top of page
দৈনিক সংবাদ


রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আগামীকাল সাংস্কৃতিক মহোৎসবের রূপ দিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হবে শপথগ্রহণ
কলকাতা, ৮ মে, ২০২৬: আগামী পাঁচ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যাতেই লোকভবনে পৌছলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আর.এন রবির কাছে সরকার গঠনের আবেদন জানান তিনি। সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। রাজ্যের আপামর জনসাধারণ বেছেই নিয়েছিলেন তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে। বাকি ছিল শুধু বিজেপি শীর্ষ নেতৃত্বের বেছে নেওয়া। সেটাই আজ সম্পন্ন হল। আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি শপথ ন
May 83 min read


পুরো বিধানসভাই ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি
কলকাতা, ৭ মে, ২০২৬: পুরো বিধানসভাই ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। ফলে সরকারিভাবে 'প্রাক্তন' হয়ে গেলেন মমতা। রাজ্যপাল টিএন রবির দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ মে (বৃহস্পতিবার) থেকে বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে। ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারা (বি) উপধারা অনুসারে ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভা এখন ‘প্রাক্তন’। তবে ‘মুখ
May 72 min read


পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ, নবান্নে শমীক, ‘বন্দে মাতরম’- এর নতুন আইন
কলকাতা, ৬ মে, ২০২৬: আগামী ৯ মে, পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। এ নিয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনার জন্য নবান্নে গেলেন শমীক ভট্টাচার্য। নবান্নে আসেন বঙ্গ বিজেপির শমীক ভট্টাচার্য-সহ পদ্মশিবিরের একাধিক নেতা। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাজির থাকবেন। সেই পরিস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে নবান্নে মুখ্যসচিব দুষ্মন্ত নার
May 62 min read


পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করার দায়িত্ব বর্তালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাঁধে
কলকাতা, ৫ মে. ২০২৬: বাংলায় ২০৭ আসনে বিজেপির বিপুল জয়ের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাঁধে বড় দায়িত্ব তুলে দিল দল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। পাশাপাশি এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। আগামিকাল বিধায়কদের নিয়ে বৈঠক
May 52 min read


পদ্ম ঝড়ে উপড়ে গেল ঘাসফুল
কলকাতা, ৪ মে, ২০২৬: ভেবেছিলাম প্রধানমন্ত্রীর ধুতি- পাঞ্জাবির বেশটাকেই হাইলাইট করব, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ভবানীপুরে যেভাবে টানটান উত্তেজনা রইল, সেটাই আজকে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য বলে আমার মনে হল। তাই এই ১৫ বছরের অবসানে যেমন চ্যাম্পিয়ন বলেছিলাম নির্বাচন কমিশনকে, তেমনি হ্যাট্স অফ বলতে হয় বাংলার সাধারণ নাগরিককে, এই বিপুল পরিমান ভোট প্রদান করার জন্য। পাশাপাশি ভোটের ফলাফলে অবশ্যই সাধুবাদ জানাতেই হবে বিজেপির স্ট্র্যাটেজিক। একেবারে অংক কষে বলে বলে সকলে মিলে তৃণমূলকে একে
May 44 min read


রাজ্যের ভোটপর্ব সম্পন্ন, রেকর্ড ভোটদান, চ্যাম্পিয়ন কমিশন
কলকাতা, ২৯ এপ্রিল, ২০২৬: সব রেকর্ড চুরমার। প্রথম দফাকে ছাপিয়ে গেল দ্বিতীয় দফার ভোটদানের হার। শেষ পাওয়া খবর অনুযায়ী দ্বিতীয় দফার ভোটদানের হার ৯২.৪৭ শতাংশ। স্বাভাবিকভাবেই এই সংখ্যা আরও বাড়বে। প্রথম দফায় আমি করেছিলাম ৯২.০৭ শতাংশ ভোটদান অব্দি। এদিন সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম কলকাতা দক্ষিণে। বুধবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন বিকেল ৩টে বাজতেই রাজ্যবাসী বিগত কয়েক দশকের রেকর্ড ধুলিসাৎ করে দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী,
Apr 293 min read


