top of page

নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছেনা প্রশাসন, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় এবারে আধা সামরিক বাহিনী

21 hours ago
2 min read


কলকাতা, ১৬ নভেম্বর, ২০২৬: উৎসবের মরশুমে বাঙালির শেষ উৎসব জগদ্ধাত্রী পুজো। তারপর আবার সামনের বছর সরস্বতী পুজো দিয়ে শুরু হবে। তবে দুর্গাপুজোয় চরবাগানের ঘটনা টনক নাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের। তাই পরবর্তী সবকটা পুজোয় সাবধানতা অবলম্বন করেছে প্রশাসন। জগদ্ধাত্রী পুজোতেও তার অন্যথা হয়নি। জগদ্ধাত্রী পুজোয় অবশ্যই চন্দননগর এই বিষয়ে এগিয়ে থাকবে। তাই এই প্রথমবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। রাজ্যের অন্যান্য জায়গায় এই পুজো নিয়ে তেমন জৌলুশ চোখে পড়েনা। পুজো হয় ঠিকই, কিন্তু দর্শনার্থীর ঢল নাম বলতে যা বোঝায় তা হয় চন্দননগরেই। এবং অবশ্যই সেখানে দুর্গা পুজোর চেয়েও জগদ্ধাত্রী পুজোর কদর বেশি।

জগদ্ধাত্রী পুজোতে জনস্রোত নামে চন্দননগরে। পঞ্চমী থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ঘিরে বাড়তে শুরু করে দর্শনার্থীদের ভিড়। ষষ্ঠীর সন্ধ্যায় সেই ভিড় আরও বাড়ে। চোরবাগানের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেয়া হয়েছে। ষষ্ঠীর সন্ধ্যায় মানকুণ্ডু স্টেশন রোডে কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যায়। ভিড়ের চাপ এতটাই বেড়ে যায় যে, দুর্ঘটনা এড়াতে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজোতে সাময়িক ভাবে দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মানকুণ্ডু সার্কাস মাঠ সংলগ্ন এলাকাতেও অতিরিক্ত ভিড়ের কারণে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ফের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে রাজ্য পুজোর স্বীকৃতি দেওয়া হয়েছে। তার উপর এ বছর মানকুণ্ডু সার্কাস মাঠের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই স্বাভাবিকভাবেই সেখানকার পুজোর এবারে ক্রেজ রয়েছে। সার্কাস মাঠে এ বার তৈরি হয়েছে অযোধ্যা নগরীর আদলে বিশাল মণ্ডপ। ফলে এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের উৎসাহ এবং ভিড় দুটোই বেড়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা।

চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, চন্দননগর ও মানকুণ্ডু স্টেশন রোডের যে সব পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি হয়, সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই চন্দননগরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দুপুর ২টো থেকে সকাল ৬টা পর্যন্ত নো-এন্ট্রি চালু করা হয়েছে। উপযুক্ত পাস ছাড়া ওই এলাকায় কোনও মোটরবাইক বা গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। দিকে দিকে পুলিশের চেকিং চলছে। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে বারোয়ারির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি এজেন্সির নিরাপত্তাকর্মীরাও থাকছেন।

এই প্রথমবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। নিরাপত্তার দায়িত্বে থাকছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী এবং প্রায় তিন হাজার রাজ্য পুলিশ। চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলিকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। ১১টি সেক্টরের দায়িত্বে থাকছেন ডিসিপি ও এসিপি পদমর্যাদার আধিকারিকরা।





 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page