top of page
দৈনিক সংবাদ


বিরোধী দলনেতা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল না হাইকোর্ট, কল্যানও বেসুরো
কলকাতা, ১১জুন, ২০২৬: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল না কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবার, ১৬ জুন ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। কাজেই আপাতত বিরোধী দলনেতা পদে থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় মামলাটি করতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মামলায় যুক্ত রয়েছেন মমতা, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত নিজেও। রাজ্যের বিরোধী দলনেতা
Jun 112 min read


রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টন সম্পন্ন হল বুধবার
কলকাতা, ১০ জুন, ২০২৬: নতুন সরকারের এক মাস পূর্তি হয়ে গেছে। এবারে মন্ত্রীদের দফতর বন্টনও সম্পন্ন হল। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ ৪১ জন মন্ত্রীর কে কোন দফতর পেয়েছেন, সেই তালিকা ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে নবান্ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়। পর্যটন দফতরের দায়িত্ব পেয়েছেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ। পরিষদী
Jun 102 min read


সংসদীয় দলও হাতছাড়া তৃণমূলের, চালু হয়ে গেল 'আয়ুষ্মান ভারত'
কলকাতা, ৮ জুন, ২০২৬: লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দল হাতছাড়া হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনডিএয়ের শরিক হতে চেয়ে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ। সূত্রের খবর, আজ বেলায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সেই চিঠি জমা দিয়েছেন। তাতে মোট ২০ জন সাংসদের স্বাক্ষর আছে। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে। বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস
Jun 82 min read


বুলেট ট্রেন পাচ্ছে রাজ্য, গোটা রাজ্য জুড়ে যাবে রেলপথে
কলকাতা, ৬ জুন, ২০২৬: কেন্দ্রীয় বাজেটে বারাণসী- শিলিগুড়ি হয় স্পিড রেল করিডরের পর (যেখানে মাত্র ৩ ঘন্টায় গোটা রাস্তা কভার করা হবে) আজ বুলেট ট্রেনের প্রাপ্তি হল রাজ্যে। রাজ্যে এক মাস হল ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তার পরে প্রথম বার কলকাতায় এসেছেন রেলমন্ত্রী। একটা গোটা দিন তিনি এ রাজ্যকে দিলেন। মেট্রোয় চাপলেন। কলকাতা বিমানবন্দরে নেমে তিনি সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে মেট্রো করে নোয়পাড়া যান। সেখান থেকে অটো করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পৌঁছে কনভয়তে চাপেন। ন
Jun 62 min read


পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পরামর্শদাতা হিসেবে চাইছেন মমতা'কে
কলকাতা, ৩ জুন, ২০২৬: পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নতুন বিরোধী দলনেতার জন্য বিধানসভার ঘর খুলে দেওয়া হল। চাবি দিয়ে দিলেন স্পিকার রথীন্দ্র বসু। এই নিয়ে সারা দিন ছিল চূড়ান্ত উত্তেজনা। তাঁকে বিরোধী দলনেতা চেয়ে বুধবার দুপুরে স্পিকার রথীন্দ্র বসুকে যে চিঠি হয়, তাতে অন্তত ৫৮ জন তৃণমূল বিধায়কের সই ছিল। আরও দু’জন আছেন। তাঁরা এখন রাজ্যের বাইরে আছেন। তাঁদের সম্মতি রয়েছে। তাঁদের সমর্থন এলে এই সংখ্যা ৬০ হবে। তাতেই সিলমোহর দিয়ে ঋতব্রতকে
Jun 32 min read


নতুন কলকাতার উত্থান - ভারতের সবচেয়ে প্রত্যাশিত রিয়েল এস্টেট খাতের ঘুরে দাঁড়ানোর মুহূর্ত
কলকাতা, ৩রা জুন, ২০২৬: ভারতের প্রতিটি বড় রিয়েল এস্টেটের উত্থান হয় একই ছক অনুসরণ করে। প্রথমে আসে অবিশ্বাস। তারপর আসে পরিকাঠামো। তারপর আসে পুঁজি। আর বৃহত্তর বাজার যখন পুরোপুরি বুঝতে পারে কী ঘটছে, ততক্ষণে পূর্বের দামে প্রবেশের সুযোগ ইতিমধ্যেই বন্ধ হয়ে যায়। কলকাতা এখন ঠিক সেই মুহূর্তেই প্রবেশ করছে। কয়েক দশক ধরে ভারতের অন্যতম মহানগর অবমূল্যায়িত বাজার হিসেবে থাকার পর, শহরটি এখন এক নতুন প্রবৃদ্ধির চক্রে প্রবেশ করছে। এই চক্রটি চালিত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিকাঠামোর দ্রুত
Jun 33 min read


