top of page

প্রকাশিত আইপিএল এর রিটেনশন তালিকা, ক্রিকেট থেকে ধোনির বিদায়

5 days ago
2 min read
(Pic-AI)
(Pic-AI)

১৭ নভেম্বর, ২০২৬: আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের কয়েক ঘন্টা আগে চেন্নাই সুপার কিংস এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, আগামী আইপিএলে আর খেলবেন না তিনি। অর্থাৎ তিনি অবসর নিলেন ক্রিকেট থেকে। আসন্ন আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের মেন্টর হলেন মাহি। এ যেন প্রায় এক যুগের অবসান হলো। তবে শুধু একজন তারকা ক্রিকেটার হিসেবেই তিনি দেশেরই গর্ব নয়, রাঁচির পরিচিতিও যেন নতুন করে তৈরি হয়েছে মাহির নামে। রাঁচির গলি থেকে ভারতীয় ক্রিকেটের ‘ক্যাপ্টেন কুল’ হয়ে উঠেছিলেন তিনি।

চেন্নাই সুপার কিংস মঙ্গলবার বিবৃতি দিয়ে ধোনির নতুন ভূমিকার কথা জানায়। তারা লেখে, ‘‘চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসাবে দায়িত্ব নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। অসংখ্য জয়, চ্যালেঞ্জ এবং স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। আমাদের যাত্রাপথের শুরু থেকে হৃদয়ে রয়েছেন তিনি।’’

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার ১০টি দলই জানিয়ে দিয়েছে, কাদের আগামী মরসুমের দলে রাখবে না। সেই অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বরের নিলামে ক্রিকেটার নিতে পারবে দলগুলি। নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার কিনতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। সব মিলিয়ে ১৩ জনকে দলে নিতে পারবে দিল্লি। চার জন বিদেশি ক্রিকেটারও নিতে পারবেন সৌরভেরা। ১১ জন করে ক্রিকেটার নিতে পারবে দু’টি দল। মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। ১০ জন করে ক্রিকেটার নিতে পারবে লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দু’দলই তিন জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। রাজস্থান রয়্যালস নিতে পারবে ন’জন ক্রিকেটারকে। তার মধ্যে সর্বোচ্চ তিন জন বিদেশি ক্রিকেটার হতে পারে। আট জন করে ক্রিকেটার নিতে পারবে দু’টি দল। চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস। দু’দলের কাছেই দু’জন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে। কেকেআর বিদেশি ক্রিকেটার নিতে পারবে তিন জন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ছ’জন ক্রিকেটার কিনতে পারবে। তবে এক জনের বেশি বিদেশি নিতে পারবে না তারা। সবচেয়ে কম পাঁচ ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে গুজরাত টাইটান্সের। তবে দু’জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে তারা।

আইপিএল নিলামে সবচেয়ে বেশি টাকা থাকবে গোয়েন‌্কার লখনউয়ের। আর সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে যাবেন গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। টাকার অঙ্ক অবশ্য চূড়ান্ত নয়। নিলামের আগে দলগুলির টাকার পরিমাণ কমতে বা বাড়তে পারে। কারণ, রিটেনশনের পরও দলগুলি নিজেদের মধ্যে খেলোয়াড় অদলবদল করতে পারবে।





 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page