স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে 'রান ফর ইউথ'
- The Conveyor
- Jan 12
- 1 min read

কলকাতা, ১২ জানুয়ারি, ২০২৬: প্রতি বছর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। সোমবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে কাঁকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে রান ফর ইউথ অর্থাৎ 'হাফ ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শ্যামনগর ২৩ নম্বর রেলগেট থেকে ফিডার রোড ধরে বাসুদেবপুর মোড় কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত আড়াই কিমি পথ জুড়ে হল এই দৌড় প্রতিযোগিতা। কয়েক'শো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উক্ত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিতে হবে। ফাইল চুরি কান্ড নিয়ে তাঁর দাবি, মমতাকে জেলে যেতেই হবে। অপরদিকে জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে বলেন, যুবসমাজ ও মাতৃশক্তিকে মজবুত করেই এই উদ্যোগ। উক্ত দৌড় প্রতিযোগিতায় হাজির ছিলেন জ্যোতি ফাউন্ডেশনের সভাপতি ও সহ-সভাপতি যথাক্রমে অশোক সোনি ও শঙ্কর সিং।













Comments