দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন, সেবা সংকল্প অভিযান, ক্যাশলেস চিকিৎসায় ঊর্ধসীমা ৫ লাখ

কলকাতা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের রাজনৈতিক সফরকে সম্মান জানিয়ে বিজেপি শুরু করেছে 'সেবা সংকল্প অভিযান'। এই উপলক্ষে নেশামুক্তি এবং বাল্যবিবাহ রোধকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। "এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, সামাজিক সংস্কার করতেও এসেছে’’- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনায় এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে মহিলাদের নেশামুক্তি অভিযানে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। রাজ্যে থাকা নেশামুক্তি কেন্দ্রগুলির পরিস্থিতির উপর নজর দেওয়ার কথাও বলেন। পাশাপাশি বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিনও ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনও মেয়ের বিয়ে দেওয়া যাবে না বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। বাল্যবিবাহের সঙ্গে যুক্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বিয়ে সম্পন্ন করানো কাজি বা পুরোহিতের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সমাজের মানসিকতা বদল এবং প্রশাসনিক কড়াকড়ি- দুই দিকেই একসঙ্গে জোর দিতে হবে। সেই লক্ষ্যেই আগামী দিনে নেশামুক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকার আরও সক্রিয়ভাবে কাজ করবে বলে জানান তিনি।
আজ রাজ্য সরকারের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে ‘ক্যাশলেস’ চিকিৎসার ঊর্ধ্বসীমা বৃদ্ধি করল সরকার। রাজ্য সরকারি কর্মীরা WBHS (ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম)-এর অধীনে স্বাস্থ্যবিমা সংক্রান্ত পরিষেবা পেয়ে থাকেন। এর আগে প্রাপকরা তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেসের সুবিধা পেতেন। সেই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হলো। রাজ্যের অর্থ দফতরের মেডিক্যাল সেল বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে অনুমোদিত চিকিৎসার হার সংশোধন করা হয়েছে। রোগীর প্রতি বার হাসপাতালে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা মিলবে। সরকারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন রাজ্যপাল। এই স্কিমের অধীনে থাকা সব পেনশনভোগী, সুবিধা পাবেন নির্ভরশীল সুবিধাভোগীরা সহ ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম- এর আওতাভুক্ত সব কর্মী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ বছরের জন্মদিন উপলক্ষ্যে বিশ্বের নানান প্রান্তের রাষ্ট্রনেতাদের শুভেচ্ছাবার্তা এসে পৌঁছেছে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। শুভেচ্ছা এসেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তরফেও।









Comments