top of page
দৈনিক সংবাদ


অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে লুকআউট নোটিস জারি
কলকাতা, ১৬ জুন, ২০২৬: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে জারি হলো লুকআউট নোটিস। এমনটাই খবর সিআইডি সূত্রে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মামলায় সিআইডি উদ্যোগী হয়ে অভিবাসন দফতরের দ্বারস্থ হয়ে আবেদন করে। আবেদন মঞ্জুর হয়েছে মঙ্গলবার। দেশের যে কোনও বন্দর থেকে পালানোর চেষ্টা করলেই আটক হবেন সুমিত। প্রসঙ্গত শালবনি থানার একটি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, কিছু আগে জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বি
Jun 161 min read


হাওড়ায় গড়ে উঠবে 'কলকাতা আই', ৬০ ফুট উচ্চতার দুর্গা মূর্তি
কলকাতা, ১৩ জুন, ২০২৬: হাওড়া স্টেশনের কাছে লন্ডন আইয়ের ধাঁচে এবার গড়ে উঠবে ‘কলকাতা আই’। সরকার পরিবর্তনের পরই আলোর মুখ দেখতে চলেছে ‘কলকাতা আই’ প্রকল্প। তৃণমূল জমানায় প্রথমে গঙ্গার (হুগলি নদী) পশ্চিম পাড়ে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন্সে গড়ার কথা হলেও পড়ে গঙ্গার পূর্ব তীরে মিলেনিয়াম পার্কে এটি গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়। জমি জটের জন্য তা বাস্তবায়িত হয়নি। অবশেষে হাওড়ার গঙ্গাপাড়ের রামকৃষ্ণপুর ঘাটে সাড়ে চার একর জমিতে শুরু হতে চলেছে এই মেগা প্রজেক্টের কাজ, যা পূর্ব ভারতের প
Jun 132 min read


তৃণমূলের বিদ্রোহী সাংসদদের চিঠি প্রকাশ্যে, সোমবারে স্পিকারের সঙ্গে কথা। দিল্লিতে তৃণমূলে কার্যালয় বদল
কলকাতা, ১২ জুন, ২০২৬: তৃণমূলের একদল ‘বিদ্রোহী’ সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে নিজেদের এনডিএ-সমর্থক ব্লকের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন দিন কয়েক আগে। সেই দাবির সমর্থনে একটি সই-সহ চিঠিও প্রকাশ্যে এসেছে বলে খবর। চিঠিতে মোট ১৯ জন সাংসদের সই রয়েছে বলে দাবি করা হয়েছে। তালিকায় অভিনেতা-সাংসদ দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, ইউসুফ পাঠান-সহ আরও কয়েকজন সাংসদের নাম রয়েছে। আগামী সোমবার এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথ
Jun 122 min read


বিরোধী দলনেতা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল না হাইকোর্ট, কল্যানও বেসুরো
কলকাতা, ১১জুন, ২০২৬: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল না কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবার, ১৬ জুন ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। কাজেই আপাতত বিরোধী দলনেতা পদে থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় মামলাটি করতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মামলায় যুক্ত রয়েছেন মমতা, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত নিজেও। রাজ্যের বিরোধী দলনেতা
Jun 112 min read


রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টন সম্পন্ন হল বুধবার
কলকাতা, ১০ জুন, ২০২৬: নতুন সরকারের এক মাস পূর্তি হয়ে গেছে। এবারে মন্ত্রীদের দফতর বন্টনও সম্পন্ন হল। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ ৪১ জন মন্ত্রীর কে কোন দফতর পেয়েছেন, সেই তালিকা ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে নবান্ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়। পর্যটন দফতরের দায়িত্ব পেয়েছেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ। পরিষদী
Jun 102 min read


সংসদীয় দলও হাতছাড়া তৃণমূলের, চালু হয়ে গেল 'আয়ুষ্মান ভারত'
কলকাতা, ৮ জুন, ২০২৬: লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দল হাতছাড়া হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনডিএয়ের শরিক হতে চেয়ে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ। সূত্রের খবর, আজ বেলায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সেই চিঠি জমা দিয়েছেন। তাতে মোট ২০ জন সাংসদের স্বাক্ষর আছে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে। বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস
Jun 82 min read


