top of page

হঠাৎ ইস্তফা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের


কলকাতা, ৫ মার্চ, ২০২৬: ইস্তফা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঠিক কী কারণে হঠাৎ পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পদত্যাগ পত্র ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন আনন্দ বোস। সূত্রের খবর, বিকেল ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটে দিল্লি যান তিনি। সেখানেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। বাংলার রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত। কিন্তু এমন করে হঠাৎ তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। ঠিক বিধানসভা ভোটের আগেই আনন্দ বোসের পদত্যাগ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

সিভি আনন্দ বোসের ইস্তফার পরে বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন কে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারই মধ্যে সূত্রের খবর, পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব পেলেন আরএন রবি। তিনি এখন তামিলনা়ড়ুর রাজ্যপাল। ওই রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব সামলাবেন তিনি, এমনই জানা যাচ্ছে। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং আইবি (ইন্টালিজেন্স ব্যুরো)-তে ছিলেন তিনি। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে প্রাক্তন আইপিএস অফিসারকে অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page