top of page

কাশ্মীরে হত্যালীলার ঘটনা নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় ভারত

Apr 24, 2025
1 min read



২৪ এপ্রিল, ২০২৫: বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কাশ্মীরে হত্যালীলার ঘটনা নিয়ে আলোচনায় ভারত। আমেরিকা, রাশিয়া ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বৃহস্পতিবার ওই বৈঠকে বসে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ওই বৈঠকে উপস্থিত ছিলেন চিনের কূটনীতিকও। বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে কানাডার প্রতিনিধিও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। আধিকারিক সূত্রে খবর, অন্তত ২০টি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

বুধবার নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৫টি পদক্ষেপ গ্রহণ করে ভারত। ১) স্থগিত করে দেওয়া হয় ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি।২) যাঁরা বৈধ নথিতে এ দেশে এসেছেন, তাঁদের ১মে-র মধ্যে একই পথে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩) অটারী সীমান্তে ভারতের ‘ইন্টিগ্রেটেড চেক পোস্ট’ বন্ধ করে দেওয়া হয়েছে। ৪) পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসা। ৫) নয়াদিল্লিতে পাকিস্তানের দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা করেছে ভারত। তাঁদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরেই বৃহস্পতিবার দুপুরে পাল্টা পদক্ষেপ করে পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় উড়ানসংস্থার বিমানের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে সব বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। বিবৃতিতে পাকিস্তানের দাবি, শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার অধিকারও তাদের রয়েছে। আটারির উল্টোদিকে পাকিস্তানের সীমান্ত চৌকির নাম ওয়াঘা। বৃহস্পতিবার পাকিস্তান তাদের ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধের নির্দেশ দিয়েছে।

এমতাবস্থায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করল ভারত। দেখা যাক বিভিন্ন দেশের কূটনীতিবিদেরা কিভাবে সমস্যার সমাধান বের করতে সক্ষম হন।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page