top of page
দৈনিক সংবাদ


‘ভাইপো গ্যাং’ চন্দ্রনাথকে খুন করতে দু’কোটি টাকা খরচ করেছে- দাবি শুভেন্দুর!
কলকাতা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: চন্দ্রনাথকে খুন করতে দু’কোটি টাকা খরচ করা হয়েছে। তার পরেই তিনি জানান, এই টাকা শুটার বা সুপারি কিলারদের কাছে পৌঁছে দিয়েছে ‘ভাইপো গ্যাং’! মঙ্গলবার এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের শীর্ষনেতৃত্ব জড়িত রয়েছে বলে দাবি করে চন্দ্রনাথ রথের খুনের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই ব্যাখ্যা করেছিল বিজেপি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়েছে বলেই তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। এবারে আরও এক ধাপ এগিয়ে সরা
Sep 151 min read


১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর সরকারি ছুটি
কলকাতা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬: আগের ঘোষণা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটি থাকার কথা ছিল। কিন্তু চলতি বছর বিশ্বকর্মা পুজোর তিথি ১৮ সেপ্টেম্বর শুক্রবার হওয়ায় বিশ্বকর্মাপুজোর উপলক্ষে ছুটির দিন বদল করল নবান্ন। সোমবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে দিনবদলের কথা জানানো হয়েছে। এই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্বকর্মা পুজোয় ১৭ তারিখ পূর্ণ দিবস ছুটি ঘোষণা ছিল। তবে এই বছর ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) পুজো হওয়ার কার
Sep 141 min read


ব্রিকস সম্মেলনে সব দেশকে নিয়ে জোটবদ্ধ ভারত, বন্ধু দেশ রাশিয়া- চিন
দিল্লি, ১২ সেপ্টেম্বর, ২০২৬: দিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস সম্মেলন। এতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহী যোগ দিয়েছে। শনিবার ভারত মণ্ডপমে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানান, ব্রিকসের সভাপতিত্বে ভারত মানুষের কল্যাণ ও মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বিশ্বব্যাপী নীতিনির্ধারণের ক্ষেত্রে আরও বেশি করে এগিয়ে আসতে হবে দক্ষিণ গোলার্ধের দেশগুলিকে। দিল্লিতে
Sep 122 min read


জলপাইগুড়িতে শিক্ষকের উপর হামলার ঘটনায় ১ ছাত্র আটক, ঘটনায় জড়িতদের টিসি
কলকাতা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলা স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনায় এক ছাত্রকে আটক করল কোতয়ালি থানার পুলিশ। শনিবার ওই ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হবে। ওই ঘটনার আর যারা যুক্ত তাদের চিহ্নিত করে শনিবারের মধ্যেই ট্রান্সফার সার্টিফিকেট (TC) দেওয়ার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, শিক্ষক দিবসের খাওয়াদাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্
Sep 112 min read


নতুন ইউনিভার্সিটি বিল পাস, প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে
কলকাতা, ১০ সেপ্টেম্বর, ২০২৬: তীব্র বাকযুদ্ধ ও হট্টগোলের মধ্যেই রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মী ও শিক্ষক বদলি (সংশোধন) বিল ২০২৬’। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৭১টি ভোট পড়ে এবং বিপক্ষে ভোট দেন মাত্র ১৫ জন বিধায়ক। এই সংশোধনী বিল অনুযায়ী, সরকার চাইলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রয়োজন মতো বদলি করতে পারে। নতুন বিল প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বিলটাকে প্রয়োগ করা হবে নতুন তৈরি হওয়া বিশ্ববিদ্যালয়গুলিতে তথাক
Sep 102 min read


কলকাতায় ৪০ টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড!
কলকাতা, ৮ সেপ্টেম্বর, ২০২৬: কলকাতা পুরসভার তরফে এখনও পর্যন্ত ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। গত ১ সপ্তাহ ধরে কলকাতায় ১৭০টি রেস্তঁরা এবং খাদ্য বিপণিতে অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। অভিযানে প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে। অভিযান চলেছে বিভিন্ন রেস্তরাঁয়, এমনকি বিভিন্ন নামী শপিং মলের ফুড কোর্টেও। সব মিলিয়ে ৫৯২টি রেস্তঁরা এবং খাদ্যবিপণিতে (মিষ্টির দোকান, বেকারি-সহ) অভিযান চালানোর পরে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ বলে দাবি কলকাতা পুরসভার প
Sep 82 min read


দুর্গাপুজোয় সরকারি অনুদান দেওয়া হবে, তবে আর্থিক সামর্থ্য থাকলে না নেওয়ার আর্জি
কলকাতা, ৭ সেপ্টেম্বর, ২০২৬: দুর্গাপুজোয় সরকারি অনুদান দেওয়া হবে। তবে যে পুজো কমিটিগুলির আর্থিক সামর্থ্য আছে, তাদের সেই টাকা না নেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টে থেকে মিলনমেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রীর পুজো-বৈঠক শুরু হয়। মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি এবং সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজোয় কমিটিগুলিকে এক লাখ টাকা অনুদান দেওয়া হবে। যে কমিটিগুলি আব
Sep 73 min read


