যাদবপুরে গ্রেফতার আরও এক ছাত্র, বিক্ষোভ পড়ুয়াদের

কলকাতা, ১৮ মার্চ, ২০২৫: যাদবপুরে শিক্ষাবন্ধু সমিতির অফিসে হামলার অভিযোগে গ্রেফতার এক ছাত্র। ধৃতের নাম সৌপ্তিক চন্দ। তিনি যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিকাণ্ডর ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলাতেই মঙ্গলবার বিকেলে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল সৌপ্তিককে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।
সেই খবর জানাজানি হতেই থানার সামনে বিক্ষোভ দেখায় যাদবপুরের পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, পুলিশ মিথ্যা মামলায় পড়ুয়াদের হয়রানি করছে। পাল্টা পড়ুয়াদের অভিযোগ, তাঁরা থানায় যা অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে না। থানার সামনেই স্লোগান দিয়ে গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এর জেরে যাদবপুরের একাংশে রাস্তায় যানজট তৈরি হয়।
আগে এই মামলাতে জামিন পেয়েছিলেন ২জন। তবে এবার অন্য মামলায় অর্থাৎ আজাদ কাশ্মীর পোস্টার মামলায় জামিন পাওয়া সৌম্যদীপকে গ্রেফতার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। এদিকে যাদবপুর কাণ্ডকে ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ একের পর এক ছাত্রকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে। এসবের মধ্য়েই নতুন করে বিক্ষোভ দানা বাঁধছে যাদবপুরে। এসবের মধ্য়েই যাদবপুর কাণ্ড নিয়ে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে এসএফআই। ২৫শে মার্চ মঙ্গলবার যাদবপুর ৮বি থেকে গোলপার্ক পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটি অধিকার মিছিলের ডাক দেওয়া হয়েছে। পিন পয়েন্ট স্লোগান, "আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার"। ছাত্ররা তাদের ক্যাম্পাসের ভেতরে পড়াশোনা করার, কম খরচে পড়াশোনা করার, স্টাইপেন্ড পাওয়ার অধিকার, ক্য়াম্পাসে মত প্রকাশের জন্য অধিকার মিছিল। এসএফআই রাজ্য কমিটির ডাকে বেলা ৩টের সময় এই মিছিল শুরু হবে।









Comments