top of page
দৈনিক সংবাদ


কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি দিল রাজ্য, অনুপ্রবেশ রুখতে চালু হল সিএএ
কলকাতা, ২০ মে, ২০২৬: অনুপ্রবেশ রুখতে, কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি দিল রাজ্য। প্রথম দফায় কাঁটাতার দিতে বিএসএফ কে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করল রাজ্য। ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পশ্চিমবঙ্গে নতুন আইন কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অন্তর্ভুক্ত নন, তাঁদের গ্রেফতার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত সুরক্ষা বা
May 202 min read


লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান
কলকাতা, ১৯ মে, ২০২৬: ভোটের দু’দিন আগে লড়াইয়ের ময়দান থেকে সরে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তা নিয়ে তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গিরের ঘোষণা, ‘‘আমি এই ভোটে লড়ছি না।’’ মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা ঘোষণা করেন জাহাঙ্গির। বলেন, ‘‘ফলতার
May 192 min read


যখন কিংবদন্তি গল্প বলার শৈলী মিলিত হয় ভারতের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে
JioHotstar ও রাজকুমার হিরানি উপস্থাপন করছেন ‘প্রীতম অ্যান্ড পেড্রো’, যার প্রিমিয়ার হবে ৩রা জুলাই ১৯ মে, ২০২৬: কখনো কখনো, সবচেয়ে বড় গল্পগুলোর সূচনা হয় অত্যন্ত অপ্রত্যাশিত কোনো সূত্র ধরে। সমুদ্রসৈকতে পরিত্যক্ত একটি এটিএম বুথ, তার পাশে দাঁড়িয়ে থাকা দুই অসম্ভাব্য চরিত্র— এবং এমন এক রহস্য যা মুহূর্তের মধ্যেই জাগিয়ে তোলে তীব্র কৌতূহল। ‘Pritam and Pedro’- এর মাধ্যমেই স্ট্রিমিং জগতে অভিষেক ঘটছে রাজকুমার হিরানির— যা ছিল বহু প্রতীক্ষিত। এই সিরিজের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো লং ফর্ম্
May 192 min read


রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের তদন্তে কমিটি গঠন, স্বমহিমায় ফিরছেন দময়ন্তী সেন
কলকাতা, ১৮ মে, ২০২৬: প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য কমিটি তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে মহিলাদের উপর অত্যাচারের একাধিক ঘটনার তদন্তের জন্যও তৈরি করা হয়েছে আলাদা একটি কমিশন। ১ জুন থেকে কাজ শুরু করবে দু'টি কমিটিই। প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে, তার চেয়ারপার্সন হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই কমিটির মেম্বার সেক্রেটারি হচ্ছেন আইপিএস কে জয়রামন। যেখানে যেখানে নারীদের উপর অত্যাচারের ঘটনার
May 182 min read


বারাসাতে সিজন- ৩ ক্রিকেট ট্রায়ালে মুর্শিদাবাদ কিংসের বিপুল সাড়া
কলকাতা, ১৬ মে, ২০২৬: মুর্শিদাবাদ কিংস আজ বারাসাতের আদিত্য একাডেমি সেকেন্ডারি স্কুলে তাদের সিজন- ৩ ক্রিকেট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। এই ট্রায়ালে সমগ্র বাংলা জুড়ে ছড়িয়ে থাকা উদীয়মান ক্রিকেটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। প্রচুর তরুণ খেলোয়াড় এই ট্রায়ালে অংশ নিয়েছিল, যাতে তারা দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কোচিং স্টাফদের সামনে ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডার হিসেবে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারে। ফ্র্যাঞ্চাইজিটির তৃণমূল স্তর থেকে উদীয়মান ক্রিকেট প্রতিভা চিহ্
May 161 min read


