top of page

দিনভর খবরের রমরমা



কলকাতা, ১১ মে, ২০২৬: আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ টাকা ঢুকতে শুরু করবে। ২০২৬ সালে ভোটের আগে মমতার তৈরি করা অস্ত্রেই মমতাকে হারানোর কৌশল নেয় বিজেপি। তারা তাদের সংকল্পপত্রে জানায়, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করল শুভেন্দুর সরকার। শুধু তা-ই নয়, মহিলা ভোটব্যাঙ্ক টানতে এ-ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি বাসে মহিলারা বিনামূল্যে চড়তে পারবেন। সেই সব প্রতিশ্রুতি পূরণ করল শুভেন্দু অধিকারীর সরকার। মেয়াদ শেষের পরে কিংবা অবসরের পরেও নিয়োগ করা হয়েছিল যে আধিকারিকদের, তাঁদের কাজ থেকে পাকাপাকি ভাবে ছুটি দেওয়া হলো। সোমবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন বোর্ড, সংস্থা, অ-সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগে নিযুক্ত মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের কাজের মেয়াদ অবিলম্বে শেষ করার প্রক্রিয়া শুরু করতে হবে।

রাজ্য মন্ত্রিসভার দফতর বণ্টন শুরু হলো সোমবার থেকে। এ দিন নবান্নে নব নির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সামলাবেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ‍্য ও সরবরাহ দফতর গিয়েছে অশোক কীর্তনিয়ার হাতে। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টায় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন শুভেন্দু। বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর মন্ত্রিসভার পাঁচ সদস্য। বৈঠকে মূলত ৬টি সিদ্ধান্ত নিয়ে দিন শুরু করেন তিনি। মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং প্রশাসনিক আধিকারিকেরাও ছিলেন ওই বৈঠকে। মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, তাঁর মন্ত্রিসভা চলবে সুশাসন এবং সুরক্ষার পথে। সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই বৈঠকেরও আগে পুলিশ সুপারদের কাছে গেল কড়া বার্তা। সিন্ডিকেটরাজ এবং গরু পাচার চক্র পুরোপুরি ভেঙে দিতে নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি আজ সীমান্তে বিএসএফকে জমি দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিএসএফকে কাঁটাতারের জন্য জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে আজ। ৪৫ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে বলে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবে বাংলা। তাছাড়া উজ্জ্বলা যোজনা ৩.০, বিশ্বকর্মা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হবে। এছাড়া শুভেন্দুর নেতৃত্বে ক্যাবিনেট সিদ্ধান্ত নেয়, আমলা এবং পুলিশদের কেন্দ্রীয় প্রশিক্ষণের জন্য অন্যান্য রাজ্যের নিয়ম মেনে চলবে পশ্চিমবঙ্গের ক্যাডাররা। এদিকে তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে এতদিন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর ছিল না। তবে মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হল। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'সরকারি নিয়োগের জন্য আবেদনের মেয়াদের উর্ধ্বসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে।' এরই সঙ্গে চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তবে কোনও অভারতীয় এই সব সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না বলে স্পষ্ট করেছেন তিনি।

পুর-দুর্নীতি মামলায় সুজিত বসু গ্রেফতার, পুরনিয়োগ দুর্নীতির মামলায় সকাল থেকে জিজ্ঞাসাবাদের পর সদ্যপ্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতেই নিল ইডি। তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের সাংসদের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধাও আর বহাল থাকছে না।

রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন মনোজ অগ্রবাল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসাবে বিধানসভা নির্বাচন সামলেছেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে রয়েছেন দুষ্মন্ত নারিওয়ালা। তাঁকে পাঠানো হচ্ছে দিল্লিতে। মনোজ ১৯৯০ ব্যাচের আইএএস। রাজ্যের সিইও পদে দায়িত্ব সামলানোর আগে আরও অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। কয়েকটি দফতরের সচিবও ছিলেন মনোজ।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page