top of page

আনুষ্ঠানিকভাবে ট্রেড ইউনিয়নের ময়দানে চলে এল বিজেপি

17 hours ago
2 min read



কলকাতা, ৩১ অক্টোবর ২০২৬: নিজস্ব শ্রমিক সংগঠন গড়ে ফেলল বিজেপি। তার প্রথম কর্মসূচি হল পশ্চিমবঙ্গেই। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজেপির ট্রেড ইউনিয়নের পথচলা শুরু হল। পশ্চিমবঙ্গ থেকেই এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা করে আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যেও তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানালেন দলের শীর্ষ নেতৃত্ব।

সংগঠনের নাম রাখা হয়েছে ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পেজ এ এটিকে ‘বিজেপি ট্রেড ইউনিয়ন সেল’ হিসেবে বর্ণনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকেই এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা করে আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যেও তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানালেন দলের শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ট্রেড ইউনিয়নের আনুষ্ঠানিক সূচনার পর এই উদ্যোগের সাফল্য কামনা করেন শমীক। এদিন উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলও। এটিকে দলের ‘প্রথম আনুষ্ঠানিক শ্রমিক সংগঠন’ হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। বনসলের কথায়, এটি একটি ‘ঐতিহাসিক দিন’। আগামী দিনে অন্যত্রও বিজেপির শ্রমিক সংগঠন গড়ে উঠবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৮০ সালে বিজেপি তৈরি হওয়ার পর থেকে তাদের কোনও শ্রমিক সংগঠন ছিল না। যেমন নেই কোনও ছাত্র সংগঠনও। বিজেপির দাবি, রাজনৈতিক এবং নীতিগত অবস্থানের কারণেই এত দিন এই ধরনের কোনও শাখা সংগঠন রাখেনি তারা। দীর্ঘ সাড়ে চার দশকের সেই নীতি বদলে ফেলে শনিবার নিজস্ব শ্রমিক সংগঠনের ঘোষণা করে দিল বিজেপি। বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের এক ছাতার তলায় আনতে অতীতেও বিভিন্ন সময়ে চেষ্টা করেছে বিজেপি। স্থানীয় স্তরে কর্মী সংগঠন বা শ্রমিক সম্পর্ক বিভাগ তৈরিও হয়। তবে সেগুলি ছিল সবই আঞ্চলিক স্তরের ব্যবস্থাপনা। যেমন দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন একটি সেল তৈরি হয়েছিল— ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন (বিজেএমটিইউ)। তবে তা রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় স্তরের কোনও নেতৃত্বের স্বীকৃত কোনও সংগঠন ছিল না।

অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য জানান, সংগঠনের মূল লক্ষ্য শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা এবং তাঁদের বিভিন্ন দাবি, সমস্যা ও স্বার্থের বিষয়গুলিকে সাংগঠনিকভাবে তুলে ধরা। এই উদ্যোগের সঙ্গে বিকশিত বাংলার লক্ষ্যের কথাও তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, সংগঠনের পথচলা শুরু করেই স্বচ্ছতার প্রশ্নে বিশেষ গুরুত্ব দেন সুনীল বনসল। তিনি জানান, কলকাতা বিমানবন্দর থেকেই প্রথম বিজেপির এই ট্রেড ইউনিয়নের আনুষ্ঠানিক সূচনা হল। পরবর্তী সময়ে দেশের অন্যান্য রাজ্যেও একইভাবে সংগঠনের বিস্তার ঘটানো হবে। তবে সংগঠন গড়ে তোলার পাশাপাশি তার পরিচালন পদ্ধতিতেও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন তিনি। শ্রমিক সংগঠনের কাজকর্মে যাতে কোনও ধরনের অনিয়ম বা অস্পষ্টতা না থাকে, সেই বিষয়ে সতর্ক থাকার বার্তা দেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক।




 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page