top of page

আগামীকাল থেকে শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নতুন গেট চালু

কলকাতা, ৩০ জুলাই, ২০২৬: শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নতুন গেট চালু হল। মূলত দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ব্যবহারের জন্য চালু করা হয়েছে নতুন ‘সেন্ট্রাল গেট’। মেল এবং এক্সপ্রেস ট্রেন যে সমস্ত প্ল্যাটফর্মে দাঁড়ায়, এই গেট দিয়ে সরাসরি সেখানে ওঠা যাবে। আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা আলাদা গেটের ঘোষণা শিয়ালদহ ডিআরএম-এর। বৃহস্পতিবার স্টেশনের পরিকাঠামো সংক্রান্ত একাধিক নতুন ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।
কলকাতা, ৩০ জুলাই, ২০২৬: শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নতুন গেট চালু হল। মূলত দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ব্যবহারের জন্য চালু করা হয়েছে নতুন ‘সেন্ট্রাল গেট’। মেল এবং এক্সপ্রেস ট্রেন যে সমস্ত প্ল্যাটফর্মে দাঁড়ায়, এই গেট দিয়ে সরাসরি সেখানে ওঠা যাবে। আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা আলাদা গেটের ঘোষণা শিয়ালদহ ডিআরএম-এর। বৃহস্পতিবার স্টেশনের পরিকাঠামো সংক্রান্ত একাধিক নতুন ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

এতদিন যাত্রীদের প্রফুল্ল দ্বার, উত্তর, প্রধান এবং দক্ষিণ প্রবেশদ্বারের উপর নির্ভর করতে হত। নতুন গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সরাসরি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। পাশাপাশি গেটের বাইরে থাকা প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডেও সহজে যাওয়া যাবে। রেলের দাবি, এতে স্টেশনের ভিড় কমবে এবং যাত্রী চলাচল আরও সুশৃঙ্খল হবে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা, শিশু ও ভারী মালপত্র বহনকারী যাত্রীরা উপকৃত হবেন। শিয়ালদহ স্টেশনে ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মের জন্য শুক্রবার থেকেই চালু হচ্ছে নতুন গেট। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের লাগেজ নিয়ে যাতায়াতের সুবিধার জন্য ৪০০ বর্গ মিটারের একটি জায়গা করা হয়েছে। এই নিয়ে শিয়ালদহে মোট প্রবেশদ্বারের সংখ্যা হল পাঁচ।



যাত্রীদের সুবিধার্থে কোন দিকের প্ল্যাটফর্মের জন্য কোন গেট ব্যবহার করা দরকার, তার পরামর্শ দেওয়া হয়েছে রেলের তরফে। বলা হয়েছে, শিয়ালদহ মেন লাইনে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্মে, যেখানে মূলত নৈহাটি, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, গেদের লোকাল ট্রেন ছাড়ে, সেখানে যাওয়ার জন্য প্রফুল্ল দ্বার অথবা নর্থ এন্ট্রি গেট ব্যবহার করতে হবে। ৬ থেকে ১০ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম, যেখানে মূলত বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি ও বারুইপাড়ার ট্রেন ছাড়ে সেদিকে যাতায়াতের জন্য ব্যবহার করতে হবে মেন গেট। দূরপাল্লার ট্রেন ছাড়ে মূলত ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে। সে দিকে যেতে হলে যাত্রীরা সেন্ট্রাল গেট ব্যবহার করবেন। শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় লোকাল ট্রেনগুলি ধরতে সাউথ এন্ট্রি গেট ব্যবহার করতে হবে। মূলত ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণের ট্রেনগুলি ছাড়ে।

এছাড়াও, শিয়ালদহ স্টেশনের পরিকাঠামোর জন্য একাধিক সুবিধার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য বোর্ডিং ও ডি-বোর্ডিংয় পয়েন্ট হবে। অর্থাৎ নতুন পিক-আপ ও ড্রপ অফ পয়েন্ট হবে। বিমানবন্দরের মতো আধুনিক শৌচাগার কমপ্লেক্স হবে। শৌচাগারগুলির আধুনিকীকরণ করা হবে। প্ল্যাটফর্মের সারফেস বা প্ল্যাটফর্মের উপরিভাগ আরও উন্নত করা হবে।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page