহৃত হলেও, ইপিই ফোম বর্তমানে একটি বহুমুখী সৃজনশীল উপাদান হিসেবে উঠে এসেছে। এটি শিল্পী, ডেকোরেটর এবং কারিগরদের জটিল নকশা, অভিনব কাঠামো এবং স্বতন্ত্র বিষয়ভিত্তিক সজ্জা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ করে দিয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিডিজি (BDG) গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী অলোক গোয়াল বলেন, “অংশগ্রহণকারী পূজা কমিটিগুলো যে অসাধারণ সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে, তার স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। দুর্গাপুজো হলো শিল্প, সংস্কৃতি ও কল্পনার এক উৎসব। মন্ডপ সজ্জায় ইপিই (EPE) ফোমের উদ্ভাবনী ব্যবহার প্রমাণ করে যে, নতুন উপকরণ কীভাবে মন্ডপ সাজানোর ক্ষেত্রে দারুণ সব সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। হরিদেবপুরের ‘৪১ পল্লি ক্লাব’, সল্টলেকের ‘এ ই ব্লক সমাজ কল্যাণ সংঘ’ এবং ভবানীপুরের ‘রে স্ট্রিট সর্বজনীন দুর্গাপূজা কমিটি’—সহ অংশগ্রহণকারী সকল কমিটিকে এই অনুপ্রেরণামূলক উদ্যোগে তাদের অবদানের জন্য অভিনন্দন জানাই।”
নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে কমফেক্স (COMFEX)-এর সিইও শ্রী সুমিত ভাট বলেন, “আমরা দুর্গাপূজার প্যান্ডেল সজ্জায় ইপিই ফোমের ব্যবহারের উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করছি, যা একটি বহুমুখী ও উদ্ভাবনী উপাদান হিসেবে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তুলে ধরে। এর নমনীয়তা শিল্পীদের নতুন নতুন সৃজনশীল সম্ভাবনা অন্বেষণ করতে এবং তাদের কল্পনার ধারণাগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। ‘কমফেক্স দুর্গাপূজা ইনোভেশন অ্যাওয়ার্ডস’-এর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো ইপিই ফোমের ব্যবহারকে আরও উৎসাহিত করা, উদ্ভাবনী চিন্তাকে অনুপ্রাণিত করা এবং সেই অসাধারণ কারুকার্যকে স্বীকৃতি দেওয়া, যা কলকাতার দুর্গাপূজাকে শিল্প ও সংস্কৃতির এক অনন্য উৎসবে পরিণত করেছে।”
এই উদ্যোগের আরও একটি লক্ষ্য হলো ইপিই ফোমের সৃজনশীল প্রয়োগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং কলকাতার বিখ্যাত দুর্গাপুজোর মন্ডপগুলোর নেপথ্যে থাকা কারুকার্যকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরা।
কমফেক্স (COMFEX) সম্পর্কে: ‘কমফেক্স – ইপিই ফোম সলিউশনস’ (COMFEX – EPE Foam Solutions) শিল্প ও সৃজনশীল বিভিন্ন ক্ষেত্রে ইপিই ফোমের বহুমুখী ব্যবহার তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘দুর্গাপূজা ইনোভেশন অ্যাওয়ার্ডস’-এর মাধ্যমে কমফেক্স ঐতিহ্যবাহী শিল্পকলা এবং উপকরণের উদ্ভাবনী ব্যবহারের এক অপূর্ব মেলবন্ধনকে উদযাপন করে।









Comments