রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, সমাজের সব স্তরের বিধায়ক মিলিয়ে মন্ত্রী হলেন
- The Conveyor
- 4 days ago
- 1 min read

পূর্ণমন্ত্রী হলেন তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিংহ (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অজয় পোদ্দার (কুলটি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ৩ প্রতিমন্ত্রী হলেন মালতি রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর) এবং ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)। বাকি ১৯ প্রতিমন্ত্রীরা হলেন অশোক দিন্ডা (ময়না), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), উমেশ রাই (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামি (সোনামুখী), নদিয়ারচাঁদ বাউড়ি (পারা), গার্গী দাস ঘোষ (কান্দি), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কলিতা মাজি (আউশগ্রাম), বিরাজ বিশ্বাস (করণদিঘি), সুমনা সরকার (বলাগড়), আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি), বিশাল লামা (কালচিনি), দীপঙ্কর জানা (কাকদ্বীপ)।
মন্ত্রিসভায় এবারে উত্তরবঙ্গকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় ২৭% মন্ত্রীই উত্তরবঙ্গের। তার সঙ্গে এটাও লক্ষ্যনীয়, নবীন, প্রবীণ মিলিয়ে এবং সমাজের বিভিন্ন স্তর মিলিয়ে রাজ্য মন্ত্রিসভার তালিকা করা হয়েছে। আশা করা যায়, সব দিক দিয়ে বিজেপি সরকার রাজ্যের উন্নতিকল্পে জোটবদ্ধ হয়ে কাজ করবে।
পাশাপাশি সোমবার পূর্ব নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্বরা। দীর্ঘক্ষণ মিটিং চলার পরে সেখান থেকে বেরিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ দাবি করেন যে, রাজ্য বাজেটে বকেয়া ডিএ মেটানো নিয়ে বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।









Comments