top of page
দৈনিক সংবাদ


আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল
কলকাতা, ৬ জানুয়ারি, ২০২৫: অবশেষে শুরু হচ্ছে আইএসএল। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। অংশগ্রহণ করবে ১৪টি দল৷ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে কাটল জট। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দিল্লিতে ক্লাবের প্রতিনিধি, AIFF এবং ক্রীড়ামন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে এই নিয়ে জানান তিনি। দল সংখ্যা কমছে না। মোট ১৪টি দলকে নিয়েই আয়োজিত হবে আগামী মরশুমের ISL।
Jan 61 min read


IRCTC অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে রিজার্ভেশন উইন্ডো খোলার দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত টিকিট বুক করা যাবে না
৫ জানুয়ারি, ২০২৬: যাঁরা তাঁদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করবেন না তাঁরা রিজার্ভেশন উইন্ডো খোলার প্রথম দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না। ৫ জানুয়ারি থেকে এই শর্ত চাপাল রেল। দু'মাস আগে ট্রেনের টিকিট বুক করতে চাইলে মানতে হবে এই নিয়ম। এই বিধিনিষেধ শুধুমাত্র ট্রেন ছাড়ার তারিখের ৬০ দিন আগে খোলা বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাতে সাধারণ যাত্রীরা অগ্রাধিকার পেতে পারেন। প্রথম পর্যায়টি শুরু হয়েছিল ২৯ ডিসেম্বর থেকে, দ্বিতীয়
Jan 51 min read


পশ্চিমবঙ্গ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক ৫৯তম গার্মেন্টস ক্রেতা ও বিক্রেতা সম্মেলন এবং বি২বি এক্সপো
কলকাতা, ৫জানুয়ারি, ২০২৬: পশ্চিমবঙ্গ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (WBGMDA) কর্তৃক আয়োজিত ৫৯তম গার্মেন্টস সম্মেলন এবং বি২বি এক্সপো-র মাধ্যমে পশ্চিমবঙ্গের পোশাক শিল্প প্রাণবন্ত হয়ে উঠেছে। ৫থেকে ৭ই জানুয়ারি, ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজনটি কলকাতার সায়েন্স সিটিতে ২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। ৬১ বছর ধরে শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকা এই অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত অনুষ্ঠানটি উল্লেখযোগ্য ব্যবসায়িক সুযোগ তৈরি করবে বল
Jan 53 min read


ফ্রেন্ডস অফ ট্রাইবালস সোসাইটির যুব শাখা এফটিএস যুবা কর্তৃক আয়োজিত সপ্তম একল রানের উদ্বোধন করলেন সাইনা নেহওয়াল
কলকাতা, ৪ঠা জানুয়ারি, ২০২৬: ফ্রেন্ডস অফ ট্রাইবালস সোসাইটির যুব শাখা এফটিএস যুবা আজ কলকাতার গোদরেজ ওয়াটারসাইডে তাদের বার্ষিক প্রধান অনুষ্ঠান একল রানের আয়োজন করে, যেখানে ৫০০০-এরও বেশি অংশগ্রহণকারী এই ম্যারাথনে তাদের পছন্দের বিভিন্ন বিভাগে দৌড়ে অংশ নেন। বিভাগগুলি ছিল যথাক্রমে- ২১ কিমি, ১০ কিমি, ৫ কিমি এবং ৩ কিমি-র নন-টাইমড/ফান রান। সব বয়সের মানুষ এই দৌড়ে অংশগ্রহণ করেন। উক্ত একল রানের উদ্বোধন করেন অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। অনুষ্ঠান
Jan 42 min read


অভিষেক র্যাম্পে হাঁটালেন তিন মৃত ভোটারকে, ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন, নেওয়া হবে পদক্ষেপ
কলকাতা, ২ জানুয়ারি, ২০২৬: বিধানসভা ভোটের লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক। প্রথম দিনই সভা ছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সভায় র্যাম্পে ‘চমক’ দেন ডায়মন্ড হারবারের সাংসদ। বক্তৃতার মাঝে তিনি তিন জনকে র্যাম্পে তোলেন। তাঁদের নিয়ে হাঁটেন অভিষেক। দাবি করেন, খসড়া তালিকায় তাঁরা সকলেই মৃত। ওই তিন ভোটার হলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি মেটিয়াবুরুজ এবং এক জনের বাড়ি কাকদ্বীপে। তবে সেই ঘটনায় সংশ্লিষ্ট জেলাশাসক
Jan 21 min read
bottom of page