top of page

সচিনের রেকর্ড ভেঙে ১৫ বছর ৯৯ দিনেই দেশের হয়ে জার্সি পরে নিলেন বৈভব

৪ জুলাই, ২০২৬: ১৫ বছর ৯৯ দিন। ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম আন্তর্জাতিক টি২০ খেলে ফেলেলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে ঐতিহাসিক মুহূর্তে তাঁকে অভিষেক ক্যাপ তুলে দেন তিলক বর্মা। এর মাধ্যমে ভারতের পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অভিষেককারী ক্রিকেটার হিসেবে শচীন তেন্ডুলকর-এর ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল। নতুন তারকা হিসেবে নিজের নাম লেখালেন বৈভব।

ভারতের অনূর্ধ্ব-১৯ দল, এ দল, যুব দল— প্রায় সব বয়সভিত্তিক দলের হয়েই খেলে ফেলেছিল সে। সিনিয়র দলেও সুযোগ চলে এসেছিল গত আইপিএলের পর। তবে ব্যাটে- বলে ঠিকঠাক লাগছিল না। অবশেষে সেদিন এসেই গেল ৪ জুলাই ২০২৬ এ। সিনিয়র দলের হয়ে অভিষেক হল ১৫ বছরের ক্রিকেটারের। প্রথম ম্যাচেই জফ্রা আর্চারকে পিছন দিকে একটি ছয় মেরে নজর কাড়ল বৈভব। যদিও বড় রান পেলনা। কিন্তু তাই বলে এই মুকুট ম্লান হয়ে যাবার নয়। শুধু পুরুষদের ক্রিকেটই নয়, ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেও সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক হওয়া ক্রিকেটার এখন বৈভব সূর্যবংশী। এর আগে এই রেকর্ড ছিল শেফালি বর্মা-র দখলে। ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক অভিষেকের সময় শেফালির বয়স ছিল ১৫ বছর ২৩৯ দিন। অন্যদিকে বৈভবের বয়স এখন মাত্র ১৫ বছর ৯৯ দিন। টসের সময় ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার জানান, “গত কয়েক মাসে সবাই দেখেছে কীভাবে ও নির্ভয়ে ব্যাট করেছে। বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে যেভাবে বড় শট খেলেছে, তাতে ওর আত্মবিশ্বাস স্পষ্ট। ওর মধ্যে অসাধারণ সাহস ও প্রতিভা রয়েছে।”

বৈভবকে সুযোগ দেওয়ার দাবি অনেক দিন ধরেই উঠছিল। কিন্তু আয়ারল্যান্ড সফরের পরে ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচেও সুযোগ পায়নি। কিন্তু সঞ্জু স্যামসন পর পর ব্যর্থ হওয়ায় যে আওয়াজ জোরালো হচ্ছিল, তাকে অবশেষে মান্যতা দিল ভারতীয় দল। সঞ্জুর জায়গাতেই প্রথম একাদশে ঢুকল বৈভব। টুপির মাপটি বৈভবের মাথার মাপে করা ছিল না। ফলে টুপি পরতে গিয়ে সমস্যা হয় তাঁর। কোনও মতে মাথায় টুপিটি পরেই টিম হাডল থেকে বেরিয়ে আসে সে। কিন্তু সতীর্থেরা ছাড়েননি। অর্শদীপ সিংহ, ঈশান কিশন, শিবম দুবেরা এসে বৈভবকে জড়িয়ে ধরেন। তাঁর পিঠ চাপড়ে দেন। হাততালি এবং চিৎকার ওঠে ভারতের টিম হাডল থেকে।

উল্লেখ্য, ১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে টেস্ট অভিষেকের সময় সচিন তেন্ডুলকরের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী। যদিও এই বয়সে হয়ত এতটা চাপ নিতে না পেরে আউট হয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু ওঁর যোগ্যতায় কোনওরকম প্রশ্নচিহ্ন থাকতে পারেনা। সামনের দিনের দিকে তাকিয়ে থাকবে গোটা ভারতবাসী। ভারতের জন্য এটি এক নতুন যুগের সূচনা বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page