ফারাক্কায় মেরামতির কাজ সম্পন্ন, চালু হয়ে গেল দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গ রেল পরিষেবা
কলকাতা, ৫ সেপ্টেম্বর, ২০২৬: অবশেষে চালু হল দক্ষিণবঙ্গ- উত্তরবঙ্গ রেল পরিষেবা। নিউ ফরাক্কা জংশন স্টেশনের কাছে গড়াল রেলের চাকা। ফরাক্কায় রেললাইনে ধসের কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বুধবার মধ্যরাত থেকে ট্রেন চলাচল প্রায় বন্ধ ছিল। প্রায় ৬৫ ঘণ্টা পর ওই লাইনে আবার রেল পরিষেবা স্বাভাবিক হল। শনিবার সন্ধ্যার পর থেকে ওই লাইনে কোনও ট্রেন বাতিলের কথা জানানো হয়নি রেলের তরফে। তবে কয়েকটি দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে। শনিবার সন্ধ্যায় রেল লাইনে ধসে যাওয়া অংশে মের
Sep 51 min read


শনিবারও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হবে না, জানিয়ে দিল রেল
কলকাতা, ৪ সেপ্টেম্বর, ২০২৬: অতিবৃষ্টিতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে ধস নেমেছে। শুক্রবার উত্তরবঙ্গগামী সব ট্রেনই বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে শনিবারও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না বলেই জানিয়ে দিল পূর্ব রেল। রেললাইন মেরামতির কাজ করতে গিয়ে বার বার বাধা-বিপত্তির মুখে পড়তে হচ্ছে রেলের কর্মীদের। ধস নেমেছে কাজ চলাকালীনও। ডাউন লাইনে বন্ধই থাকবে ট্রেন চলাচল। তবে আগামীকাল আপ লাইনে ট্রেন চলবে। শুক্রবার মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু পূর্ব রেলের কর্তাদের সুরে
Sep 42 min read


বালুরঘাটের বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২ সেপ্টেম্বর, ২০২৬: দক্ষিণ দিনাজপুর সফরে বালুরঘাটকে তিন ‘উপহার’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৯ আসনের ছোটো বিমান এখনই চালানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুজোর পরেই দক্ষিণ দিনাজপুরে এসে বালুরঘাট মেডিক্যাল কলেজের ভূমিপুজো করা হবে। 'পোড়ো বাড়িতে' চলা বিশ্ববিদ্যালয়ে আরও সাতটি বিষয় চালু করার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে খুব শীঘ্রই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে যে উড়ান সংস্থাগুলি ১৯ আসনের বিমান চালায়, সেগুলির সঙ্
Sep 22 min read


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব পক্ষকে যত্র- তত্র দেওয়াল লিখন থেকে বিরত থাকার আবেদন জানালেন উপাচার্য
কলকাতা, ১ সেপ্টেম্বর, ২০২৬: যাদবপুরে দেওয়াল লিখনে বিধিনিষেধ। সংশ্লিষ্ট সবপক্ষকে বিল্ডিং, গেট ও সরকারি পরিকাঠামোয় লেখা বা মতপ্রকাশ করা থেকে বিরত থাকার আর্জি জানালেন উপাচার্য। ক্যাম্পাসে দেওয়া লিখনের জন্য জায়গা নির্দিষ্ট করার প্রস্তাব দিয়েছেন তিনি। ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর থেকে একটি আবেদনপত্র প্রকাশ করে পড়ুয়া, শিক্ষক, কর্মী-আধিকারিক, গবেষক-সহ সকলের কাছে ক্যাম্পাসের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও মর্যাদা বজায় রাখার আবেদন জানিয়েছেন জানানো হয়েছে।
Sep 11 min read


তারাপীঠে কৌশিকী অমাবস্যার জন্য ৫ কোটি বরাদ্দ, হবে অল্প খরচে থাকার মত ট্যুরিস্ট লজ
কলকাতা, ২৯ অগাস্ট, ২০২৬: আগামী ১০ সেপ্টেম্বর, অর্থাৎ ২৩ ভাদ্র কৌশিকী অমাবস্যা। সেই কৌশিকী অমাবস্যাকে ঘিরেই এবার একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূম সফরে এসে তারাপীঠে পুজো দেওয়ার পর রামপুরহাটে প্রশাসনিক সভা করেন তিনি। বৈঠকে তারাপীঠের পুজোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বীরভূমের বিভিন্ন প্রশাসনিক পরিকাঠামো, রাজস্ব, আইনশৃঙ্খলা ও তারাপীঠের উন্নয়ন নিয়ে একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রামপুরহাটে প্রশাসনিক সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
Aug 291 min read
bottom of page