top of page

১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর সরকারি ছুটি

Sep 14
1 min read

কলকাতা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬: আগের ঘোষণা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটি থাকার কথা ছিল। কিন্তু চলতি বছর বিশ্বকর্মা পুজোর তিথি ১৮ সেপ্টেম্বর শুক্রবার হওয়ায় বিশ্বকর্মাপুজোর উপলক্ষে ছুটির দিন বদল করল নবান্ন। সোমবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে দিনবদলের কথা জানানো হয়েছে। এই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কর্মীদের জন্য।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্বকর্মা পুজোয় ১৭ তারিখ পূর্ণ দিবস ছুটি ঘোষণা ছিল। তবে এই বছর ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) পুজো হওয়ার কারণে সরকারি, স্থানীয় সরকারি সংস্থা, বোর্ড, কর্পোরেশনে, সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলিতে আগামী ১৮ সেপ্টেম্বর পূর্ণ দিবস ঘোষণা করা হলো।

সোমবার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে গণেশপুজোর সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী শুক্রবার বিশ্বকর্মাপুজোর দিন তিনি নবান্নে পুজোর অঞ্জলি দেবেন। রাজ্যের সচিবালয় মহাকরণ থেকে হাওড়ার নবান্ন স্থানান্তরিত হওয়ার পর থেকে পূর্ত দফতরের উদ্যোগে সেখানে প্রতি বছর বিশ্বকর্মাপুজোর আয়োজন হয়। নবান্নে বিশ্বকর্মাপুজোয় বামপন্থীদের অঞ্জলি দেওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। বলা ভালো, একটু কটাক্ষের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কমিউনিস্ট পার্টির নেতাদের বলব, বিশ্বকর্মার পুজোর দিন নবান্নে বিশ্বকর্মা ঠাকুরের আরাধনা করা হয় অনেকদিন ধরেই। আমি পুষ্পাঞ্জলি দেব। আপনারা আমার সঙ্গে আসুন। একসঙ্গে সবাই মিলে বিশ্বকর্মা ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিই। ভালো লাগবে। পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন।’




 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page