top of page

ইরানে খুব জোরে আঘাত হানবে আমেরিকা- পাল্টা ইরান জানাল কোনও হামলা হলে তার যোগ্য জবাব দেবে

Mar 7
2 min read



৭ মার্চ, ২০২৬: পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে ইরান ‘পরাজিত’ বলে শনিবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিলেন, ইরানে খুব জোরে আঘাত করা হবে। ইরানের খারাপ আচরণের কারণে, যে এলাকা এবং গোষ্ঠীকে এই মুহূর্তের আগে লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হয়নি, তাদের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তাদের দেশে কোনও হামলা হলে তার যোগ্য জবাব দেবে ইরান। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরেই জানিয়ে দিল তেহরান।

এদিকে পশ্চিম এশিয়ার রণাঙ্গন থেকে নিহত সৈনিকদের কফিনবন্দি দেহ ইতিমধ্যেই ওয়াশিংটনে ফিরতে শুরু করেছে। ইরান যুদ্ধে ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো লেজেগোবরে দশা হবে আমেরিকার? সেই প্রশ্নেই বর্তমানে সরগরম যুক্তরাষ্ট্রের রাজনীতি। এলাম, দেখলাম আর জয় করলাম। ইরান যুদ্ধের সূচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরী ভাষায় যেন ঝরে পড়ছিল সেই আত্মবিশ্বাস। তাই আলি খামেনেই-সহ ইরানি শীর্ষ নেতৃত্বের মৃত্যুর খবর আসতেই সুর চড়ান ট্রাম্প। প্রাথমিক ধাক্কা সামলে তেহরান পাল্টা প্রত্যাঘাত শানাতেই ফিকে হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের যাবতীয় চাল। কিন্তু, ১ মার্চ থেকে ধীরে ধীরে উল্টো দিকে বইতে শুরু করে যুদ্ধের হাওয়া। যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে পশ্চিম এশিয়ার ছড়িয়ে থাকা তাদের সেনাঘাঁটিগুলিকে নিশানা করে ইরানি সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণে থাকা ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ বা আইআরজিসি।

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন বেশ কয়েক জন মার্কিন সৈন্য। রণাঙ্গন থেকে তাঁদের কফিনবন্দি দেহ ইতিমধ্যেই ওয়াশিংটনে ফিরেছে। সূত্রের খবর, এই অবস্থায় তেহরানে ‘গ্রাউন্ড অপারেশনের’ পরিকল্পনা করছেন ট্রাম্প। তাঁর কথায় শেষ পর্যন্ত পেন্টাগন সায় দিলে নিহত সৈনিকের সংখ্যা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। কারণ, ভূ-প্রকৃতিগত কারণে পারস্যভূমিতে লড়াই করা বেশ কঠিন।

আমিরশাহিতে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা চালাল ইরান। শনিবার দুপুরে এয়ার স্ট্রাইক করে ইসলামিক গার্ড কর্পস। হামলায় আমেরিকান সেনার কমব্যাট সেন্টার আর স্যাটেলাইট সেন্টার তছনছ হয়ে গিয়েছে বলে দাবি। ইরানকে আত্মসমর্পণ করতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেই আশায় জল ঢেলে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘ইরানের জনগণ আত্মসমর্পণ করবে, এই আশা নিয়ে কবরে যেতে হবে শত্রুদের।’ প্রতিবেশী আরব দেশগুলির কাছে ক্ষমা চাইল ইরান। শনিবার বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, দেশ দখলের কোনও ইচ্ছা তাদের নেই। যুদ্ধ শুরুর পরে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত-সহ একাধিক দেশে হামলা চালিয়েছিল ইরান। তবে সেগুলো শুধুই আমেরিকার সেনা ঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যেই বলে জানিয়েছে ইরান সরকার।

আজ ভোরে রাশিয়ার প্রেসিডেন্টকে ভ্লামির পুতিনকে ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে আগ্রাসনের বিরুদ্ধে সাহায্য চেয়ে পুতিনকে ফোন করেন পেজেশকিয়ান।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page