top of page

প্রতিদিনই কিছু না কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী


কলকাতা, ১৫ মে, ২০২৬: শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্তব্যে গাফিলতির অভিযোগে আরজি কর কাণ্ডের সময় কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে আসীন তিন জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন। প্রথম জন কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েল। দ্বিতীয় জন, তৎকালীন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়, তৃতীয় জন তৎকালীন ডিসি (নর্থ) অভিষেক গুপ্ত। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট ভাবেই বলেছেন, আরজি করে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত তাঁরা করছেন না। ঘটনার সময় পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে গাফিলতি এবং প্রমাণ লোপাট সংক্রান্ত যে অভিযোগগুলি উঠেছে তার প্রশাসনিক ও বিভাগীয় তদন্ত করা হবে। এছাড়াও এদিন প্রেস মিট করে মুখ্যমন্ত্রী জানালেন, প্রেসিডেন্সি জেলে বন্দি বেশ কয়েক জন মোবাইল ব্যবহার করতেন। তথ্য পেয়ে তদন্ত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় সংশ্লিষ্ট সংশোধনাগারের দায়িত্বে থাকা দুই আধিকারিককে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী। তাঁর সংযোজন, ‘‘নীচ থেকে উপর পর্যন্ত এত নেক্সাস এবং ইললিগাল অ্যাক্টিভিটিজ় করে রেখেছেন, সেগুলো ক্র্যাক ডাউন শুরু করেছি। সময় তো লাগবেই। যত সংশোধনাগার রয়েছে, সেই সমস্ত কর্তৃপক্ষ তথা যাঁরা আসামিদের এ ভাবে সাহায্য করছেন, তাঁদের সাবধান করতে চাই... আজ (শুক্রবার) ২টো থেকে এ সব বন্ধ করুন। এটাই শেষ।’’

রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন রথীন্দ্র বসু। তিনি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। এই প্রথম বার বিধানসভা ভোটে জিতেছেন তিনি। শুক্রবার সকালে বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায়ের তদারকিতে স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। সর্বসম্মতিক্রমেই স্পিকারের চেয়ারে বসেছেন রথীন্দ্র।

এছাড়াও এদিন সিদ্ধান্ত হয়েছে লোকসভা এবং রাজ্যসভার মতো এ বার বাংলায় বিধানসভার অধিবেশনেরও সরাসরি সম্প্রচার হবে। অষ্টাদশ বিধানসভায় স্পিকার হিসাবে রথীন্দ্রনাথ বসু নির্বাচিত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বিধানসভায় সকলেই জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন। বিধানসভার মধ্যে সরকারপক্ষ কী করছে, বিরোধীপক্ষ কী ভূমিকা নিচ্ছে, সব জানার অধিকার জনতার আছে। গোপনীয়তার কিছু নেই। লাইভ স্ট্রিমিং হবে, মানুষের নজরদারি থাকবে।’

বিজেপি সরকার এসেই যেভাবে চটজলদি অ্যাকশনে নেমেছে, তাতে শুরুতে যেমন সাধারণ মানুষের আহ্লাদে আটখানা হবার জোগাড়, তেমনি সব ব্যাপারেই যেন ধারাবাহিকভাবে নজির সৃষ্টি করে এই সরকার রাজ্য চালাতে পারে, সেই আশা রাখব।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page