আকাশের মুখ ভার, প্রতিমা সরবরাহ নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা
- The Conveyor
- Sep 21, 2025
- 1 min read

দেবীপক্ষের শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু পুজোর মুখে অসুর বৃষ্টি। ফলে চিন্তা বেড়েছে মৃৎশিল্পীদের। ঝলমলে রোদ না হওয়ায় প্রতিমা শুকোতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে শিল্পীদের। কখনও ঝিরঝিরে, কখনও মাঝারি বৃষ্টি, আবার কখনও মুষলধারে বৃষ্টি। একটানা এই বৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে শিল্পাঞ্চলের মৃৎশিল্পীদের। সময়মতো পুজো উদ্যোক্তাদের প্রতিমা সরবরাহ করতে পারবেন কিনা, তা নিয়ে রাতের ঘুম উড়েছে। প্রতিমা শুকিয়ে বাকি কাজ কিভাবে দ্রুত শেষ সম্পন্ন করবেন, তা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা। শিল্পীরা জানান, এবারে প্রতিমার চাহিদা বেশ ভালোই আছে। কিন্তু টানা বৃষ্টি তাদের চিন্তা বাড়িয়েছে। ফলে প্রতিমা শুকোতে তাদের অসুবিধা হচ্ছে। শিল্পীদের আক্ষেপ, খাটুনির তুলনায় মজুরি কম। তাই নতুন প্রজন্ম মৃৎ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বেশি রোজগারের আশায় তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। এর ফলে কারিগর পেতে তাদের খুব সমস্যা হচ্ছে।









Comments