top of page

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তথা গায়িকা অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী

কলকাতা, ১ জুলাই, ২০২৬: গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে যৌথভাবে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ এবং এসটিএফ। সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। কিছু দিন আগে আগাম জামিনের আবেদন নিয়ে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শিশুসন্তানের জন্য অদিতিকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। কিন্তু দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়।

দেবরাজের বিরুদ্ধে এলাকায় ব্যাপক তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, গত পাঁচ বছরে বেআইনি ভাবে বিপুল সম্পত্তি বানিয়েছেন দেবরাজ এবং তাঁর স্ত্রী (গায়িকা ও প্রাক্তন বিধায়ক) অদিতি মুন্সি। আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, দুর্নীতি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন-সহ একাধিক বিষয়ে অভিযোগ ছিল অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় ঘনিষ্ঠ তৃণমূলনেতাের বিরূদ্ধে। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তর করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, দেবরাজের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন কেষ্টপুরের জনৈক প্রোমোটার অভিজিৎ সাহা। অভিযোগ, কেষ্টপুরের ২৪ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণকাজের সময় তাঁকে এবং তাঁর লোকজনকে বাধা দেওয়া হয়। অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে ওই নির্মাণকাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন প্রোমোটার। তাতে তাঁর বিপুল আর্থিক ক্ষতি হয়। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার মামলাতেও তিনি অভিযুক্ত।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page