top of page
দৈনিক সংবাদ


ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ৬০তম গার্মেন্টস ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও বি২বি (B2B) এক্সপো
কলকাতা, ১২ জুলাই, ২০২৬: কলকাতার সায়েন্স সিটিতে ২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে ১২ থেকে ১৪ জুলাই, ২০২৬ পর্যন্ত আয়োজিত ৬০তম গার্মেন্টস ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও বি২বি (B2B) এক্সপো-র মাধ্যমে পশ্চিমবঙ্গের পোশাক শিল্পে এক যথেষ্ট সাড়া জেগেছে। ৬১ বছর ধরে এই শিল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে আসা 'ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন' (WBGMDA)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি উল্লেখযোগ্য ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ৬০তম গার্মেন্টস ক
Jul 123 min read


ভিক্টোরিয়া স্টেশনে 'দুর্গা' উঠে এল পাতাল থেকে
কলকাতা, ১০ জুলাই, ২০২৬: দুর্গম পথ পেরিয়ে যোগাযোগ সুগম করার কাজ করে 'দুর্গা' উঠে এল পাতাল থেকে। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শেষ হল। ঠিক এক বছরের মাথায় প্রায় ১.৭ কিলোমিটার সুড়ঙ্গ খননের কাজ শেষ করল এই টানেল বোরিং মেশিনটি (টিবিএম)। অর্থাৎ জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ আরও এক ধাপ এগোল। গত বছরের এই দিনেই (১০ জুলাই) খিদিরপুর থেকে মাটির নীচে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়। প্রকল্পের সঙ্গে যুক্
Jul 102 min read


তিন প্রাক্তন তৃণমূল সাংসদ বিজেপিতে
কলকাতা, ৯ জুলাই, ২০২৬: অবশেষে যা ভাবা হয়েছিল, সেই মোতাবেকই কাজ হল। বিজেপিতে যোগদান করলেন তৃণমূল প্রাক্তন তিন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন রাজ্যসভার প্রাক্তন তিন সাংসদ। তার পরেই শমীক জানিয়ে দেন, এই যোগদান ‘ব্যতিক্রমী’ ঘটনা। তিনি স্পষ্ট বলেন, ‘‘তৃণমূলে থেকে যাঁরা দুর্নীতি করেননি, তাঁদের আগেই পাশে চেয়েছে বিজেপি।’’
Jul 92 min read


তহবিল তছরুপ- তৃণমূলের প্রায় ৪৪০ কোটি টাকার বেশি গচ্ছিত থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি
কলকাতা, ৮ জুলাই, ২০২৬: তৃণমূলের প্রায় ৪৪০ কোটি টাকার বেশি গচ্ছিত থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দলের অ্যাকাউন্ট থেকে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ চার্টার বিমান সংস্থাকে কপ্টার এবং বিমান কেনার জন্য কোটি কোটি টাকা ট্রান্সফার করেছিল তৃণমূল। তার পর সেই কপ্টার এবং বিমানই ‘ভাড়া’ নিয়ে টাকা দিয়েছিল তারা। এই নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। ইডি সূত্রে জানা গিয়েছে, বিমান পরিবহণ সংক্রান্ত সংস্থা কেয়া
Jul 82 min read


কলকাতা পুর এলাকার পেনশনারেরা বকেয়া ডিআর-এর ৫০ শতাংশ পেয়ে যাবেন
কলকাতা, ৭ জুলাই, ২০২৬: কলকাতা পুরসভা এলাকার রাষ্ট্রায়ত্ত ও অন্যান্য ব্যাঙ্ক থেকে যাঁরা পেনশন পান তাঁরা এবং ফ্যামিলি পেনশনভোগীরা স্বস্তির নিশ্বাস ফেলবেন। বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিআর)-এর এরিয়ার (বকেয়া) দ্রুত মেটাতে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতরের পেনশন শাখা। একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে আনুমানিক ডিআর বকেয়ার ৫০ শতাংশ কেএমসি এলাকার সেই সমস্ত পেনশনার বা তাঁদের পরিবারকে দেওয়া হবে। ব্যাঙ্কের তরফ থেকে সম্পূর্ণ তথ্য যাচাই হয়ে
Jul 71 min read


বারুইপুরের ঘটনায় যুক্ত হলো গণধর্ষণের ধারা, গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৩
কলকাতা, ৬ জুলাই, ২০২৬: বারুইপুরের ঘটনায় যুক্ত হলো গণধর্ষণের ধারা। পাশাপাশি সোমবার দুই ধৃতকে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। বারুইপুরের ঘটনায় একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০ জুলাই পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে। বারুইপুরে কিশোরীর দেহ উদ্ধারের প্রায় ২৪ ঘণ্টা পরে গণধর্ষণের মামলা রুজু হল। এখনও পর্যন্ত এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আনন্দ সর্দারকে বারুইপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ। দু’জনকে সোমবার আদালতে হাজির করানো হয়।
Jul 62 min read


সচিনের রেকর্ড ভেঙে ১৫ বছর ৯৯ দিনেই দেশের হয়ে জার্সি পরে নিলেন বৈভব
৪ জুলাই, ২০২৬: ১৫ বছর ৯৯ দিন। ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম আন্তর্জাতিক টি২০ খেলে ফেলেলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে ঐতিহাসিক মুহূর্তে তাঁকে অভিষেক ক্যাপ তুলে দেন তিলক বর্মা। এর মাধ্যমে ভারতের পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অভিষেককারী ক্রিকেটার হিসেবে শচীন তেন্ডুলকর-এর ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল। নতুন তারকা হিসেবে নিজের নাম লেখালেন বৈভব। ভারতের অন
Jul 42 min read


ফের খবরে জোড়াফুল: ২১ জুলাই ন্যায়বিচার হয়নি- মুখ্যমন্ত্রীকে চিঠি কাকলির, তৃণমূল কার্যালয় দখল নব্য তৃণমূলীদের
কলকাতা, ৩ জুলাই, ২০২৬: তৃণমূলের ২১ জুলাই নিয়েও চিঠি গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। চিঠি পাঠালেন সদ্য তৃণমূল থেকে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ৩৩ বছর আগের ঘটনা নিয়ে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি। ১৯৯৩ সালে যুব কংগ্রেসের কর্মসূচিতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আড়াল করা হয়েছে বলেও অভিযোগ কাকলির। সেই সঙ্গে তাঁর এ-ও অভিযোগ, ওই বর্বরোচিত ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত।
Jul 32 min read


গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তথা গায়িকা অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী
কলকাতা, ১ জুলাই, ২০২৬: গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে যৌথভাবে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ এবং এসটিএফ। সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। কিছু দিন আগে আগাম জামিনের আবেদন নিয়ে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শিশুসন্তানের জন্য অদিতিকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। কিন্তু দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়। দেবরাজের বিরুদ্ধে এলাকায় ব্যাপক তোলাবাজি ও দুর্নীতির
Jul 11 min read
bottom of page