top of page

পহেলগাঁও হামলার বদলা কবে, কোথায়, কীভাবে নেওয়া হবে তা স্থির করার জন্য তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী




২৯ এপ্রিল, ২০২৫: নয়াদিল্লিতে নিজের বাসভবনে তিন বাহিনীর প্রধান, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে মঙ্গলবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও৷ পহেলগাঁও হামলার বদলা কবে, কোথায়, কীভাবে নেওয়া হবে, তা স্থির করার জন্য তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিনের বৈঠকে চিফ অফ ডিফেন্স সার্ভিসেস জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী উপস্থিত ছিলেন৷

পহেলগাঁও কাণ্ডের আবহে নতুন করে অশান্তি ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি)। সোমবার পর্যন্ত টানা পাঁচ রাত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করেছে পাক সেনা। ভারতীয় সেনা জানিয়েছে, সোমবার রাতে কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুলা জেলার কাছে নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা। তবে পহেলগাঁও হামলায় যে জঙ্গিরা জড়িত আছে বলে অনুমান করা হচ্ছে, তাদের এখন ধরা না গেলেও সন্ত্রাসবাদীদের নিধন অভিযান চালানো হচ্ছে। খুঁজে-খুঁজে বের করা হচ্ছে জঙ্গিদের। উল্লেখ্য, কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ করেছে ভারত। রদ করে দেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি। নেওয়া হয়েছে আরও একাধিক ব্যবস্থা।

পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ (রোগ স্টেট) বলে সমালোচনায় বিঁধেছেন ভারতীয় দূত যোজনা পটেল। পহেলগাঁও কাণ্ডের পরে বিশ্বের বিভিন্ন দেশ যে ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছে এবং ভারতের প্রতি সংহতির বার্তা দিয়েছে, সে কথাও উল্লেখ করেন তিনি।

সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ারস্ট্রাইকের ঘটনার পরে সীমান্তের ওপারে আতঙ্ক তৈরি হয়েছে যে এবারও ভারত কোনও সামরিক অভিযান চালাবে। তবে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ইসলামাবাদকে সিন্ধু জলচুক্তি ‘আপাতত স্থগিতের’ কথা জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, সিন্ধু এবং তার উপনদীগুলির জলপ্রবাহ সংক্রান্ত কোনও তথ্য পাকিস্তানকে দেওয়া হবে না। মেডিক্যাল ভিসা বাদে প্রায় সব পাকিস্তানি ভিসার মেয়াদই শেষ হয়ে গেছে রবিবার অর্থাৎ ২৭ এপ্রিল। মেডিক্যাল ভিসার মেয়াদের শেষ তারিখ ২৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। যদিও এই তালিকা থেকে বাদ থাকছে দীর্ঘমেয়াদি ও কূটনৈতিক ভিসা! রাজস্থানের মরুভূমিতে ভারতীয় সেনার যুদ্ধ মহড়া চলছে। আরবে সাগরে ‘তৎপরতা’ বাড়িয়েছে ভারতীয় নৌসনা।

 
 
 

header.all-comments

ratings-display.rating-aria-label
header.no-ratings-yet

comment-box.add-a-rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page