top of page
দৈনিক সংবাদ


ইরানে খুব জোরে আঘাত হানবে আমেরিকা- পাল্টা ইরান জানাল কোনও হামলা হলে তার যোগ্য জবাব দেবে
৭ মার্চ, ২০২৬: পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে ইরান ‘পরাজিত’ বলে শনিবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিলেন, ইরানে খুব জোরে আঘাত করা হবে। ইরানের খারাপ আচরণের কারণে, যে এলাকা এবং গোষ্ঠীকে এই মুহূর্তের আগে লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হয়নি, তাদের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তাদের দেশে কোনও হামলা হলে তার যোগ্য জবাব দেবে ইরান। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরেই জানিয়ে দিল তেহরান।
Mar 72 min read


জেন জি ঝড়ে কাঠমান্ডুর কুর্সিতে এ বার নবীন প্রজন্মের বলেন্দ্র শাহ
৬ মার্চ, ২০২৬: বৃহস্পতিবার নেপালে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেপালে ভোটদানের হার প্রায় ৬০ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার রামপ্রসাদ ভাণ্ডারী বলেন, 'হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ভোট নির্বিঘ্নেই মিটেছে।' পার্লামেন্টের হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ২৭৫ সদস্যের মধ্যে সরাসরি নির্বাচিত হবেন ১৬৫ জন। বাকিদের নির্বাচন হবে আনুপাতিক ভোটের হিসেবে। নেপালের ভোটের দিকে তাকিয়ে ভারতও। নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ
Mar 62 min read


হঠাৎ ইস্তফা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের
কলকাতা, ৫ মার্চ, ২০২৬: ইস্তফা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঠিক কী কারণে হঠাৎ পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পদত্যাগ পত্র ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন আনন্দ বোস। সূত্রের খবর, বিকেল ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটে দিল্লি যান তিনি। সেখানেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। বাংলার রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত। কিন্তু এমন করে হঠা
Mar 51 min read


৬ মার্চ দেশব্যাপী মুক্তির আগে কলকাতা সফরে 'চড়ক ফেয়ার অফ ফেইথে'র টিম
চড়ক ঐতিহ্যের চিত্রায়নের বিরুদ্ধে প্রতিবাদীরা চলচ্চিত্রটি নিয়ে আপত্তি জানালে বিতর্কের সৃষ্টি হয় কলকাতা, ৫ মার্চ, ২০২৬: ৬ মার্চ, ২০২৬ তারিখে দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া বহু প্রতীক্ষিত লোককাহিনী থ্রিলার 'চড়ক: ফেয়ার অফ ফেইথে'র গোটা টিমটি একটি বিস্তৃত প্রচারমূলক সফরের অংশ হিসাবে কলকাতায় পৌঁছেছে। প্রচারমূলক সফরটি দর্শক এবং মিডিয়ার মধ্যে দারুন উত্তেজনা তৈরি করেছে, যা পূর্ব ভারতের লোককাহিনী ঐতিহ্যের সাথে চলচ্চিত্রের গভীর সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরেছে। বিতর্কিত এবং ব
Mar 52 min read


পশ্চিম এশিয়ার যুদ্ধের হাল হকিকত
৪ মার্চ, ২০২৬: সৌদি আরবের সরকারি তেল পরিশোধন সংস্থা ‘আরামকো’র বৃহত্তম তৈল শোধনাগারে ফের চলল হামলা। তবে কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রাস তানুরার এই তৈলশোধনাগারটি হল সৌদি আরবের সবচেয়ে বড় সরকারি শোধনাগার। সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানান, রাস তানুরা তৈলশোধনগারে হামলার চেষ্টা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে শোধনাগারের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলেই জানাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রকের ওই মুখপাত্র।
Mar 42 min read


ভারতে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে আপাতত কোনও সংকট হবে না, তবে ভারত যুদ্ধ পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত
৩ মার্চ, ২০২৬: ভারতের বাজারে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে আপাতত কোনও সংকট হবে না। মঙ্গলবার এই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণে পশ্চিম এশিয়ায় তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। মঙ্গলবার সংঘর্ষের চতুর্থ দিনে ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে (ছাড় দেওয়া হয়েছে শুধু রাশিয়া এবং চিনের তেলবাহী জাহাজকে)। এমতাবস্থায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ‘‘পর্যাপ্ত জ্বালানি মজু
Mar 32 min read


