top of page

তথ্য ও সংস্কৃতি দফতরের অ্যাডভাইজার হলেন মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর মর্যাদা

Oct 7
1 min read


কলকাতা, ৭ অক্টোবর ২০২৬: এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে মিঠুন চক্রবর্তী। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হলো বর্ষীয়ান অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। তথ্য ও সংস্কৃতি দফতরের অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হলো তাঁকে। পূর্ণমন্ত্রীর সমমর্যাদা পাবেন তিনি।

সম্প্রতি কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার) দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মিঠুন এখন থেকে তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। আইএএস সেলের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, রাজ্যপালের সসম্মান অনুমোদনক্রমেই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে এই পদে বসানো হয়েছে। তাঁকে ক‍্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। নির্দেশটিতে সই করেছেন মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল নিজেই। গোটা তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হওয়ায় সংস্কৃতি জগতের সঙ্গে সরকারের সমন্বয় আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। এতদিন তাঁকে বাংলা তথা ভারতীয় সিনেমার আইকন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই দেখেছে মানুষ। তবে এবার থেকে সরকারি নীতি নির্ধারণ এবং সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও তাঁর ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

স্বাভাবিকভাবেই তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে ঠিক কী কী ক্ষেত্রে তাঁর পরামর্শ নেওয়া হবে এবং তাঁর কাজের পরিধি ঠিক কতটা বিস্তৃত থাকবে, সেদিকে এখন নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। তাঁর দায়িত্বের পরিধি এবং তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসাবে কাজে তাঁর নির্দিষ্ট ভূমিকা পরবর্তী পদক্ষেপে বোঝা যাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page