'আইনের শাসন চালু হয়েছে, রাজ্যে আর শাসকের আইন চলবে না'- ডায়মন্ড হারবারে জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ১৬ মে, ২০২৬: 'এ বার আইনের শাসন চালু হয়েছে, রাজ্যে আর শাসকের আইন চলবে না'- শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পরে এই কথা জানিয়ে পুলিশ ও প্রশাসনকে আইন মেনে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, পুলিশকে ভারতীয় ন্যায় সংহিতা মেনে কাজ করতে হবে। তিনি স্পষ্ট বলে দেন, কোনও রাজনৈতিক সন্ত্রাস, তোলাবাজি বাংলায় চলবে না। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রেও কোনও আপস করা হবে না। শনিবার ডায়মন্ড হারবারে গিয়ে পুলিশ প্রশাস
May 163 min read


প্রতিদিনই কিছু না কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ১৫ মে, ২০২৬: শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্তব্যে গাফিলতির অভিযোগে আরজি কর কাণ্ডের সময় কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে আসীন তিন জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন। প্রথম জন কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েল। দ্বিতীয় জন, তৎকালীন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়, তৃতীয় জন তৎকালীন ডিসি (নর্থ) অভিষেক গুপ্ত। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট ভাবেই বলেছেন, আরজি করে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত তাঁরা করছেন না। ঘটনার সময় পুলিশের
May 152 min read


আগামীকাল রাত ৮টা থেকেই শুরু হয়ে যাবে চিংড়িঘাটা মেট্রোর কাজ, বছর শেষে পরিষেবা চালুর সম্ভাবনা
কলকাতা, ১৪ মে, ২০২৬: শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় চিংড়িঘাটায় অবশেষে শুরু হতে চলেছে থমকে থাকা মেট্রোর কাজ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ৮টা থেকেই শুরু হয়ে যাবে চিংড়িঘাটা মেট্রোর কাজ। শুধু তাই নয়, অরেঞ্জ এবং গ্রিন লাইনে সম্পূর্ণ ভাবে পরিষেবা চালুর সম্ভাব্য তারিখও জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে। দীর্ঘ টানাপোড়েনের অবসান। শহরের গুরুত্বপূর্ণ এই অংশের লাইন যুক্ত না হওয়ায় নিউ গড়িয়া– এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। কেন্দ্র ও
May 142 min read


বিধানসভায় মুখ্যমন্ত্রী সহ নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ
কলকাতা, ১৩ মে, ২০২৬: মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথমবার তিনি বিধানসভার অলিন্দে পা রাখলেন। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢুকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাঁকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তথা মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায়। প্রথামাফিক মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রথম বিধায়ক হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু। অর্থাৎ, নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিতে চলেছেন
May 132 min read


বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়
কলকাতা, ১২ মে, ২০২৬: মঙ্গলবার বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়। পশ্চিমবঙ্গের লোক ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের অন্য বিধায়কদের শপথগ্রহণ হবে। প্রোটেম স্পিকারের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণে হাজির ছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরেই সোজা চলে যান লোক ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী এবং কয়েক জন হব
May 121 min read


দিনভর খবরের রমরমা
কলকাতা, ১১ মে, ২০২৬: আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ টাকা ঢুকতে শুরু করবে। ২০২৬ সালে ভোটের আগে মমতার তৈরি করা অস্ত্রেই মমতাকে হারানোর কৌশল নেয় বিজেপি। তারা তাদের সংকল্পপত্রে জানায়, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করল শুভেন্দুর সরকার। শুধু তা-ই নয়, মহিলা ভোটব্যাঙ্ক টানতে এ-ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি বাসে মহিলারা বিনামূল্যে চড়তে পারবেন। সেই সব প্রতিশ্রুতি পূর
May 112 min read


মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
কলকাতা, ৯ মে, ২০২৬: রাজ্য পেল প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। রাজ্যপাল আর এন রবি আজ শপথবাক্য পাঠ করান শুভেন্দুক অধিকারীকে। বাংলায় শপথবাক্য পাঠ করেন তিনি। এলাহী আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের এবং পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী সহ টালিগঞ্জের তথা সাংস্কৃতিক জগতের বে
May 92 min read
bottom of page