top of page

৬০,০০০ কোটি টাকার বিনিয়োগ, চন্দ্রযান-৫ মিশনে একসঙ্গে কাজ- জাপান ভারতের 'উইনিং কম্বিনেশন'



২৯ অগস্ট, ২০২৫: সাত বছর পর আবার চিন সফরে যাওয়ার প্রস্তুতিপর্বে প্রধানমন্ত্রী জানালেন, চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার তিনি বলেন, ‘‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য এশিয়ার দুই বৃহৎ শক্তির মধ্যে স্থিতিশীল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ দুদিনের সফরে জাপানে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি।

আগামী রবি ও সোমবার (৩১ অগস্ট-১ সেপ্টেম্বর) চিনের বন্দর শহর তিয়ানজ়িনে ‘সাংহাই সহযোগিতা সংস্থা’ (সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন বা এসসিও)-র শীর্ষবৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ৩১ অগস্ট চিনা প্রেসিডেন্ট শি জ়িনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। চিনের সরকারি সংবাদমাধ্যমের দাবি, এসসিওর বৈঠকে মধ্য, পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব এশিয়া মিলিয়ে মোট ২০ জনের বেশি রাষ্ট্রনেতা যোগ দেবেন। তাঁদের মধ্যে মাত্র দু’জনকে ব্যক্তিগত ভাবে বিমানবন্দরে স্বাগত জানাবেন জিনপিং। তাঁরা হলেন, মোদী এবং পুতিন।

এদিকে শুক্রবার টোকিয়োয় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'চন্দ্রযান-৫ মিশনে সহযোগিতার জন্য ইসরো এবং জাকা যে চুক্তি করেছে, সেটাকে স্বাগত জানাচ্ছি।' চন্দ্রযান-৫ মিশনের জন্য একসঙ্গে কাজ করবে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এবং জাপানের মহাকাশ সংস্থা 'জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি' (জাকা)। মোদী জানিয়েছেন, জাপানের প্রযুক্তির সঙ্গে যে ভারতের প্রতিভা মিলেমিশে যায়, সেটা আদতে 'উইনিং কম্বিনেশন'। জাপানের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী এক দশকে ভারতে ১০ মিলিয়ন ইয়েন (ভারতীয় মুদ্রায় ৬০,০০০ কোটি টাকার মতো) বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজের মতো বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সমন্বয় আরও বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে রোডম্যাপও। ভারত এবং জাপানের মধ্যে সেমিকন্ডাক্টর, পর্যটন, শিক্ষা, সংস্কৃতির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দু'দেশই সন্ত্রাসবাদ এবং সাইবার সুরক্ষার মতো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই রেশ ধরে প্রতিরক্ষা এবং সামুদ্রিক সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে।

আমেরিকার ৫০% শুল্ক বৃদ্ধির আবহে ভারতের জন্য অবশ্যই ভালো খবর। চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে অর্থাৎ এ বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিসের প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। তা দেখে বোঝা যাচ্ছ, ভারতের জিডিপি গ্রোথ নিয়ে বিভিন্ন সংস্থা যে পূর্বাভাস দিয়েছিল বাস্তবে বৃদ্ধি হয়েছে তার তুলনায় বেশি। গত অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে এই বৃদ্ধির অঙ্ক ছিল ৬.৫ শতাংশ। অর্থাৎ এক বছর আগের তুলনায় চলতি বছরে জিডিপি বৃদ্ধির হার হয়েছে বেশি। একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরের উল্লেখযোগ্য বৃদ্ধির জেরেই জিডিপি-র গ্রোথ এতটা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page