top of page

পুরো বিধানসভাই ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি


কলকাতা, ৭ মে, ২০২৬: পুরো বিধানসভাই ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। ফলে সরকারিভাবে 'প্রাক্তন' হয়ে গেলেন মমতা। রাজ্যপাল টিএন রবির দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ মে (বৃহস্পতিবার) থেকে বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে। ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারা (বি) উপধারা অনুসারে ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভা এখন ‘প্রাক্তন’। তবে ‘মুখ্যমন্ত্রী’ মমতাকে বরখাস্ত করেননি রাজ্যপাল। আবার তাঁকে নতুন সরকারের শপথ পর্যন্ত ‘তদারকি মুখ্যমন্ত্রী’ হিসাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেননি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তা হলে এখন রাজ্যের ভার কার হাতে? অর্থাৎ, শনিবার শপথের আগে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার রাজ্যের শাসনভার কার হাতে থাকছে? সম্ভবত রাজ্যপালের হাতে থাকতে পারে।যদিও সদুত্তর নেই এই প্রশ্নের। কোনও মুখ্যমন্ত্রী ভোটে পরাজিত হয়েও যে রীতি এবং রেওয়াজ মেনে রাজ্যপালের কাছে ইস্তফা না-দিতে পারেন, তেমন ‘অভিনব’ পরিস্থিতির কথা সংবিধান প্রণেতাদের মাথায় আসেনি।

বৃহস্পতিবার রাত ১২টায় বিদায়ী সরকারের মেয়াদ শেষ হবে। কিন্তু তার পর সরকারের দায়িত্বে কে থাকবেন, তা লোক ভবনের তরফে জানানো হয়নি। তবে শুক্রবার রাজ‍্যপাল বিজেপি-কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে পারেন বলে লোক ভবন সূত্রে খবর। বিজেপির তরফে বিধায়কদের সমর্থনের চিঠি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে। তার ভিত্তিতেই রাজ্যপাল শনিবার বিজেপি-র নতুন সরকারকে শপথগ্রহণ করাবেন। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই এ বার বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল।

বিজেপির নয়া সরকার শপথগ্রহণ করবে আগামী শনিবার (৯ মে)। ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। প্রসঙ্গত, আজ রাতেই শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজিরও আসার কথা রয়েছে আজ কলকাতায়। বিজেপি সূত্রে খবর, আজ রাতেই রাজারহাটের পাঁচতারা হোটেলে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের সঙ্গে অমিত শাহ। আগামিকালই নির্ধারিত হতে চলেছে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। আগামিকাল দুপুরেই রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন অমিত সাহ। বৈঠকে বসবেন পরিষদীয় দলের সঙ্গে। সেখানেই ঠিক হতে পারে বিজেপি পরিষদীয় দলের নেতা অর্থাৎ রাজ্যের আগামী মুখ্যমন্ত্রীর নাম। আগামিকাল বিকেলে রাজারহাটের কনভেনশন সেন্টারে বিকেলে বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন অমিত শাহ।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page