ভোটের শেষ লগ্নে এসে
কলকাতা, ২৭ এপ্রিল, ২০২৬: আজই ছিল ভোট প্রচারের শেষ লগ্ন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দলীয় নেতারা তাঁদের শেষটুকু দিয়ে প্রচার সারলেন। এদিন প্রধানমন্ত্রী শেষবেলায় বলেন, ৪ মে-র পরে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে এই রাজ্যে আমাকে আসতেই হবে।’ দ্বিতীয় দফা ভোটে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল আরও চাঙ্গা করতে ইঙ্গিতবাহী বার্তা দিলেন তিনি। এর পরেই এআই সহায়তায় প্রণীত এক অডিয়োবার্তায় পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তিনি বললেন— ‘‘গণতন্ত্রের মন্দিরে বিজয়পতাকা ওড়ানোর এক অসাধারণ সুযোগ আপনাদের সামনে এসে উপস্
Apr 273 min read


বিজেপি- তে যোগ দিলেন আপ এর রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা
২৪ এপ্রিল, ২০২৬: জল্পনা চলছিলই, কি করতে চলেছেন তিনি! অবশেষে আম আদমি পার্টি ত্যাগ করলেন দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। একা তিনি নন, আম আদমি পার্টির মোট সাত জন রাজ্যসভার সাংসদই বিজেপি-তে যোগ দিচ্ছেন বলে এ দিন দাবি করেছেন রাঘব চাড্ডা৷ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহও আপ ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর। রাঘব চাড্ডার এই দাবি সত্যি হলে আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন ধরাতে চলেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, কেজরিওয়ালের দলের অভিযোগ,
Apr 242 min read


রেকর্ড সংখ্যক ভোট পড়ল প্রথম দফায়
কলকাতা, ২৩ এপ্রিল, ২০২৬: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কমিশন সূত্রে মেলা শেষ তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট পড়েছে ৯২.০৭ শতাংশ। এই পরিসংখ্যান বদলাতে পারে। ফলে, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনের সর্বশেষ ভোটদানের হার সর্বকালীন রেকর্ড ভেঙে দিতে পারে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুসারে তামিলনাড়ুতে ভোটর হার ৮৪.২৯ শতাংশ (পরিসংখ্যান গ্রহণের কাজ চলছে)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড
Apr 233 min read


বাইক রালি বা মিছিল বন্ধ, ‘সায়লেন্স পিরিয়ড’ শুরু, ২৪x৭ হেল্পলাইন পরিষেবা চালু করল লোকভবন
কলকাতা, ২১ এপ্রিল, ২০২৬: ভোটের দুদিন আগে থেকে কোনও ধরনের বাইক রালি বা মিছিল করা যাবে না। নির্দেশ নির্বাচন কমিশনের। মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকে সন্ধে ছ’টা থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত কোনও বাইক চালানো যাবে না। বাইকের পিছনে কাউকে বসিয়েও নিয়ে যাওয়া যাবে না। তবে মেডিকেল এমার্জেন্সি বা বাড়ির কোন অনুষ্ঠান ক্ষেত্রে, অথবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া- আসার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এমনটাই জানাল কমিশন। কমিশন সূত্রে খবর, র্যাপিডো ক
Apr 212 min read


সতর্কতামূলক গ্রেফতারের নামে তৃণমূল কংগ্রেসের ৮০০ নেতাকে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কায় মামলা দায়ের
কলকাতা, ২০ এপ্রিল, ২০২৬: বিধানসভা ভোটের আগে সতর্কতামূলক গ্রেফতারের নামে তৃণমূল কংগ্রেসের ৮০০ নেতাকে গ্রেফতার করা হতে পারে। সোমবার সকালেই এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কাদের কাদের গ্রেফতার করা হতে পারে, এ বার জেলা ধরে ধরে নাম উল্লেখ করে আদালতের কাছে তালিকা জমা দিল তৃণমূল। তাদের আশঙ্কা এই সব দলীয় নেতা এবং কর্মীদের গ্রেফতার করতে পারে কমিশন। দানিশ ফারুকি নামে একজন আইনজীবীর মাধ্যমে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি
Apr 202 min read


খুলে গেল হরমুজ প্রণালী
১৭ এপ্রিল, ২০২৬: হরমুজ প্রণালী খুলে দিল ইরান। লেবাননে আর যে ক’টি দিন যুদ্ধবিরতি চলবে, সেই দিনগুলিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব জাহাজ। এক্স অ্যাকাউন্টে এই ঘোষণা করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে বিশ্বজুড়ে তেল সঙ্কট অনেকটাই মিটবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে সামুদ্রিক চলাচলের উপরে আরোপিত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পও ইতিমধ্যে হরমুজ ‘পুরোপ
Apr 171 min read
bottom of page