top of page

বিএলএ ২ কোনও ভাবেই এসআইআর-এর শুনানিকেন্দ্রে ঢুকতে পারবে না- নির্দেশ গেল জেলাশাসকদের কাছে



কলকাতা, ২৯ ডিসেম্বর, ২০২৫: কমিশন জানিয়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের (বিএলএ ২) কোনও ভাবেই এসআইআর-এর শুনানিকেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না। এটা নিশ্চিত করতে হবে জেলাশাসকদের। এই মর্মে এবার জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হল মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে।

নির্দেশে বলা হয়েছে, যদি বিএলএ টু-রা শুনানি কেন্দ্রে ঢোকেন, ERO, AERO, BLO দের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হবে। জেলাশাসকদের এই বিষয়ে সতর্কতা জানিয়ে কড়া নির্দেশ পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিক। এমনটাই কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, সোমবার এসআইআর-এর শুনানির তৃতীয় দিন। এদিন সকাল থেকেই বিএলএ-২ দের প্রবেশাধিকার দেওয়ার দাবিতে সরব হন হুগলির বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে গিয়ে শুনানি বন্ধ করে দেন তিনি। বিএলএ-দের কেন শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না, কমিশনের তরফে তার লিখিত ব্যাখ্যা দাবি করেন। প্রায় দু’ঘণ্টা এর জন্য শুনানিপ্রক্রিয়া আটকে ছিল। এদিন অসিত মজুমদার বলেন, 'লিখিত দিন। আমি চলে যাব।' বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। ফিরে এসে নিজের অফিস থেকে সরাসরি ফোন করেন এসডিও-কে। শুনানি বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দেন। শুনানি বন্ধ না হলেও একই দাবিতে ভাটপাড়ায় উপ- পুরপ্রধান চ্যালেঞ্জ জানান এইআরও কে। উপায় না পেয়ে সেখানে বিএলএ কে শুনানি কেন্দ্রে থাকার অনুমতি দিয়ে দেন সেখানকার AERO।

এরপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশিকা গিয়েছে। তাতে মনে করিয়ে দেওয়া হয়েছে, কোনও রাজনৈতিক দলের এজেন্টকে শুনানির সময় উপস্থিত থাকতে দেওয়া যাবে না। তার জন্য শুনানিপ্রক্রিয়া বন্ধও রাখা যাবে না। প্রয়োজনে জেলাশাসককে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে এবং বিষয়টি পর্যালোচনা করতে হবে। বিএলএ-রা যেন শুনানিকেন্দ্রে না ঢোকেন এবং শুনানি যেন বন্ধ না হয়-দু’টি বিষয় নিশ্চিত করতে হবে জেলাশাসককে। প্রয়োজন হলে শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করে বসতে পারবেন বিএলএ-২ রা। একইসঙ্গে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার কেও বিএলএ টু নিয়ে বার্তা নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলির বিএলএ টু রা ঢোকার ফলে যাতে শুনানি বন্ধ না হয় সেজন্য পুলিশকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই মর্মে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে গাইড লাইন মনে করালো জাতীয় নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা এবং যাবতীয় পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয় নিয়ে কমিশনের নির্দেশ ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে। এমনটাই কমিশন সূত্রে খবর।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page