বুলেট ট্রেন পাচ্ছে রাজ্য, গোটা রাজ্য জুড়ে যাবে রেলপথে
কলকাতা, ৬ জুন, ২০২৬: কেন্দ্রীয় বাজেটে বারাণসী- শিলিগুড়ি হয় স্পিড রেল করিডরের পর (যেখানে মাত্র ৩ ঘন্টায় গোটা রাস্তা কভার করা হবে) আজ বুলেট ট্রেনের প্রাপ্তি হল রাজ্যে। রাজ্যে এক মাস হল ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তার পরে প্রথম বার কলকাতায় এসেছেন রেলমন্ত্রী। একটা গোটা দিন তিনি এ রাজ্যকে দিলেন। মেট্রোয় চাপলেন। কলকাতা বিমানবন্দরে নেমে তিনি সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে মেট্রো করে নোয়পাড়া যান। সেখান থেকে অটো করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পৌঁছে কনভয়তে চাপেন। ন
Jun 62 min read


পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পরামর্শদাতা হিসেবে চাইছেন মমতা'কে
কলকাতা, ৩ জুন, ২০২৬: পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নতুন বিরোধী দলনেতার জন্য বিধানসভার ঘর খুলে দেওয়া হল। চাবি দিয়ে দিলেন স্পিকার রথীন্দ্র বসু। এই নিয়ে সারা দিন ছিল চূড়ান্ত উত্তেজনা। তাঁকে বিরোধী দলনেতা চেয়ে বুধবার দুপুরে স্পিকার রথীন্দ্র বসুকে যে চিঠি হয়, তাতে অন্তত ৫৮ জন তৃণমূল বিধায়কের সই ছিল। আরও দু’জন আছেন। তাঁরা এখন রাজ্যের বাইরে আছেন। তাঁদের সম্মতি রয়েছে। তাঁদের সমর্থন এলে এই সংখ্যা ৬০ হবে। তাতেই সিলমোহর দিয়ে ঋতব্রতকে
Jun 32 min read


নতুন কলকাতার উত্থান - ভারতের সবচেয়ে প্রত্যাশিত রিয়েল এস্টেট খাতের ঘুরে দাঁড়ানোর মুহূর্ত
কলকাতা, ৩রা জুন, ২০২৬: ভারতের প্রতিটি বড় রিয়েল এস্টেটের উত্থান হয় একই ছক অনুসরণ করে। প্রথমে আসে অবিশ্বাস। তারপর আসে পরিকাঠামো। তারপর আসে পুঁজি। আর বৃহত্তর বাজার যখন পুরোপুরি বুঝতে পারে কী ঘটছে, ততক্ষণে পূর্বের দামে প্রবেশের সুযোগ ইতিমধ্যেই বন্ধ হয়ে যায়। কলকাতা এখন ঠিক সেই মুহূর্তেই প্রবেশ করছে। কয়েক দশক ধরে ভারতের অন্যতম মহানগর অবমূল্যায়িত বাজার হিসেবে থাকার পর, শহরটি এখন এক নতুন প্রবৃদ্ধির চক্রে প্রবেশ করছে। এই চক্রটি চালিত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিকাঠামোর দ্রুত
Jun 33 min read


বেঙ্গল প্রো টি-২০ লিগের তৃতীয় আসরের আগে আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করল মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স
কলকাতা, ২ জুন, ২০২৬: ১ জুন সোমবার কলকাতায় 'হ্যাশট্যাগ' (Hashtag)-এ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্সের বহু প্রতীক্ষিত জার্সি উন্মোচন অনুষ্ঠান। নতুন মরসুম শুরুর প্রাক্কালে আয়োজিত এই সন্ধ্যায় খেলোয়াড়, দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, স্পনসর এবং সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশটি হয়ে উঠেছিল অত্যন্ত প্রাণবন্ত ও স্মরণীয়। বেঙ্গল প্রো টি-২০ লিগের তৃতীয় আসরকে সামনে রেখে আয়োজিত এই বর্ণাঢ্য সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দলের নতুন জার্সি উন্মো
Jun 22 min read


রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, সমাজের সব স্তরের বিধায়ক মিলিয়ে মন্ত্রী হলেন
কলকাতা, ১ জুন, ২০২৬: রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হল। সোমবার মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে অন্তর্ভুক্ত হলেন ৩৫ জন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১। পূর্ণমন্ত্রী হলেন তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিংহ (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন
Jun 11 min read
bottom of page