top of page

দরাজ কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি- জিতে নিলেন রাজ্যবাসীর মন, তবে বাস্তবায়িত করতে হবে সবকটা প্রকল্প

2 days ago
3 min read




কলকাতা, ২৬ নভেম্বর, ২০২৬: গোটা রাজ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থায় কার্যত বিপ্লব ঘটতে চলেছে। বৃহস্পতিবার রাজ্যে এসে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করে গেলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকরী। ঘোষিত ৩৫,০০০ কোটি টাকার কাজ বাদেও সংশ্লিষ্ট প্রকল্পে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে নিতীনের মন্তব্য, ‘‘আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের রাস্তা আমেরিকার রাস্তার মতো উন্নত হবে।’’ কলকাতা রিং রোডের প্রকল্পের জন্যেও ১৪,০০০ কোটি টাকা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

পশ্চিমবঙ্গের জন্য মূলত ১ লক্ষ কোটি টাকার সড়ক পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতীন গডকরী। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে নিতীন বলেন, ‘‘আমি কলকাতাকে উন্নততর শহর হিসেবে গড়ে তুলতে চাই। সেই কলকাতা হবে যানজটমুক্ত। এখান থেকে ১৪,০০০ কোটি টাকা ব্যয়ে কলকাতার জন্য ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোডের অনুমোদন ঘোষণা করলাম।’’ কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন, ‘‘মোট এক লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করছি এখান থেকে। সকলকে বলতে চাই, আমি সেই সমস্ত নেতার মধ্যে পড়ি না, যাঁরা কেবল ঘোষণা করে চলে যান। আমি যা বলব, তা ঢাক-ঢোল পিটিয়ে করেও দেখাব।’’ কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘‘আমরা মুম্বই, দিল্লির সড়কব্যবস্থার উন্নয়ন করেছি। এ বার কলকাতার পালা। সবে তো শুরু। সামনে আরও অনেক কাজ হবে।’’ তিনি বলেন, কলকাতার ট্রাফিক ব্যবস্থা এবং রাস্তা যানজটমুক্ত করতে সবরকম ব্যবস্থা করা হবে।

দীর্ঘদিন ধরেই যশোহর রোড সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তা-ই এ বার বাস্তবায়িত হতে চলেছে। বৃহস্পতিবার বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যশোহর রোডকে চার লেন করার ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। প্রায় ৭৫ কিলোমিটার পথের সম্প্রসারণের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ দেশের সঙ্গে বাংলাদেশকে সড়কপথে যুক্ত করেছে এই রাস্তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে পণ্য আসে। কিন্তু যশোহর রোড সংকীর্ণ হওয়ায়, বিশেষ করে সন্ধ্যার পরে বারাসত থেকে ট্রাক আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। বণিক মহলেরও মত, যশোহর রোড সম্প্রসারণ হলে দু’দেশের মধ্যে যোগাযোগও মসৃণ হবে। বাণিজ্যের পরিমাণ বাড়বে এবং তাতে উপকৃত হবেন স্থানীয় মানুষও।

দেড় লক্ষ কোটির গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলির মতো জেলা উপকৃত হবে। বারাণসী থেকে কলকাতা ৩০,০০০ কোটি খরচে তৈরি হবে হাইওয়ে। বারাণসী থেকে কলকাতা আসতে ৫ ঘণ্টা লাগবে। রামজীবনপুর, খড়্গপুর হাইওয়ে কানেক্ট হবে হবে। ৩৮,০০০ কোটি খরচে গোরখপুর-শিলিগুড়ি গ্রিন ফিল্ড হাইওয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ৬ ঘণ্টায় গোরখপুর থেকে শিলিগুড়ি পৌঁছনো যাবে। ৪০ হাজার কোটি খরচে রকসৌল থেকে হলদিয়া সড়ক প্রজেক্ট। এটাই নেপাল যাওয়ার রাস্তা। ডিপিআর তৈরি হয়েছে।

১৭০০০ কোটি খরচে ২৭০ কিমি হাইওয়ে তৈরি হবে। বাঁকুড়া- বর্ধমানের সঙ্গে বিহার-ঝাড়খণ্ডের যোগাযোগ পোক্ত হবে। শিলিগুড়ি থেকে গুয়াহাটি ফোর লেন হাইওয়ে করিডর তৈরি হবে ২৬০০০ কোটি খরচে। ৬০০০ কোটি খরচে শিলিগুড়ি থেকে দার্জিলিং ২ লেনের রাস্তা তৈরি হবে। ১ ঘণ্টায় পৌঁছনো যাবে ৩ ঘণ্টার পথ। শিলিগুড়ি-সিকিম ৫২ কিমি ৪ লেনের রাস্তা তৈরি হবে। থাকবে সুড়ঙ্গ। ১ ঘণ্টা লাগবে যেতে। পুরনো ন্যাশনাল হাইওয়ে বদলে কংক্রিট রোড, ফুটপাথ, আলো সাজানোর জন্য ১০,০০০ কোটি খরচ হবে। ২০,০০০ কোটি খরচে ডানকুনি-কোলাঘাট ৮ লেনের রাস্তা তৈরি হবে। ১২০০০ কোটি খরচে মোরগ্রাম থেকে কিষাণগঞ্জ ২৪৫ কিমি ৪ লেন হাই স্পিড করিডর তৈরি হবে। তেলিপাড়া, বীরপাড়া, ফালাকাটায় ১৫০০ কোটি খরচে ৫০ কিমি রাস্তা তৈরি হবে। মানকুমার থেকে দিঘার ৯০ কিমি রাস্তা চওড়া হবে। ৮০০০ কোটি খরচে পেট্রোপোল থেকে ৭৫ কিমি ৪ লেনের রাস্তা তৈরি হবে। ১০০০ কোটি খরচে বেলঘরিয়া থেকে ৬ লেনের এলিভেটেড রোড তৈরি হবে। ১০০০ কোটি খরচে বীরভূম ময়ূরাক্ষী নদীর উপরও তৈরি হবে ৪ লেনের রাস্তা। ৮৭৫ কোটি খরচে রামপুরহাট থেকে ৪ লেনের রোড তৈরি হবে। ৭৫০ কোটি খরচে মালদহ থেকে দুর্গাপুর রাস্তা তৈরি হবে। ৩৭৫ কোটি খরচে মালবাজার থেকে ব্রিজ ও রাস্তা তৈরি হবে। ৩০০ কোটি খরচে দামোদর নদীর উপর ৬ লেনের রাস্তা তৈরি হবে। মহানন্দা নদীর উপর সেতু তৈরি হবে।

এছাড়াও বহুদিনের চাহিদা জোকা থেকে ডায়মন্ড হারবার ১৫০০ কোটি খরচে ৮০ কিমি রাস্তা তৈরি হবে বললেন পরিবহন মন্ত্রী গঙ্গাসাগরকে যুক্ত করার জন্য তৈরি হবে স্পেশাল রোড। এর পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী নিতীন গডকরীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার জানালেন ডিপিআর (বিশদ প্রকল্প প্রতিবেদন) এবং মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিকঠাক চললে এ বার সড়ক এবং জলপথের পাশাপাশি আকাশপথে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করা যাবে। রাজ‍্যকে ১০ হাজার বৈদ‍্যুতিন গাড়ি দেবে কেন্দ্রীয় সরকার।




 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page