বিরোধী দলনেতা ঋতব্রত এবং মুখ্য সচেতক আখরুজ্জামানের নিয়োগের সিদ্ধান্ত খারিজ

কলকাতা, ২৭ নভেম্বর, ২০২৬: বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করা নিয়ে স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চের নির্দেশ, স্পিকারকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নিয়োগও বাতিল করল হাইকোর্ট। তবে এই দশ দিনের জন্য বিরোধী দলনেতাবিহীন বিধানসভা থাকবে কি না, সেটা স্পষ্ট নয়। উল্লেখ্য, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল কংগ্রেস।
গত ৩ জুন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেয়। রাজ্যে পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় কমিটি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করে। এর কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেস আড়াআড়ি দুই শিবিরে ভাগ হয়ে যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন একটি শিবির তৈরি হয়। তারপরই বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর আবির্ভাব। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল শিবির। গত ১৮ অগস্ট এই মামলায় রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, বিধানসভার স্পিকার কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও দায়িত্ব পালনের সময় তাঁকে নিরপেক্ষ ও পক্ষপাতহীন থাকতে হবে। রাজনৈতিক পরিচয় তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। আদালত এও জানায়, বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রে শুধু বিধায়কদের সংখ্যার দিকে তাকালেই হবে না। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তও বিবেচনা করতে হবে। গত ১৬ নভেম্বর এই মামলার শুনানিতে বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
এর আগে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছিল। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠান। সিঙ্গল বেঞ্চে মামলা ফেরার পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ ছিল, বিরোধী দলনেতা নির্বাচনের কোনও আইনি শুদ্ধতা বা পবিত্রতা (স্যাংটিটি) নেই। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিন বিরোধী দলনেতা পদ ব্যবহার করতে পারবেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে শীতকালীন অধিবেশনের প্রথম পর্বে বিরোধী দলনেতা ছাড়াই চলবে বিধানসভার কাজকর্ম।
হাই কোর্টের নির্দেশের মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখছেন না ঋতব্রত। তাঁর কথায়, ‘‘স্পিকার আমাদের যখনই ডাকবেন আমরা যাব। আমরা আমাদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তাঁর সামনে হাজির হব।’’ বর্তমান রাজনীতিতে এদিক- সেদিক করে অনেককিছুই ঘটছে তা সাধারণ মানুষ ভালোই বুঝতে পারছেন, তবে আদপে ঠিক কি হয়, সেটাই জানতে আগ্রহী রাজ্যের মানুষ।









Comments