প্রকাশিত হল এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা, তবে ওয়েবসাইট যথেষ্ট হ্যাং করছে
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬: পশ্চিমবঙ্গের এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এ দিন এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল৷ খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের
Feb 282 min read


২৮ ফেব্রুয়ারি খসড়া তালিকা অনুযায়ী সকলের নাম রাখা হচ্ছে তবে থাকবে ক্যাটিগরি
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬: ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। এই তালিকায় খসড়া তালিকা অনুযায়ী সকলের নাম রাখা হচ্ছে। তবে প্রত্যেক ভোটারকেই নির্দিষ্ট ক্যাটিগরিতে ভাগ করে দেওয়া হবে। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। এর পর ধাপে ধাপে আরও তালিকা আসবে। কারা ‘যোগ্য’, কাদের নাম এখনও যাচাই করা যায়নি, তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। ভোটারেরা তাঁদের নাম যাচাইয়ের অবস্থা জানতে পারবেন এই তালিকা থেকে। যে ভাবে খসড়া ভোটার তালিকা রাজ্য প্রশাসনের বিভিন্ন অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছিল
Feb 262 min read


বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যে যে সমস্ত নথি কমিশনের পোর্টালে আপলোড করা হয়নি, সেগুলি বিচারবিভাগীয় আধিকারিকদের দিতে হবে
২৫ ফেব্রুয়ারি, ২০২৬: মঙ্গলবারের শুনানির পরে বুধবারও সর্বোচ্চ আদালতে কমিশনের তরফে মেনশন করা হল বাংলার এসআইআর মামলার। নতুন করে কিছু নির্দেশের ব্যাখ্যা দেওয়া হল। মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে কিন্তু এখনও নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করা হয়নি, সেগুলি বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যেই এসআইআরের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দিতে হবে। সংশ্লিষ্ট ইআরও এবং এইআরও
Feb 251 min read


প্রয়াত মুকুল রায়
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬: প্রয়াত মুকুল রায়। বঙ্গ রাজনীতির 'চাণক্য' হিসেবে পরিচিত মুকুল রায় দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। আজ ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সংগঠন গড়ে তোলার নেপথ্যে তাঁর অবদান ছিল অপরিসীম। যদিও রাজনীতিতে তাঁর পদার্পণ কংগ্রেসের হাত ধরে। দীর্ঘ প্রায় দেড় দশক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন মুকুল রায়। পরে বিজেপিতে গিয়ে তৃণমূলের অনেক তাবড় নেতাকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে
Feb 232 min read


চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ২৮ ফেব্রুয়ারি, জানিয়ে দিল শীর্ষ আদালত
কলকাতা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬: এসআইআরের কাজে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। য়োজনে ফাইনাল ডেটের পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে বলেও জানায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ। শুক্রবার ফের বাংলার এসআইআর মামলার শুনানি হয়েছে শীর্ষ আদালতে
Feb 202 min read


গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি, কনকচূড় পেল আন্তর্জাতিক স্বীকৃতি, স্বীকৃতি ‘মাটির সৃষ্টি’ প্রকল্পকেও
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬: গোবিন্দভোগ-সহ রাজ্যের তিন ধরনের চালকে আন্তর্জাতিক স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জ। স্বীকৃতি পেয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাজ্য সরকারের বিশেষ প্রকল্প ‘মাটির সৃষ্টি’ও। রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেয়ে মুখ্যমন্ত্রী উচ্ছ্বসিত। গ্রামবাংলার মানুষ, বিশেষত পশ্চিমবঙ্গের কৃষকদের এই স্বীকৃতি উৎসর্গ করেছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠন (এফএও) সুগন্ধি গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড় চালকে খাদ্য-সংস্কৃতির ‘হেরিটেজ’ তকমা দিয়েছে। ‘মাটির সৃষ্টি’
Feb 181 min read
bottom of page