top of page

নতুন ইউনিভার্সিটি বিল পাস, প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে

Sep 10
2 min read
কলকাতা, ১০ সেপ্টেম্বর, ২০২৬: তীব্র বাকযুদ্ধ ও হট্টগোলের মধ্যেই রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মী ও শিক্ষক বদলি (সংশোধন) বিল ২০২৬’। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৭১টি ভোট পড়ে এবং বিপক্ষে ভোট দেন মাত্র ১৫ জন বিধায়ক। এই সংশোধনী বিল অনুযায়ী, সরকার চাইলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রয়োজন মতো বদলি করতে পারে।
কলকাতা, ১০ সেপ্টেম্বর, ২০২৬: তীব্র বাকযুদ্ধ ও হট্টগোলের মধ্যেই রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মী ও শিক্ষক বদলি (সংশোধন) বিল ২০২৬’। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৭১টি ভোট পড়ে এবং বিপক্ষে ভোট দেন মাত্র ১৫ জন বিধায়ক। এই সংশোধনী বিল অনুযায়ী, সরকার চাইলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রয়োজন মতো বদলি করতে পারে।

নতুন বিল প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বিলটাকে প্রয়োগ করা হবে নতুন তৈরি হওয়া বিশ্ববিদ্যালয়গুলিতে তথাকথিত বুদ্ধিমান অধ্যাপকদের পাঠানোর জন্য। শুভেন্দু বলেন, 'আপনাদের এত জ্ঞান, এত বুদ্ধি, কমরেড লেলিন, মার্ক্স, সমাজবাদ নিয়ে কথা বলেন। তাঁদেরকে আমরা নব গঠিত বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেব।' তিনি এটাও জানান যে শুধু অধ্যাপক নয়, কর্মচারীদেরও বদলি করা হবে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারত বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও করেন। তবে এই সময়ই তিনি জানিয়ে দেন যে, এই নতুন বিল চালু হলেও পিএইচডি পড়ুয়াদের কোনও সমস্যা হবে না। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য দুর্বল বিশ্ববিদ্যালয়গুলিকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তোলা। মুখ্যমন্ত্রী জানান, ঋষি অরবিন্দের যাদবপুরকে সেন্টার ফর এক্সিলেন্স করা হবে। সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরে টুকরে হোঙ্গে বললে তাদেরই টুকরো করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এই আইন শুধুমাত্র রাজ্য সরকারের আর্থিক সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যে বিশ্ববিদ্যালয়গুলি সরকারি অর্থ পায় তাদের ক্ষেত্রে সরকারের কিছু নিয়ন্ত্রণ থাকা স্বাভাবিক।

বিলের ওপর দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, যদি এই বিল রাজ্য সরকার কোনও রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রতিহিংসামূলকভাবে ব্যবহার না করে, তবে আমরা একে নীতিগতভাবে সমর্থন জানাব। তবে কোনও ভাবেই যেন প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার না হয়। আলোচনার পর ক্ষোভে হাউজ থেকে ওয়াকআউট করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিধায়কদল।

এই নয়া বিলে বিশেষ নতুন কিছু করা হয়নি বলে দাবি করলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, প্রাচীন কাল থেকেই শিক্ষক আদানপ্রদান হয়ে থাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। এ দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতেও বিশেষ পরিস্থিতিতে তা হয়ে থাকে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন, কর্নাটক, কেরলম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে এই নীতি প্রচলিত। ফলে নতুন কিছু করা হচ্ছে না বলে তাঁদের দাবি।

কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। কলেজের কথা এক, আর ইউনিভার্সিটির কথা আর এক। এক ইউনিভার্সিটিতে যে বিষয়ের অধ্যাপক পড়ানোর জন্য নিযুক্ত হন, অন্য ইউনিভার্সিটিতে সেই বিষয়ের তেমন গুরুত্ব নাও থাকতে পারে। তাছাড়া ইউনিভার্সিটির অধ্যাপকেরা নিজেরাও সারাক্ষণ পড়াশোনার মধ্যে গবেষণার মধ্যে থাকেন। তারা একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তা কোনওমতেই তুলনায় দুর্বল বিশ্ববিদ্যালয়ে পাবেন না। সেক্ষেত্রে সেই অধ্যাপকের নিজস্ব ক্ষতির পাশাপাশি সার্বিকভাবে রাজ্যের গবেষণা ক্ষেত্রে ক্ষতির সমূহ সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবারে অধ্যাপক স্তরে হবে রাজ্যবদল বা বেসরকারি প্রতিষ্ঠানে বদল, অন্যভাবে বলতে গেলে বলতে হবে- এবারে পরিযায়ী অধ্যাপক হবার পালা!

এ বিষয়ে 'আবুটা' প্রশ্ন তুলেছে, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পদে নিযুক্ত। সংগঠনের দাবি, বিলটিতে প্রশাসনিক প্রয়োজন, মানবসম্পদের সর্বোত্তম ব্যবহার এবং শিক্ষার গুণমান বৃদ্ধির যুক্তিতে বদলির ব্যবস্থা করা হয়েছে বলে দাবি। কিন্তু এক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক সরিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠালে সামগ্রিক শিক্ষক-সঙ্কট আরও বৃদ্ধি পাবে। তাই প্রশ্ন ওঠে, কোন নির্দিষ্ট প্রশাসনিক প্রয়োজন এই বদলিব্যবস্থাকে অপরিহার্য করে তুলেছে? এই বিল আইনে পরিণত হলে, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পাশাপাশি শিক্ষাগত স্বাধীনতা নষ্ট হবে বলেও মনে করছে শিক্ষক সংগঠন আবুটা। 'জুটা' প্রশ্ন তুলেছে, বিজ্ঞান গবেষণায় যে সব যন্ত্রপাতি প্রয়োজন, সেগুলি যে সব বিশ্ববিদ্যালয়ে থাকবে, তা না-ও হতে পারে। তা ছাড়া, ওই শিক্ষকের অধীনে যে গবেষকেরা থাকবেন, তাঁদেরও অসুবিধা হতে পারে। এই সংশোধনী বিল ইউজিসি-র মৌলিক নীতিরও পরিপন্থী বলে তাদের দাবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীপদ শূন্য পড়ে রয়েছে। সেগুলির উন্নতিবিধান সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় মান ধরে রাখতে চাইছে, এই বিল আইনে পরিণত হলে, সেই বিশ্ববিদ্যালয়গুলির মানও তলিয়ে যাবে।”






 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page