top of page

ঘোষণা অনুযায়ী সময়মতো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলনা



কলকাতা, ২৩ মার্চ, ২০২৬: সোমবার রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি। সোমবার বিকেলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, হাই কোর্ট এর তরফে সই করা তালিকা পেয়ে গেছে কমিশন। কিন্তু, ঠিক কখন তালিকা প্রকাশ হবে তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে।


এদিকে ভোটের মুখে ৭৩ জন রিটার্নিং অফিসার বদল করল নির্বাচন কমিশন। এর মধ্যে ভবানীপুরের রিটার্নিং অফিসারও রয়েছেন। মুখ্য নির্বাচন আধিকারিকের প্রস্তাব অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা কমিশন সূত্রে খবর।


ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচির চূড়ান্ত খতিয়ান দেওয়ার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে তিনি বলেন, ‘‘তালিকা তৈরি করতে ৬-৮ ঘণ্টা সময় লাগে।’’ মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নিষ্পত্তির কাজের জন্য ৭০৫ জন বিচারক কাজ করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যে সেই ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে।


এ রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। এসআইআর-এর খসড়া তালিকায় বাদ পড়েছে ৫৮ লক্ষের নাম। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তাতে বাকি ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই নাম রয়েছে। কিন্তু রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায়। অর্থাত্‍ তাঁদের তথ্য খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষদিন পর্যন্ত যতজন ছাড়পত্র পাবেন, শুধুমাত্র তাঁরাই ভোট দিতে পারবেন’।


রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই একে একে আমলা, পুলিশ স্তরে রদবদল করে চলেছে কমিশন। ভোটঘোষণার পরেই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। এর পর একে একে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা)-কে সরানো হয়। অপসারিত হন একাধিক জেলাশাসক, ডিআইজি।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page