top of page

মঙ্গলবার একটি বিস্তৃত মুক্ত বাণিজ্যচুক্তি করল ভারত এবং ব্রিটেন




৬ মে, ২০২৫: ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তার আবহে মঙ্গলবার মুক্ত বাণিজ্যচুক্তি করল ভারত এবং ব্রিটেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই চুক্তি সইয়ের কথা ঘোষণা করেছেন। ভারত ও ব্রিটেন মঙ্গলবার একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি ঘোষণা করেছে যা বেশিরভাগ পণ্য ও পরিষেবার উপর শুল্ক অপসারণ করবে পাশাপাশি যা নয়াদিল্লি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের মধ্যে অনুরূপ চুক্তির পূর্বসূরী হিসেবে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় চুক্তিটি ঘোষণা করেছেন। এই চুক্তিকে একটি "ঐতিহাসিক মাইলস্টোন" হিসেবে বর্ণনা করেছেন তিনি। তিনি শীঘ্রই ভারতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত বলে জানিয়েছেন এক্স পোস্টে। অপরদিকে এক্স পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘একটি শক্তিশালী এবং নিরাপদ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা, বিশ্ব অর্থনীতির সঙ্গে সমন্বয় গড়ে তোলা এবং বাণিজ্যের ক্ষেত্রে বাধা হ্রাস করাই আমাদের পরিবর্তিত পরিকল্পনার অংশ।’’





সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার টেলিফোনে মোদী-স্টার্মার আলোচনার পরে চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে। আমেরিকায় ভারতীয় পণ্য রফতানির ক্ষেত্রে বাধা এলে ইউরোপের বাজারে যাতে ভারতীয় পণ্যের রফতানি বাড়ানো যায়, সেই লক্ষ্যে ব্রিটেনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও দ্রুত নয়াদিল্লি মুক্ত বাণিজ্যচুক্তি সেরে ফেলতে চাইছে বলে সরকারি সূত্রের খবর। প্রসঙ্গত, ৯ মাস ধরে স্থগিত থাকার পর শেষমেশ ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিটি সম্পন্ন হল। গত ২৮ এপ্রিল ব্রিটেন থেকে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা সেরে দিল্লিতে ফিরেছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। এর পর চুক্তির খসড়া নিয়ে দফায় দফায় আলোচনা হয়।





এছাড়াও বর্তমানে, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের যে খতিয়ান দেখা যাচ্ছে, সেই প্রেক্ষিতে দিল্লি- ব্রিটেনের মধ্যে সম্পর্কে এই বাণিজ্য চুক্তি বেশ তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, নতুন মুক্ত বাণিজ্যচুক্তির ফলে ভারত এ বার ব্রিটেন থেকে আমদানি করা স্কচ হুইস্কি, জাগুয়ার, ল্যান্ডরোভারের মতো দামি গাড়িতে শুল্ক কমাবে। অন্য দিকে ভারত থেকে রফতানি হওয়া পোশাক, জুতোর মতো বিভিন্ন পণ্যে শুল্ক কমাবে ব্রিটেন। চাকরি ও শিক্ষাক্ষেত্রে ভারতীয়দের আরও বেশি ভিসা দেওয়া হতে পারে।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page