top of page
দৈনিক সংবাদ


বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, ঘনাচ্ছে রহস্য
২৮ জানুয়ারি, ২০২৬: বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু। ঘনাচ্ছে রহস্য। বুধবার সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই থেকে রওনা দেয় পাওয়ারের ফ্লাইট। সামনেই জেলা পরিষদের নির্বাচন। তারই প্রচারে বারামতী যাচ্ছিলেন অজিত। পাওয়ারের ফ্লাইটের পাইলট সম্ভাবী পাঠক পুনে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন সকাল ৮টা ১১মিনিটে। মুম্বই থেকে বারামতীর দূরত্ব ২৫৬ কিলোমিটার। ফ্লাইটে ৪৫ মিনিটেই পৌঁছে যাওয়ার কথা। লিয়ারজেট-৪৫ সংস্থার ছোট আকারের ব্যক্তিগত ওই বিমানে (প্রাইভেট জেট) আট থেকে ন’জনের বসার জায়গা রয়েছে। বিমান
Jan 282 min read


সম্পন্ন হয়ে গেল ‘মাদার অফ অল ডিল’ ভারত-ইউরোপিয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি
২৭ জানুয়ারি, ২০২৬: সম্পন্ন হয়ে গেল ভারত-ইউরোপিয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি। এই চুক্তিকে কিছু দিন আগেই, দাভেসের মাটিতে ইইউ চিফ উরসুলা ‘সব চুক্তির জননী’ বলে ব্যাখ্যা করেন। আর তা ভারতের মাটিতে সম্পন্ন হল। সেই ঘোষণার পরই এই বাণিজ্য চুক্তির ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭টি দেশের সংযুক্ত সংগঠন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ দিন মুক্ত বাণিজ্যিক চুক্তি করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে দিল্লি। ‘মাদার অফ অল ডিল’, মঙ্গলবার ভারত-সহ গোটা দুনিয়ার নজর ছিল এই ব
Jan 272 min read


উদ্বোধন হল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা
কলকাতা, ২২ জানুয়ারি, ২০২৬: সামনের বছরেই অর্ধশতক পূর্ণ করবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজ বৃহস্পতিবার উদ্বোধন হল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার।উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণেই হচ্ছে এ বছরের বইমেলা। শহরে গড়ে উঠবে 'বইতীর্থ'। ‘বইতীর্থ’ গড়ে তোলার জন্যে রাজ্য সরকার ১০ কোটি টাকা বিনিয়োগ করছে বলে এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধ
Jan 221 min read


‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করল পাকিস্তান, ভারতের 'ধীরে চলো' নীতি
২১ জানুয়ারি, ২০২৬: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করল পাকিস্তান। তাদের বিদেশ দফতর থেকে বুধবার এই মর্মে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক দেশ ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিয়েছে। এখনও পর্যন্ত প্রস্তাব খারিজ করেছে তিনটি দেশ। পাকিস্তান ছাড়াও ট্রাম্পের প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছে ইজরায়েল, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরিন, বেলারুস, মিশর, হাঙ্গেরি, কাজাখস্তান, কসোভো, মরক্কো, সংযুক্ত আরব আমিরশাহি এবং ভিয়েতনাম।
Jan 212 min read


বারাণসীর ঐতিহ্যবাহী মণিকর্ণিকা ঘাটের সংস্কার নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতর
১৯ জানুয়ারি, ২০২৬: বারাণসীর ঐতিহ্যবাহী মণিকর্ণিকা ঘাটের সংস্কার নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতর। সংস্কারের সময় ঘাটের কাঠামো এবং রানি অহল্যাবাঈ হোলকারের শতাব্দী প্রাচীন মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে যোগী সরকারের বিরুদ্ধে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ছবি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে যোগী সরকার। উলটে সোশ্যাল মিডিয়ায় ‘এআই’ ছবি ব্যবহারের অভিযোগে আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে রবিবার আপ সাংসদ সঞ্জয় সিংহ, বিহারের নির্দল সাংসদ পাপ্পু যাদব
Jan 192 min read


মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এবং একগুচ্ছ দূরপাল্লা ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কলকাতা, ১৭ জানুয়ারি, ২০২৬: মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে এই বিশেষ ট্রেনের যাত্রার সূচনা হয়। পতাকা নেড়ে ট্রেন রওনা হওয়ার পর কিছুক্ষণ ট্রেনের ভিতরেই কাটান প্রধানমন্ত্রী। শনিবার একগুচ্ছ দূরপাল্লা ট্রেনের সূচনা হল পশ্চিমবঙ্গ থেকে। তবে উদ্বোধন হলেও এখনই সাধারণের জন্য চালু হচ্ছে না বন্দে ভারত স্লিপ
Jan 172 min read


মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী, জানালেন শিলিগুড়িতে তৈরি হবে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার
কলকাতা, ১৬ জানুয়ারি, ২০২৬: উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় দাঁড়িয়ে বিশ্বের উচ্চতম মহাকালের মূর্তি তৈরির ঘোষণা করলেন। শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থল মাটিগাড়া-লক্ষ্মী টাউনশিপ এলাকায় ১৭.৪১ একর জমির উপর তৈরি হবে এই মন্দির। শুক্রবার শিলান্যাসের সময় মুখ্যমন্ত্রী জানালেন, এটিই হবে বিশ্বের অন্যতম বৃহত্তম মহাকাল মন্দির। দৈনিক এক লক্ষ দর্শনার্থী হাজির হতে পারবেন মন্দিরপ্রাঙ্গণে। তাঁরা মন্দিরের নাম রেখেছেন ‘মহাকা
Jan 162 min read


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ডিজিপি, সিপি এবং ডিসিপির কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট
কলকাতা, ১৫ জানুয়ারি,২০২৬: আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ডিজিপি, সিপি এবং ডিসিপির কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট৷ আগামী দু সপ্তাহের মধ্যে এ বিষয়ে হলফনামা জমা দিতে বলল শীর্ষ আদালত। ততদিন পর্যন্ত সব ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে৷ আইপ্যাক-তল্লাশি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, নোটিস জারি করে জানাল শীর্ষ আদালত। ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি এই মামলার। মাঝের এই সময়ে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়
Jan 152 min read


আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১৪ জানুয়ারি, ২০২৬: আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতায় আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে হাই কোর্টে জোড়া মামলা দায়ের হয়েছিল। তদন্তে বাধার অভিযোগে মামলা করেছিল ইডি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করে তৃণমূলও। বুধবার আদালতে ইডি জানিয়েছে, তারা ৮ জানুয়ারি, তল্লাশির দিন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে কোনও নথি বাজেয়াপ্ত করেনি। আদালত সওয়া
Jan 142 min read


রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ঢল- রয়েছে সরকারি তরফে সুব্যবস্থা
কলকাতা, ১৩ জানুয়ারি, ২০২৬: রাত পোহালেই মকর সংক্রান্তি। এই উপলক্ষে গঙ্গাসাগর মেলায় ভিড় বাড়তে শুরু করেছে। কলকাতার বাবুঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর আট, সাগরমেলা স্পেশাল বাসের দীর্ঘ লাইন ১১৭ নম্বর জাতীয় সড়কজুড়ে। কাকদ্বীপ এবং সাগরের কচুবেড়িয়া জেটিঘাটে মাথায় বোঁচকা, ব্যাগপত্র নিয়ে পুণ্যার্থীদের লম্বা লাইন। প্রবল শীতের সঙ্গে দীর্ঘ পথের ক্লান্তি উপেক্ষা করেই বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্য থেকে আসা দেহাতি মানুষ এগিয়ে চলেছেন পুণ্যস্নানের আশায়। পুণ্যস্নানের মাহ
Jan 132 min read


স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে 'রান ফর ইউথ'
কলকাতা, ১২ জানুয়ারি, ২০২৬: প্রতি বছর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। সোমবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে কাঁকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে রান ফর ইউথ অর্থাৎ 'হাফ ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শ্যামনগর ২৩ নম্বর রেলগেট থেকে ফিডার রোড ধরে বাসুদেবপুর মোড় কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত আড়াই কিমি পথ জুড়ে হল এই দৌড় প্রতিযোগিতা। কয়েক'শো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। দৌড় প্রতিযোগিতা শেষে বিজ
Jan 121 min read


আইপ্যাকের দফতর তথা কর্ণধারের বাড়িতে ইডি হানা এবং মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীকুল এবং পুলিশের সক্রিয় উপস্থিতি- ফাইল হস্তগত করা- দিনভর সরগরম থাকল শহর এই নিয়েই
কলকাতা, ৮ জানুয়ারি, ২০২৫: বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ED তল্লাশি ঘিরে উত্তেজনা। একই সঙ্গে আইপ্যাকের সল্টলেকের দপ্তরেও তল্লাশি অভিযান চলেছে। ঘটনার খবর পেতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। সল্টলেকেও যান মুখ্যমন্ত্রী। সল্টলেকের IPAC-এর অফিসে এবং পোস্তা এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু করে ইডি। কলকাতার একাধিক জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডির
Jan 83 min read
bottom of page