বেঙ্গল প্রো টি-২০ লিগের তৃতীয় আসরের আগে আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করল মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স
কলকাতা, ২ জুন, ২০২৬: ১ জুন সোমবার কলকাতায় 'হ্যাশট্যাগ' (Hashtag)-এ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্সের বহু প্রতীক্ষিত জার্সি উন্মোচন অনুষ্ঠান। নতুন মরসুম শুরুর প্রাক্কালে আয়োজিত এই সন্ধ্যায় খেলোয়াড়, দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, স্পনসর এবং সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশটি হয়ে উঠেছিল অত্যন্ত প্রাণবন্ত ও স্মরণীয়। বেঙ্গল প্রো টি-২০ লিগের তৃতীয় আসরকে সামনে রেখে আয়োজিত এই বর্ণাঢ্য সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দলের নতুন জার্সি উন্মো
Jun 22 min read


রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, সমাজের সব স্তরের বিধায়ক মিলিয়ে মন্ত্রী হলেন
কলকাতা, ১ জুন, ২০২৬: রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হল। সোমবার মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে অন্তর্ভুক্ত হলেন ৩৫ জন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১। পূর্ণমন্ত্রী হলেন তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিংহ (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন
Jun 11 min read


রাজ্যে শুরু সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকাকরণ, সরকারি হাসপাতালগুলিতে ‘লাইভ মনিটরিং’ চালু
কলকাতা, ৩০ মে, ২০২৬: কেন্দ্রের সহযোগিতায় শনিবার থেকে রাজ্যে শুরু হয়ে গেল বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি। বিধাননগর হাসপাতাল থেকে গোটা রাজ্যে এই কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে নির্দিষ্ট বয়সের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণ থেকে সুরক্ষা দিতে এই কর্মসূচি চালু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন,
May 303 min read


উত্তরবঙ্গ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত রাজ্য সরকারের, শীঘ্রই রাজ্যে শুরু হচ্ছে জনগণনা
কলকাতা, ২৯ মে, ২০২৬: শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরি প্রমুখেরা। জনগণের প্রতিনিধি হিসাবে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও বৈঠকে যোগ দেন। এদিন পাহাড়ের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্ষা এলেই প্রতি বছর ব্যাপক দুর্যোগের মুখে পড়ে পাহাড়-তরাই-ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে বিপর্যয় ম
May 292 min read


অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়েছে ২৭ মে, বিভিন্ন খুঁটিনাটি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
কলকাতা, ২৮ মে, ২০২৬: অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়েছে গতকাল। বৃহস্পতিবার এ বিষয়ে বড় আপডেট দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানালেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিলআপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেন অগ্নিমিত্রা। মন্ত্রী বলেন,"DBT মাধ্যমে টাকা পৌঁছে
May 283 min read


জৈন সাধুদের ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে কলকাতায় 'সকল জৈন সমাজ'-এর বিশাল মৌন মিছিলের আয়োজন
কলকাতা, ২৮ মে ২০২৬: মধ্যপ্রদেশের রেওয়ায় সম্প্রতি এক পথ দুর্ঘটনায় অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতিতে দুজন শ্রদ্ধেয় জৈন 'আর্যিকা মাতাজি'-র মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে ব্যথিত ও বিচলিত হয়ে, কলকাতার 'সকল জৈন সমাজ' এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে তারা সারা দেশের জৈন সাধু ও সন্ন্যাসীদের ন্যায়বিচার, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। এই বিষয়ে আবেদন জানিয়ে আজ কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন—শ্রী
May 282 min read
bottom of page