top of page

আগামীকাল থেকে লাগু হয়ে যাবে নতুন কর ব্যবস্থা আয়কর আইন, ২০২৫


৩১ মার্চ, ২০২৬: ১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে আয়কর আইন, ২০২৫। আমূল বদলে যাবে প্রত্যক্ষ কর ব্যবস্থা। ১৯৬১ সালের আয়কর আইন শেষ হচ্ছে ৩১ মার্চ। কেন্দ্র জানিয়েছে, আয়কর আইন আরও সহজ করার জন্য এই পদক্ষেপ করছে কেন্দ্র। শুধু আয়কর আইন নয়, নতুন শ্রম কোড সংক্রান্ত কারণে চাকরিজীবী ও মধ্যবিত্তদের জন্য বদলে যাবে অনেক কিছুই।

সেই লক্ষ্যে গত ২০ মার্চ ‘আয়কর বিধিমালা, ২০২৬’-এর খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, নতুন আইনের আওতায় আয়কর বিধিমালা প্রকাশের লক্ষ্য হল কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলা। পাশাপাশি এর মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা এবং প্রশাসনিক মানোন্নয়নের দিকেও নজর দিয়েছে সরকার। এতে কর সংক্রান্ত বিরোধ হ্রাস পাবে বলে আশাবাদী প্রশাসন। অর্থমন্ত্রী জানিয়েছেন, যাঁদের করের ক্ষেত্রে হিসাব পরীক্ষার (পড়ুন অডিট) প্রয়োজন নেই, তাঁরা আইটিআর-৩ এবং আইটিআর-৪ ফর্ম ৩১ অগস্ট পর্যন্ত জমা করতে পারবেন। আগে এই নথি জমা করার শেষ তারিখ ছিল করবর্ষের শেষ দিন। নতুন আইনে আয়কর হারের স্তর বা স্ল্যাবের কোনও পরিবর্তন হচ্ছে না।

নতুন আইনে CTC-এর ৫০ শতাংশ বেসিক পে হতে হবে। এর ফলে তার সঙ্গে সাযুজ্য রেখে পিএফ বেশি কাটবে। ফলে হাতে বেতন কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ভবিষ্যতের জন্য পিএফ-এর অঙ্ক অনেকটাই বেড়ে যাবে। এখন থেকে চাকরির সংস্থা থেকে ইস্তফা দিলে ২টি কাজের দিনের মধ্যে সব সেটলমেন্ট করে দিতে হবে সংস্থাকে। এর আগে ৩০ থেকে ৬০ দিন নেওয়া হতো। কোনও কোনও সংস্থা ৯০ দিনও সময় নিত। এতদিন আয়কর দাখিল করার জন্য ফর্ম ১৬ জমা দিতে হতো। এ বার থেকে তার জায়গায় আসছে ফর্ম ১৩০। নতুন ফর্মে বেতন সংক্রান্ত তথ্য, ছাড়, টিডিএস এবং বাকি তথ্য আরও বিশদে থাকবে বলে জানানো হয়েছে। নতুন আইনে যাঁরা এইচআরএ - এর অধীনে ছাড় চাইবেন, তাঁদের ভাড়া সংক্রান্ত নথি জমা দিতে হবে। যদি বছরে ১ লক্ষ টাকার বেশি ভাড়া হয়, তাহলে বাড়ির মালিকের প্যান কার্ডের তথ্য দিতে হবে। বর্তমানে বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হচ্ছে না কোনও কর। সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বার্ষিক ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে প্রযোজ্য হয়েছে এই নিয়ম। পুরনো কাঠামোয় গৃহঋণে কর ছাড়ের সুবিধা রয়েছে। এখন এটি বছরে ১.৫ লক্ষ টাকা। নতুন বিধিতে তা বদল করেনি কেন্দ্র।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page